dowarabazar লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
dowarabazar লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে পর্ণোবাহী কম্পিউটারসহ আটক ৭

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে পর্ণোবাহী কম্পিউটারসহ আটক ৭

এম এ মোতালিব ভুঁইয়া: গতকাল দৈনিক হাওরাঞ্চলের কথাসহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজে, যুবসমাজ ধ্বংসের পথে:দোয়ারাবাজারে প্রকাশ্যেই চলছে মোবাইলে পর্নোগ্রাফি ডাউন লোডের ব্যবসা খবর প্রকাশের জের ধরে বুধবার দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস এর নেতৃত্বে বিশেষ  অভিযানে নীল ছবি সম্বলিত ৫টি কম্পিউটার,১টি ল্যাবটব, ২টি হারডডিক্সসহ ৭জনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।আটককৃতরা হলেন উপজেলার নরসিংপুর বাজারের ব্যবসায়ী রউফ ট্রেডাসের মালিক সোনাইত্যা গ্রামের আব্দুর রহিমের পুত্র আব্দুর রউফ(২৩),রহিমের পাড়া নিবাসী মৃত সেকান্দর আলীর পুত্র রবিউল ইসলাম (২২),আরিফ টেলিকমের মালিক নরসিংপুর গ্রামের মৃত আব্দুর ছাত্তারের পুত্র ফরহাদ আলম(২৮),মাদার টেলিকমের মালিক কালাপুশী গ্রামের সফিকুল ইসলামের পুত্র কামরুল ইসলাম(২৩),নোমান টেলিকমের মালিক নরসিংপুর গ্রামের আব্দুল হকের পুত্র তোফাজ্জল হক লিমন(২৩),হারুন টেলিকমের মালিক দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত সিকান্দর আলীর পুত্র হারুন মিয়া(২২),ছাতক উপজেলার নোয়ারাই ইসলামপুর গ্রামের আব্দুল মোতালিবের পুত্র মো:মারুফ (২৬) । জানা যায়,
দোয়ারাবাজারে মোবাইলে মেমোরি ডাউন লোডের দোকানগুলোতে প্রকাশ্যেই চলছে পর্নোগ্রাফি ডাউন লোডের ব্যবসা। যে কারণে স্কুল কলেজের শিক্ষার্থী ও উঠতি বয়সের সন্তানদের নিয়ে বেকায়দায় পড়েছে অভিভাবক মহল। দেশের অবৈধ এ পর্নোগ্রাফি ও অশ্লীল ভিডিও চিত্র মোবাইলের মেমোরিতে ধারণ ও বিপনণ ব্যবসা প্রতিহত করার লক্ষ্যে  একটি আইন থাকলেও সরকারের প্রনীত এ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে উপজেলার কম্পিউটারের দোকান থেকে দেদাচ্ছে চালানো হচ্ছে অবৈধ অশ্লীল ভিডিও চিত্রের লোড কার্যক্রম। দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর বাজার, বাংলাবাজার,
বগুলাবাজার,মহব্বতপুর বাজার,পশ্চিম বাংলাবাজার,চকবাজার,টেংরাবাজার,টেবলাইবাজার,বালিউড়াবাজার,চাইরগাও বাজার,নাছিমপুর বাজার,আমবাড়ী বাজার,শ্রীপুরপান্ডারগাও নতুন বাজার,মঙ্গল পুর বাজার,দোহালিয়া বাজারসহ প্রায় বাজার, রাস্থার মোড়ে গড়ে উঠেছে  কম্পিউটারে মেমোরি ডাউন লোডের  দোকান। যেখানে উচ্চ শব্দে গান বাজানোর ফলে শব্দ দুষনে সুধী সমাজের যাতায়াতে প্রতিনিয়ত বিরম্বনায় পড়তে হয়। অনুসন্ধানে জানা গেছে উপজেলার বিভিন্ন কম্পিউটারের দোকানে দিন রাত প্রকাশ্যেই মেমোরি লোড ও সিডি,ডিভিডি রাইটিং কর্মকান্ডের মাধ্যমে সমাজের জন্য ক্ষতিকর নীল ছবির জমজমাট ব্যবসা চলছে।
মাত্র ১০/১৫ টাকার বিনিময়ে খুব সহজেই এসব পর্নো ছবি লোড করতে পারায় দোকান গুলোতে উঠতি বয়সের যুবক ও ছাত্রদের ভীড় লেগেই থাকে।ফলে সমাজের স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ মোবাইলের মধ্যে পর্নো ছবি লোড করে দেখছে। যার ফলে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ বিপথগামী হচ্ছে। অপরদিকে স্কুল চলাকালে বিভিন্ন বাজারে কম্পিউটার দোকানগুলোতে নীল ছবি দেখানো হচ্ছে। এতে করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা পর্নোগ্রাফির দিকে আসক্ত হচ্ছে।উপজেলার সচেতন অভিভাবকগণ মনে করছেন অবৈধ এ পর্নো ছবি ব্যবসার ব্যবহৃত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোর সকল কম্পিউটার প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে জব্দ ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। নয়তো দিনে দিনে ধ্বংস হয়ে যাবে তাদের সন্তানদের জীবন।
তারই প্রেক্ষিতে  গতকাল বুধবার দৈনিক হাওরাঞ্চলের কথাসহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজের প্রেক্ষিত্বে দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস এর নেতৃত্বে  উপজেলার নরসিংপুর বাজারে  অভিযান  পরিচালনা করেন। এ সময় অবৈধ নীলছবি সম্বলিত ৫টি কম্পিউটার, ২টি হারডডিক্স,১টি ল্যাবটব সহ ৭জনকে আটক করা হয়েছে। অভিযানে  দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস,এসআই রাজিব দত্ত,হাবিবুর রহমান,মঞ্জুরুল হক,ডিএসবি এসআই  বদরুল আলম, এএসআই শিবলু মজুমদার, আব্দুর রাজ্জাক।

এ ব্যপারে দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস বলেন পত্রিকায় খবর পেয়ে উপজেলার নরসিংপুর বাজারে অভিযান চালিয়ে নীলছবি সম্বলিত কম্পিউটার ল্যাবটব,হারডডিক্স সহ ৭জনকে আটক করেছি তাদের বিরুদ্বে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
যুবসমাজ ধ্বংসের পথে:দোয়ারাবাজারে প্রকাশ্যেই চলছে মোবাইলে পর্নোগ্রাফি ডাউন লোডের ব্যবসা

যুবসমাজ ধ্বংসের পথে:দোয়ারাবাজারে প্রকাশ্যেই চলছে মোবাইলে পর্নোগ্রাফি ডাউন লোডের ব্যবসা


এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজারে মোবাইলে মেমোরি ডাউন লোডের দোকানগুলোতে প্রকাশ্যেই চলছে পর্নোগ্রাফি ডাউন লোডের ব্যবসা। যে কারণে স্কুল কলেজের শিক্ষার্থী ও উঠতি বয়সের সন্তানদের নিয়ে বেকায়দায় পড়েছে অভিভাবক মহল। দেশের অবৈধ এ পর্নোগ্রাফি ও অশ্লীল ভিডিও চিত্র মোবাইলের মেমোরিতে ধারণ ও বিপনণ ব্যবসা প্রতিহত করার লক্ষ্যে  একটি আইন থাকলেও সরকারের প্রনীত এ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে উপজেলার কম্পিউটারের দোকান থেকে দেদাচ্ছে চালানো হচ্ছে অবৈধ অশ্লীল ভিডিও চিত্রের লোড কার্যক্রম। দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর বাজার, বাংলাবাজার,
।বগুলাবাজার,মহব্বতপুর বাজার,পশ্চিম বাংলাবাজার,চকবাজার,টেংরাবাজার,টেবলাইবাজার,বালিউড়াবাজার,চাইরগাও বাজার,নাছিমপুর বাজার,আমবাড়ী বাজার,শ্রীপুরপান্ডারগাও নতুন বাজার,মঙ্গল পুর বাজার,দোহালিয়া বাজারসহ প্রায় বাজার, রাস্থার মোড়ে গড়ে উঠেছে  কম্পিউটারে মেমোরি ডাউন লোডের  দোকান।
যেখানে উচ্চ শব্দে গান বাজানোর ফলে শব্দ দুষনে সুধী সমাজের যাতায়াতে প্রতিনিয়ত বিরম্বনায় পড়তে হয়। অনুসন্ধানে জানা গেছে উপজেলার বিভিন্ন কম্পিউটারের দোকানে দিন রাত প্রকাশ্যেই মেমোরি লোড ও সিডি,ডিভিডি রাইটিং কর্মকান্ডের মাধ্যমে সমাজের জন্য ক্ষতিকর নীল ছবির জমজমাট ব্যবসা চলছে। মাত্র ১০/১৫ টাকার বিনিময়ে খুব সহজেই এসব পর্নো ছবি লোড করতে পারায় দোকান গুলোতে উঠতি বয়সের যুবক ও ছাত্রদের ভীড় লেগেই থাকে।ফলে সমাজের স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ মোবাইলের মধ্যে পর্নো ছবি লোড করে দেখছে। যার ফলে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ বিপথগামী হচ্ছে। অপরদিকে স্কুল চলাকালে বিভিন্ন বাজারে কম্পিউটার দোকানগুলোতে নীল ছবি দেখানো হচ্ছে। এতে করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা পর্নোগ্রাফির দিকে আসক্ত হচ্ছে।উপজেলার সচেতন অভিভাবকগণ মনে করছেন অবৈধ এ পর্নো ছবি ব্যবসার ব্যবহৃত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোর সকল কম্পিউটার প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে জব্দ ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। নয়তো দিনে দিনে ধ্বংস হয়ে যাবে তাদের সন্তানদের জীবন।

দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস বলেন, অশ্লীল সিডি-ভিসিডি বিক্রি  মোবাইলে আপলোড দণ্ডনীয় অপরাধ। দোয়ারাবাজার থানা এলাকায় কম্পিউটার  দোকানগুলোতে তা বিক্রি হচ্ছে- বিষয়টি আমি অবগত নয়। তবে খোঁজ-খবর নিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে  উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ জানান, দোয়ারাবাজার সদরে আমি কম্পিউটার চেক করেছি, অন্যান্য বাজারে দ্রুত সময়ের মধ্যে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

দোয়ারাবাজারে কৃষকদের মধ্যে কৃষি সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন

দোয়ারাবাজারে কৃষকদের মধ্যে কৃষি সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন

এম এ মোতালিব ভুঁইয়া : দোয়ারাবাজারে ফসল হারা কৃষকদের মধ্যে রাসায়নিক সার,বীজ সহ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্ভধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বেগম কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক দোয়ারা আসনের বর্তমান সাংসদ মুহিবুর রহমান মানিক এমপি,বিশেষ অতিথি দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক, কৃষিবিদ জাহেদুল হক উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ,এনামুল হক উপজেলা কৃষি অফিসার, দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী বাংলাবাজার ইইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার, দোহালিয়া ইউপি চেয়ারম্যান আনু মিয়া,নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন,লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক,সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা হাওর পাড়ের কৃষকদের ফসল হারানোর জন্য সমবেদনা প্রকাশ করে এবং পূর্বের ক্ষতি পুষিয়ে নিতে তাদেরকে কৃষি সামগ্রী সহ নগদ অর্থ প্রদান করে। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন বর্তমান সরকার হচ্ছে কৃষকের সরকার, এই সরকার কৃষকদের পাশে সবসময় থেকেছে এবং থাকবে। কৃষকদের যে কোন সমস্যায় এই সরকার সহযোগীতা করবে। তিনি আরো বলেন হাওর পাড়ের মানুষ হচ্ছে খাটি সোনার ন্যায় তারা এখানে সোনা ফলায় আর সারা দেশের মানুষ তা ভোগ করে
দোয়ারাবাজারে কৃষকদের মধ্যে কৃষি সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন

দোয়ারাবাজারে কৃষকদের মধ্যে কৃষি সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন

এম এ মোতালিব ভুঁইয়া : দোয়ারাবাজারে ফসল হারা কৃষকদের মধ্যে রাসায়নিক সার,বীজ সহ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্ভধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বেগম কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক দোয়ারা আসনের বর্তমান সাংসদ মুহিবুর রহমান মানিক এমপি,বিশেষ অতিথি দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক, কৃষিবিদ জাহেদুল হক উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ,এনামুল হক উপজেলা কৃষি অফিসার, দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক,বাংলাবাজার ইইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার, দোহালিয়া ইউপি চেয়ারম্যান আনু মিয়া,নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন,লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক,সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা হাওর পাড়ের কৃষকদের ফসল হারানোর জন্য সমবেদনা প্রকাশ করে এবং পূর্বের ক্ষতি পুষিয়ে নিতে তাদেরকে কৃষি সামগ্রী সহ নগদ অর্থ প্রদান করে। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন বর্তমান সরকার হচ্ছে কৃষকের সরকার, এই সরকার কৃষকদের পাশে সবসময় থেকেছে এবং থাকবে। কৃষকদের যে কোন সমস্যায় এই সরকার সহযোগীতা করবে। তিনি আরো বলেন হাওর পাড়ের মানুষ হচ্ছে খাটি সোনার ন্যায় তারা এখানে সোনা ফলায় আর সারা দেশের মানুষ তা ভোগ করে
দোয়ারাবাজারে কেয়ার-জিএসকে প্রকল্পের কিশোরী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্টিত

দোয়ারাবাজারে কেয়ার-জিএসকে প্রকল্পের কিশোরী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্টিত

এম এ মোতালিব ভুইয়া : দোয়ারাবাজার উপজেলার আমবাড়ী উচ্চ বিদ্যালয়ে বুধবার সকালে কেয়ার বাংলাদেশ জিএসকে প্রকল্পের সহযোগিতায় কিশোরীদের নিয়ে একটি হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ইহাতে উপস্তিত ছিলেন প্রধান শিক্ষক মো কামরুজ্জামান সহকারি শিক্ষিকা মনিমালা দাস কেয়ার প্রতিনিধি রত্না রানী দেবী ও পি সি এস বি এ ফাহিমা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক,ছাত্রছাত্রী উপস্তিত ছিলেন
দোয়ারার প্রবীন মুরব্বি আব্দুল হাকিম সাহেবের  জানাযার নামাজ সম্পন্ন

দোয়ারার প্রবীন মুরব্বি আব্দুল হাকিম সাহেবের জানাযার নামাজ সম্পন্ন

এম এ মোতালিব ভুঁইয়া : দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের বাশতলা মৌলারপার গ্রামের বিশিষ্ট সমাজসেবক দানবীর আব্দুল হেকিম সাহেবের যানাজা নামাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ৯সেপ্টেম্বর সকাল ৯.০০টায় মৌলারপার জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্টিত যানাজায় কলাউরা ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল,সমাজ সেবক ডা:এম এ মোতালিব ভুঁইয়া, ধন মিয়া মেম্বার, মহব্বত আলী মেম্বার, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, হুমায়ুন মাষ্টার, মুজিবুর মাষ্টার,মোশারফ মজুমদার,ইয়াছিন বিল্লালসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মি, শিক্ষক, ব্যবসায়িসহ সর্বস্তরের লোকজন অংশ গ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশ’ বছর। তিনি ৪পুত্র, ৫কন্যা, আÍীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। যানাজায় আগতদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও মহুমের রুহের মাগফেরাত কামণায় সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন তার বড়ছেলে আব্দুর রাশিদ রাসু।যানাজায় ইমামতি করেন মাওলানা মজিবুর রহমান
দোয়ারাবাজারে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বরণ

দোয়ারাবাজারে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বরণ

এম এ মোতালিব ভুঁইয়া দোয়ারাবাজার উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার বেগম কাজী মহুয়া মমতাজ কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। বুধবার বাদ মাগরিব ইসমামিক ফাউন্ডেশনের আবুল হোসেনের সার্বিক সহযোগিতায় অফিসার ক্লাবে আয়োজিত নবাগত উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও)কে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক,নবাগত উপজেলা নির্বাহী অফিসার বেগম কাজী মহুয়া মমতাজ। এ ছাড়াও উপজেলা এসিল্যান্ড প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার এনামুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা, উপজেলা মেডিক্যাল অফিসার, উপজেলা সমবায় অফিসার,দোয়ারাবাজার থানার ভাররাপ্ত অফিসার এনামুল হক, প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় সাংবাদিকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় জন প্র্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবাগত ইউএনও বেগম কাজী মহুয়া মমতাজ দায়িত্ব পালন কালে সকলের সহযোগিতা কামনা করেছেন।

বুধবার, ৮ নভেম্বর, ২০১৭

বিএনপি নেতা ওলিউরের পিতা'কে দেখতে যান মিজান চৌধুরী।

বিএনপি নেতা ওলিউরের পিতা'কে দেখতে যান মিজান চৌধুরী।

এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজার উপজেলা বিএনপির অন্যতম নেতা পান্ডারগাও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সম্ভাব্য চেয়ারম্যান প্রাথী ওলিউর রহমান ও সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্রনেতা, দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের সম্ভাব্য সভাপতি জাহাঙ্গীর আলম পারভেজ'র পিতা, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক, হাজী আইয়ুবুর রহমান মাষ্টার সাহেব'কে দেখতে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান, বি এন পি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ছাতক উপজেলা চেয়ারম্যান(সাবেক), সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারার গনমানুষের নেতা, জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ও সুনামগঞ্জ জেলা বি এন পি'র যুগ্ম সাধারন সম্পাদক, জনাব নিজাম উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা বি এন পি'র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব তাইবুর রহমান, পান্ডারগাও ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল হালিম ও সাংগঠনিক সম্পাদক খালেদ হোসাইন ।সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্রনেতা, দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের সম্ভাব্য সভাপতি জাহাঙ্গীর আলম পারভেজ'র পিতা, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক, হাজী আইয়ুবুর রহমান মাষ্টার সাহেব'কে দেখতে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান, বি এন পি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ছাতক উপজেলা চেয়ারম্যান(সাবেক), সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারার গনমানুষের নেতা, জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ও সুনামগঞ্জ জেলা বি এন পি'র যুগ্ম সাধারন সম্পাদক, জনাব নিজাম উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা বি এন পি'র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব তাইবুর রহমান, পান্ডারগাও ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল হালিম ও সাংগঠনিক সম্পাদক খালেদ হোসাইন প্রমুখ।
দোয়ারায় দেবর কে ফাঁসানোর জন্য নিজের স্বামীকে হত্যার অভিযোগে গৃহবধূ আটক

দোয়ারায় দেবর কে ফাঁসানোর জন্য নিজের স্বামীকে হত্যার অভিযোগে গৃহবধূ আটক

জানা যায়, গত ১৬ ফ্রেব্রুয়ারি বুধবার রাতে খুন হন আনোয়ারা বেগমের স্বামী আব্দুছ সাত্তার (৬০)। পরের দিন সকালে নিহতের বসতবাড়ীর পার্শ্ববর্তী খালে বৃদ্ধার গলাকাটা লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। এসময় নিহতের ছোট ভাই আব্দুর রহিম (৪৫), আবুল কালাম ওরফে কালা মিয়া (৪০), কালা মিয়ার স্ত্রীসহ সন্দেহভাজন ৫ জনকে আটক করে পুলিশ। সেই সময় নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বলেন ‘বুধবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বিরোধীয়পক্ষ নিহতের আপন ভাই আব্দুর রহিম, কালা মিয়া এবং তার ভাই ভাতিজারা আমার স্বামীকে জমিজমার বিরোধ ও মামলা মোকদ্দমা নিষ্পত্তি করতে ঘর থেকে ডেকে নিয়ে যান। পরে তিনি রাত অবধি ঘরে ফিরেননি। সকালে পার্শ্ববর্তী খালে তার জবাই করা লাশ দেখতে পাই।’ তবে বিরোধীয় পক্ষকে ফাঁসানোর জন্য বৃদ্ধ আব্দুছ সাত্তারকে পরিকল্পিতভাবে রাতের আঁধারে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে বলে ধারণা করেন এলাকাবাসী। হত্যাকা-ের সময় জব্দ করা আলামতে নিহতের স্ত্রীর হাতের ছাপ পাওয়ায় আনোয়ারা বেগমকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ ডিবি পুলিশের ওসি মোক্তাদীর হোসেন। ডিবির ওসি মুক্তাদীর আহমদ বলেন, ‘আনোয়ারা বেগমকে গ্রেফতার করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহিবুল ইসলামের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়েছি আমরা। হত্যাকা-ে ব্যবহৃত রক্তমাখা দা ও গামছার ডিএনএ পরীক্ষা শেষে আনোয়ারা বেগমকে আটক করা হয়েছে
সুনামগঞ্জ-দোয়ারাবাজার : গর্তে ভরা সড়ক, জনদুর্ভোগ চরমে

সুনামগঞ্জ-দোয়ারাবাজার : গর্তে ভরা সড়ক, জনদুর্ভোগ চরমে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের বেহাল অবস্থা। এ সড়কের প্রায় ৭ কিলোমিটারজুড়ে ঢালাই উঠে গেছে, সৃষ্টি হয়েছে অসংখ্য গর্তের। সংস্কার কাজ না হওয়ায় প্রতিদিন সদর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার লাখো মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এ সড়কের মেঝে ছোট-বড় অসংখ্য গর্ত থাকায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। সড়কের বিভিন্ন স্থানে রড ও পাথর বেরিয়ে পড়েছে। জরুরিভিত্তিতে সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সুনামগঞ্জ সদর উপজেলার মুহাম্মদপুর পয়েন্ট ব্রিজের আশপাশ এলাকার সড়ক, হাঁস প্রজনন কেন্দ্র হ্যাচারীর পার্শ্ববর্তী সড়কের ডাকুয়াখালি ব্রিজের উভয় পাশের সড়ক, আছপিয়ানগর, বদিপুর, ব্রাহ্মণগাঁও স্কুলের পাশের সড়ক, হাশিমপুর এলাকার সড়ক, মান্নারগাঁও, ধনপুর, জলালপুর, ঢুলপশী, হাজারীগাঁও ও কাটাখালি বাজার এলাকার সড়ক এখন যান চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কের মাঝে রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। বেশিরভাগ স্থানে ঢালাই ভেঙে রড ও পাথর বেরিয়ে পড়েছে। গাড়ি চলাচলের সময় ঝাঁকুনিতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েন। ধুলোয় আচ্ছন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা। এলাকাবাসী জানান, এ সড়কে গাড়িতে চলাচলের সময় বয়স্ক মানুষ, শিশু, রোগী, গর্ভবতী মহিলারা মারাত্মকভাবে আতঙ্কিত হয়ে পড়েন। এ সড়কে চলাচলের সময় হৃদরোগে আক্রান্তদের মারাত্মক সমস্যায় পড়তে হয়। প্রতিদিন তিন উপজেলার লোকজন উপজেলা ও জেলা শহরের সাথে যোগাযোগ রক্ষায় এ সড়ক দিয়ে যাতায়াত করেন। এ ভাঙা সড়ক দিয়ে লেগুনা, সিএনজি, মটরবাইক চলাচল করে থাকে। ভাঙা সড়কে যেমন ভোগান্তি বেড়েছে, তেমনি অতিরিক্ত যাতায়াত খরচ বহন করতে হচ্ছে চলাচলকারীদের। সড়কে চলাচলকারী সিএনজি’র চালক আতাউর রহমান বলেন, ‘আমি সুনামগঞ্জ শহর থেকে আমবাড়ি-কাটাখালি-ছাতক সড়কে গাড়ি চালাই। ছাতক গিয়ে একবার গাড়ি মেরামত করি। আবার ছাতক থেকে সুনামগঞ্জে ফিরে গাড়ি মেরামত করি। ভাঙা সড়ক মেরামত না করলে কয়েকদিন পর ছোট গাড়ি চালানোও সম্ভব হবে না।’ গোপালপুর গ্রামের বাসিন্দা মহি উদ্দিন বলেন, ‘এ সড়কের বিভিন্ন স্থানে ভাঙা থাকায় মানুষ গাড়িতে যাতায়াত করেন ঝুঁকি নিয়ে। প্রতিদিন জরুরি প্রয়োজনে তিন উপজেলার মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। সড়কের ধুলায় মানুষের নানা রোগ হচ্ছে।’ জলালপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘আমবাড়ি থেকে হাজারীগাঁও পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এ সড়কে একজন মানুষ একবার চলাচল করলে অসুস্থ হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা এ সড়কের। জরুরিভিত্তিতে সড়কের সংস্কার প্রয়োজন।’ এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি
দোয়ারাবাজারে টিলাগাও পানি ব্যাবস্থাপনা সমিতির নির্বাচন সম্পন্ন আনফর আলী সভাপতি ও তাইজ উদ্দিন সেক্রেটারী নির্বাচিত

দোয়ারাবাজারে টিলাগাও পানি ব্যাবস্থাপনা সমিতির নির্বাচন সম্পন্ন আনফর আলী সভাপতি ও তাইজ উদ্দিন সেক্রেটারী নির্বাচিত

এম এ মোতালিব ভুঁইয়া : 
দোয়ারাবাজার উপজেলার টিলাগাঁও রাবারড্যাম প্রকল্পের পানি ব্যবস্থাপনা সমিতি লিমিটেড’র নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রত্যক্ষ ভোট গ্রহণের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন আনফর আলী (আনারস), সহসভাপতি নির্বাচিত হয়েছেন আলী আহমদ (চেয়ার) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাইজ উদ্দিন আহমদ (মাছ) এবং সদস্য পদে নির্বাচিত হয়েছেন জালাল উদ্দিন (মই), আব্দুর রহমান (ডাব)। তন্মধ্যে সভাপতি পদে আনফর আলী আনারস প্রতিকে ৪৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. ফরিদ মিয়া বাই সাইকেল প্রতিকে পেয়েছেন ৪৮০ ভোট। সহসভাপতি পদে আলী আহমদ চেয়ার প্রতিকে ৫৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদদ্বন্দ্বি হাবীবুর রহমান আম প্রতিকে পেয়েছেন ৪১৫ ভোট। সাধারণ সম্পাদক পদে তাইজ উদ্দিন মাছ প্রতিকে ৪১৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফয়জুল হক চাকা প্রতিকে পেয়েছেন ৩২৯ ভোট। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মঙ্গলবার সকাল ৯টা থেকে টানা বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সুরমা,লক্ষ্মীপুর ও বগুলাবাজার তিন ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিলেন ১৪ শ’ ৫৭ জন। তন্মধ্যে মোট কাস্ট হয়েছে ৯৮৭ টি। সকাল থেকে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভোট কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়। দিন ভর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ভোট কেন্দ্র পরিদর্শন করেন। নির্বাচনে একাধিক পদে মোট ১১ জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়ছেন। ভোট গ্রহণের পূর্বেই সংরক্ষিত মহিলা সদস্যার পদ সহ বিভিন্ন ওয়ার্ডে সদস্য পদে কোনো প্রার্থী না থাকায় মোট ৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন নিরদ চন্দ্র দাস, রাশিদ আলীম, মনির হোসেন, গিয়াস উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্যা আয়েশা খাতুন। সমিতির নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা শফিকুল ইসলাম বলেন, দলীয় প্রভাবমুক্ত ও অবাদ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরেছি।

সোমবার, ৬ নভেম্বর, ২০১৭

দোয়ারার বাংলাবাজার ইউনিয়ন বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

দোয়ারার বাংলাবাজার ইউনিয়ন বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

এম এ মোতালিব ভুঁইয়া : দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে কর্মি সভা অনুষ্টিত হয়। সোমবার (৬ নভেম্বর) ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও ছাত্রদলের আহবায়ক আবু তাহেরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব খোরশেদ আলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা:এম এ মোতালিব ভুঁইয়া বক্তব্য রাখেন ইসমাইল, মজিবুর রহমান, জমসিদ মিয়া,শামছু মিয়া,ফারুক মিয়া,সিরাজ,আশিক, বাতেন,মোস্তফা,তোফাজ্জল,সামছুল,রুহুল আমিন,কাদির,সিদ্দিক, রফিক,শফিক,আব্দুল আলী,হেলাল,সুরুজ, ওয়াসিম,মালেক,আল আমিন, শওকত, এনামুল,হুমায়ুন, মতিন,ওয়াহিদ, শহিদ, ছাত্রদল নেতা ইয়াছিন বিল্লাল, কাশেম,জায়েদ,মোহাম্মদ আলী,রফিক,আল আমিন প্রমুখ সভায় আগামি ১৩ নভেম্বর বিএনপি,যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের দাওয়াত দিয়ে সভা সফলের সিদ্ধান্ত গৃহীত হয়।
দোয়ারার ইসলামপুর দাখিল মাদ্রাসায় একাডেমিক ভবনের অভাবে শিক্ষাকার্যক্রম ব্যাহত

দোয়ারার ইসলামপুর দাখিল মাদ্রাসায় একাডেমিক ভবনের অভাবে শিক্ষাকার্যক্রম ব্যাহত

এম এ মোতালিব ভুঁইয়া : সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসাটি দীর্ঘ দিন ধরে নানা সমস্যার বোঝা মাথায় নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। বাংলাবাজার ইউনিয়নের উত্তর জনপদের পল্লীর নিভৃতে অবস্থিত ঐতিহ্যবাহী এ মাদ্রাসাটি ১৯৭৩ সালের এক জানুয়ারি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটি প্রায় প্রতি বছর দাখিল, জেডিসি ও ইবতেদায়ী পরীক্ষায় শত ভাগ সহ জিপিএ-৫ পেয়ে চমক সৃষ্টি করে আসছে। কিন্তু ফলাফল সন্তোষ জনক হলেও একাডেমিক ভবন না থাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনায় দারুন ভাবে ব্যহত হচ্ছে। অপরদিকে নেই স্বাস্থ্য সম্মত টয়লেট। ছেলে শিক্ষার্থীরা যেখানে সেখানে প্রকৃতির কাজ সারতে পারলেও মেয়ে শিক্ষার্থীরা লজ্জায় সমস্যায় ভুগছে বহুদিন ধরে।শরীরচর্চা শিক্ষকের পদটি অনেকদিন যাবৎ শুন্য রয়েছে। মাদ্রাসার সুপার এটি এম শামছুদ্দিন প্রতিবেদক কে জানান, বর্তমানে ১৬ জন শিক্ষক কর্মচারী রয়েছে, প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী নিয়ে মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। একটি একাডেমিক ভবন না থাকায় আমরা অতিকষ্টে শিক্ষার্থীদের লেখাপড়া কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এ মাদ্রাসায় জরুরি ভিত্তিতে একটি একাডেমীক ভবন, শৌচাগার ও কিছু আসবাবপত্র সময়ের দাবিতে পরিনত হয়েছে। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী রানা প্রতিবেদক কে জানান, মাদ্রাসায় কিছু বিদ্যমান সমস্যা রয়েছে। আমাদের প্রিয় নেতা, ছাতক-দোয়ারার উন্নয়নের রূপকার জননেতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়ের মাধ্যমে এ মাদ্রাসায় একাডেমিক ভবন নির্মাণ,ছাত্রছাত্রীদের জন্যে আলাদা টয়লেট ও রাস্তা পাকাকরণসহ অন্যান্য সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে। এদিকে স্থানীয় এলাকার লোকজন স্থানীয় হকনগর বাজার থেকে মাদ্রাসা পর্যন্ত রাস্তা পাকাকরণ ও ওই মাদ্রাসার একটি একাডেমিক ভবন, ছাত্রছাত্রীদের জন্যে পৃথক পৃথক টয়লেট নির্মাণের জোর দাবি জানিয়েছেন

রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

ছাতকে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী এম এ মান্নান

ছাতকে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী এম এ মান্নান

এম এ মোতালিব ভুঁইয়া : ছাতকের ধারণবাজার এলাকায় একটি বালিকা উচ্চ বিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। রোববার ৫নভেম্বর ধারণ বাজারে এলাকাবাসির দাবির প্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি বর্তমান সরকার শিক্ষার প্রতি আন্তরিক। এজন্যে সারা দেশের ন্যায় এ অঞ্চলের নারী শিার অগ্রগতির কথা চিন্তা করে এখানে একটি বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপনের ঘোষণা পরিকল্পনা নিয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন, উত্তর খুরমা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরজক আলী, মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, আ’লীগ নেতা আকরাম আলী, খসরো মিয়া, মুহিবুল ইসলাম, আছকির আলী, আবুল মিয়া, আবুল খয়রাত, আব্দুস সামাদ, ছমরু মিয়া, সাকের রহমান বাবুল, ময়মুল হক, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান লিটন, মাহবুব আলম, জামিল আহমদ, শাহজাহান মিয়া, মজনু আহমদ, শুভ্র, মাজহারুল ইসলাম, হুছাইন , সাজ্জাদ, ইজ্জাদ প্রমুখ।
দোয়ারাবাজারে রাস্তার জন্য ২০ কোটি টাকার দরপত্র আহবান

দোয়ারাবাজারে রাস্তার জন্য ২০ কোটি টাকার দরপত্র আহবান

এম এ মোতালিব ভুঁইয়া : দোয়ারাবাজার উপজেলার বহুল কাঙ্খিত রাস্তার দরপত্র আহব্বান করা হয়েছে। দোয়ারা বাজার থেকে টেবলাই বাজার হয়ে ব্রিটিশ পয়েন্ট থেকে বালিউরা বাজার খোদখালী ব্রিজ এই দোয়ারা উপজেলার অংশের রাস্তার কাজের জন্য ১৯ কোটি ৫৩ লক্ষ টাকার টেন্ডার আগামী ৬ ডিসেম্বর দরপত্র আহবান করেছেন। অত্র অঞ্চলের মানুষের অনেক দিনের দাবি ছিল এই রাস্তাটির কাজ।। দোয়ারা বাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক উপজেলার পক্ষ থেকে প্রধানমত্রী, স্থানীসরকার মন্ত্রী, এমপি,এলজিইডির সকল প্রকৌশলী গনকে ধন্যবাদ জানিয়েছন
ন্যন্সন ম্যান্ডেলা পুরুস্কারে ভুষিত হলেন সাবেক এমপি অ্যাড. আব্দুল মজিদ মাস্টার

ন্যন্সন ম্যান্ডেলা পুরুস্কারে ভুষিত হলেন সাবেক এমপি অ্যাড. আব্দুল মজিদ মাস্টার

এম এ মোতালিব ভুঁইয়া : সমাজ সেবা ও আইন পেশায় অবদানের জন্য ন্যান্সন ম্যান্ডেলা স্বর্ণ পদকে ভুষিত হলেন ছাতক দোয়ারাবাজার আসনের সাবেক এমপি ও জেলা জাতীয়পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ মাস্টার। বাংলাদেশ ন্যান্সন ম্যান্ডেলা গবেষণা পরিষদ সমাজ সেবা ও আইন পেশায় গুরুত্বপুর্ণ অবদান রাখায় তাঁকে এ পদকে ভুষিত করে। গত শুক্রবার বিকালে রাজধানী ঢাকার বাগিচা চাইনিজ রেস্টুরেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে স্বর্ণ পদক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নান, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। পুরুস্কার প্রাপ্তির পর অ্যাড. আব্দুল মজিদ মাস্টার রবিবার দুপুরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয়পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে দেখা করেন এবং রাজনৈতিক বিষয়ে আলোচনা করেন। এসময় তাঁর সাথে ছিলেন কেন্দ্রিয় কৃষক পার্টির সহসভাপতি আবাদি কৃষক নেতা আব্দুল আওয়াল। এদিকে অ্যাড. আব্দুল মজিদ মাস্টার ন্যান্সন ম্যান্ডেলা স্বর্ণ পদকে ভুষিত হওয়ায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি সমাজ সেবা ও আইন পেশায় এ পুরুস্কারে ভুষিত হওয়ায় কেন্দ্রিয় জাপা‘র সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাতীয়পার্টির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবীবুরøাহ হেলালী, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন আব্দুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রেনু মিয়া, দোয়ারাবাজার উপজেলা জাপা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ছাতক উপজেলা জাপা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সুনামগঞ্জ জেলা বারের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য এর আগে সমাজ সেবা ও কর্মক্ষেত্রে অবদানের জন্য একাধিক পুরুস্কারে ভুষিত হন তিনি।

শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

নৈতিকতা সম্পন্ন মেধাবিরাই আগামি দিনে জাতিকে সঠিক নেতৃত্ব দিবে -অধ্যাপক বরকত আলী

নৈতিকতা সম্পন্ন মেধাবিরাই আগামি দিনে জাতিকে সঠিক নেতৃত্ব দিবে -অধ্যাপক বরকত আলী

এম এ মোতালিব ভুঁইয়া : চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যার সহযোগী অধ্যাপক কাজি বরকত আলী বলেছেন, মেধাবি শিক্ষার্থীরা একটি জাতির স্বপ্নদ্রষ্টা। আজকের মেধাবিরা আগামি দিনে দেশ গড়ার কারিগর। মেধাবিরা ছাত্রজীবনে যে শিক্ষায় শিক্ষিত হবে, কর্মজীবনেও সে শিক্ষার বিস্তার ঘটাবে। বর্তমান প্রজন্মের অধিকাংশ মেধাবি শিক্ষার্থীরা অশ্লিলতা, বেহায়াপনা, চরিত্রহীনতা, মাদকাশক্তিতে নিমজ্জিত হয়ে তাদের ভবিষ্যত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এবং দেশ ও জাতির বোঝা হয়ে উঠছে। এমনকি বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীরা বিভিন্ন বড় ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হচ্ছে। নৈতিকতার অভাবে বাংলাদেশ বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তাই বর্তমান প্রজন্মের মেধাবিরা নৈতিকতা সম্পন্ন শিায় শিতি হয়ে চরিত্র ও আদর্শবান হয়ে গড়ে উঠতে হবে। তিনি শুক্রবার (৩নভেম্বর) ছাতক উপজেলা (পূর্ব) কিশোরকন্ঠ পাঠক ফোরাম আয়োজিত ২০১৮সালের এসএসসিও দাখিল পরিক্ষার্থী ৪শতাধিক শিার্থীদের নিয়ে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরিক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কিশোরকন্ঠ পাঠক ফোরাম ছাতক উপজেলা (পূর্ব) পরিচালক আনছার আলীর সভাপতিত্বে ও সহকারি পরিচালক ইমরাজ নুরের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা সালাহ উদ্দীন আইয়ুবী, সুনামগঞ্জ জেলা পৃষ্টপোষক হাবিবুর রহমান, ছাতক-দোয়ারার উন্নয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুস সালাম আল-মাদানী, ছাতক উপজেলা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম তালুকদার। বক্তব্য রাখেন, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা উত্তরের সাবেক সহকারী পরিচালক হুসাইনুজ্জামান লিটন, সুনামগঞ্জ জেলার অফিস ও প্রকাশনা সম্পাদক আব্দুল তাহিদ, সাবেক অফিস সম্পাদক আব্দুল আউয়াল, ছাতক দক্ষিণ পরিচালক আরাফাত আহমদ রাহাত, পশ্চিমের পরিচালক আসকির আলী, পৌর শাখার পরিচালক জাকির হোসেন, খালেদ হাসান, মুফাজ্জল ইসলাম, নাসির উদ্দীন, কামরান আহমদ, হাফিজ বিলাল হোসেন, হাফিজুর রহমান প্রমুখ। মেধাবৃত্তি পরীক্ষায় ১ম স্থান অধিকার করে পালপুর উচ্চ বিদ্যালয়ের শিার্থী নুজরাত আজিজী আবিদা, ২য় স্থান অধিকার করে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবু হুরায়রা নিলয় ও ৩য় স্থান অধিকার করে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া ইসলাম। অনুষ্টান শেষে বিজয়ীদের হাতে বিশেষ ক্রেষ্ট ও নগদ টাকা তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও আরো ৩৩ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
দোয়ারায় নরসিংপুর মিনিবার ফুটবল ফাইনাল সম্পন্ন

দোয়ারায় নরসিংপুর মিনিবার ফুটবল ফাইনাল সম্পন্ন

এম এ মোতালিব ভুঁইয়া : দোয়ারাবাজার উপজেলায় নরসিংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ঠা নভেম্বর শনিবার মিনিবার ফাইনাল চুড়ান্ত খেলায় রোশন ক্লাব সাইদুল ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে। খেলার প্রথমার্ধে হিমেল এর দুর্দান্ত গোলে প্রতিপক্ষ সাইদুল ক্লাব পিছিয়ে পরে। মধ্য বিরতির পর সাইদুল ক্লাব আপ্রাণ চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি। পরে ১-০ গোলেই রোশন ক্লাব বিজয় নিশ্চিত করে মাঠ ত্যাগ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন- নসকস সাবেক সভাপতি তরুণ সমাজকর্মী ক্রীড়ামোদি জনাব আবিদ রনি, খেলা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী তরুন রাজনিতিবিদ জনাব ফখরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন - তরুন ব্যবসায়ী সকলের পরিচিত মুখ জনাব সাইদুর রহমান (সভাপতি)। খেলা পরিচালক এর দায়িত্বে ছিলেন সময়ের শ্রেষ্ঠ খেলোয়ার জনাব ফয়জুর রহমান
দোয়ারার শ্যামলবাজারে  র‌্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১

দোয়ারার শ্যামলবাজারে র‌্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১

এম এ মোতালিব ভুঁইয়া : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা শ্যামল বাজারে র‌্যাব-৯ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে । আটককৃত ব্যবসায়ী হচ্ছেন মোঃ সুমন মিয়া (২৮)। তিনি সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ভোলগঞ্জ গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। ৪ঠা নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা জেলার দোয়ারাবাজার উপজেলা মান্নারগাঁও ইউনিয়নের শ্যামল বাজার থেকে গাজাঁসহ তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন থানায় অর্থের বিনিময়ে মাদকদ্রব্য সরবরাহ করে আসছে। সে মাদকের পাইকারী ও খুচরা ব্যবসায়ী। উক্ত আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। তাকে গ্রেফতার করার স্থানীয় জনগন স্বস্তি প্রকাশ করেছে। তাকে দোয়ারা বাজার থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়। এ ব্যাপারে র‌্যাব ৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার মোঃ ফয়সল আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান কেযোন ধরনের অপরাধ দমনে র‌্যাব সদস্যরা সক্রিয় রয়েছে।
দোয়ারায় শিক্ষানুরাগী হাজী কনুমিয়া এর মৃত্যু দিবস পালন

দোয়ারায় শিক্ষানুরাগী হাজী কনুমিয়া এর মৃত্যু দিবস পালন

এম এ মোতালিব ভুঁইয়া ;
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী কনুমিয়া সাহেবর মৃত্যু দিবস উপলক্ষে ৪ঠা নভেম্বর শনিবার হাজী কুনু মিয়া উচ্চ বিদ্যালয়ে স্বরণসভায় প্রধান শিক্ষক জনাব রফিজ আলির সভাপতিত্বে জমসিদ আলির সঞ্চালনায় বক্তব্য রাখেন পান্ডারগাও ইউপির সাবেক চেয়ারম্যান সর্বজনাব আব্দুল ওয়াহিদ ,হাফিজ আমিন উদ্দিন, আব্দুল মানিক মাষ্টার , শফিকুল ইসলাম মেম্বার, আব্দুল গফুর, সরিয়ত আলি সমাই, সমাজসেবক ওলিউর রহমান, মাওঃ আব্দুল হক, ডাঃ আব্দুছ সোবহান,জাবরুল আজাদ প্রমুখ। বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ, ছাত্রছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্তিত ছিলেন।পরে শ্রীপুর বাজার মসজিদের ইমান নুরুজ্জামান খান সাহেব মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।