dharmapasha লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
dharmapasha লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

ধর্মপাশায় বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়নের কার্যক্রম শুরু

ধর্মপাশায় বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়নের কার্যক্রম শুরু

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানায় জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়নের কার্যক্রম আনুষ্টানিক  ভাবে শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে ১১টায় মধ্যনগর সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আরিফপুর ও বিকেল ৪টায় ৮নং ওয়ার্ড গলহা গ্রামে এ সদস্য সংগহের কাজ আনুষ্টানিক ভাবে শুরুকরা হয়। সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সুনামগঞ্জ জেলার যুগ্ন সাধারন সম্পাদক ও শাহ জালাল বিঞ্জান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারন সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মামুন ওর রশীদ শান্তু । সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি বাবু বিপ্লব তালুকদার, সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আবে হায়াত, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানা বিএনপি’র সভাপতি মো. সবুজ মিয়া, সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, মোহনগঞ্জ পৌর যুবদলে সভাপতি জহিরুজ্জামান খান রনি, মধ্যনগর থানা যুবদলের আহবায়ক কামাল হোসেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন যুবদল নেতা ফরিদ মিয়া, ছাত্রদল নেতা হিল্লুল, সাজেদুল হক, মোহনগঞ্জ পৌর শাখা যুবদলের সাধারন সম্পাদক শফিকুল আলম, মধ্যনগর থানা যুবদলের নেতা সানোয়ার যুগ্ন আহবায়ক আলিম, মধ্যনগর থানা বিএনপি’র সদস্য মেহেদী হাসান, ছাত্রদলের আহবায়ক গোলাম সাইফুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুজন মিয়া প্রমূখ।
প্রধান অতিথি মামুন ওর রশিদ শান্তু বলেন, আজ দলের চরম দুদিন, দলকে নিচিহৃ করার যড়যন্ত্র চলছে, তাই দলকে সুসংগঠিত করে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে তুলতে হবে । পাশাপাশি সকলের কাছে দোয়া চেয়ে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করেন তাহলে এই আসনটি তাকে উপহার দিব ইনশাল্লাহ। তিনি আরও বলেন সদস্য সংগ্রহ ও নবায়নের কার্যক্রম অব্যাহত রয়েছে সকলকে সদস্য হওয়ার ও আহবান জানান।

মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

ধর্মপাশায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ-সার ও টাকা বিতরণ

ধর্মপাশায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ-সার ও টাকা বিতরণ

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫হাজার ৩৬৪ জন কৃষকের মাঝে বিনা মূল্যে বোরো বীজ, রাসায়নিক সার ও ব্যাংক একাউন্টের মাধ্যমে ১হাজার টাকা বিতরণের উদ্ধোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে হাওর এলাকায় সরকারের বিশেষ কৃষি পূনর্বাসন কর্মসূচীর ২০১৭-২০১৮ আওতায় বিনামূল্যে  বীজ ও সার বিতরণ কার্যক্রমের আনুষ্টানিকভাবে উদ্ধোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকারের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস, জেলা পরিষদের সদস্য শামীম আহম্মেদ মুরাদ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম আহমেদ প্রমূখ।
অনুষ্টান শেষে প্রথম দিনেই উপজেলা সদর ইউনিয়নের ২ হাজার কৃষকের প্রত্যেকের হাতে ৫ কেজি বোরো বীজ ধান, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার তুলে দেয়া হয়। পাশাপাশি ব্যাংকের মাধ্যমে প্রত্যাককে ১ হাজার টাকা করে দেওয়া হয় ।



রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

পরকীয়া প্রেমিকার সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকায়  প্রেমিককে গণধোলাই দিল এলাকাবাসী

পরকীয়া প্রেমিকার সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকায় প্রেমিককে গণধোলাই দিল এলাকাবাসী

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
পরকীয়া প্রেমিকার সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারি রতন সরকারকে (৩৮) গণধোলাই দিয়েছে এলাকাবাসী।
শনিবার রাত চারটার দিকে ধর্মপাশা উপজেলা পরিষদের শ্যামলী-২ নামে সরকারি বাসভবনের নীচ তলার উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের অফিস সহায়ক মো. কামরুজ্জামানের বাসভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর ছড়িয়ে পরার পর গতকাল রবিবার সকাল থেকেই উপজেলা সদরের সর্বত্রই আলোচনা ও সমালোচনার ঝড় বইতে শুরু করে।
জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারি রতন সরকারের সাথে দীর্ঘদিন ধরে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অফিস সহায়ক মো. কামরুজ্জানের স্ত্রী তিথীমনির (২৮) পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। এমনকি তিথীমণির স্বামী অফিস সহায়ক কামরুজ্জামান অফিসের বা ব্যক্তিগত কাজে মাঝে মধ্যে কোথাও গেলেই এ সুযোগে অফিস সহকারি রতন সরকার কামরুজ্জামানের বাসায় গিয়ে তার স্ত্রী তিথীমণির সাথে পরকীয়া প্রেম চালিয়ে আসছিল। গত বৃহস্পতিবার অফিসের কাজ শেষে তিথীমণির স্বামী অফিস সহায়ক কামরুজ্জামান তার ব্যক্তিগত কাজে অফিস থেকে তিন দিনের ছুটি নিয়ে ঢাকায় চলে যান। এরই সুযোগে তার স্ত্রীর পরকীয়া প্রেমিক অফিস সহকারি রতন সরকার শনিবার রাতে কামরুজ্জামানের বাসভবনে গিয়ে তার পরকীয়া প্রেমিকা তিথীমণির সাথে অসামাজিক কাজে লিপ্ত হয়। পরে আশ পাশের লোকজন তাদের অসমাজিক কাজে লিপ্ত থাকার বিষয়টি টের পেয়ে তারা তিথীমণির কক্ষের দরজার বাহির দিক দিয়ে তালা ঝুলিয়ে দেন। পরে এক পর্যায়ে উপজেলা পরিষদের মালী রুক্কু মিয়াকে তালাবদ্ধ রতন সরকার মোবাইল ফোনে তাকে ওই বাসভবন থেকে উদ্ধার করার জন্য সুপারিশ করেন। পরে রতন সরকারের অনুরোধে রুক্কু মিয়া ঘটনাস্থলে গিয়ে ওই কক্ষের তালা ভেঙ্গে দেয়ার সঙ্গে-সঙ্গে অফিস সহকারি রতন তিথীমণির কক্ষ থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় এলাকাবাসী ধাওয়া করে রতনকে ধরে গণধোলাই দেন।
পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার ও থানার ওসি সুরঞ্জিত তালুকদার ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সামাল দেন।
এ বিষয়ে পরকীয়া প্রেমিকা তিথীমনির স্বামী অফিস সহায়ক কামরুজ্জামান বলেন, আমার স্ত্রীর সাথে অফিস সহকারি রতন সরকারের পরকীয়ার বিষয়ে আমি আমার স্ত্রীকে অনেক বুঝিয়েছি। কিন্তু আমি তাকে এ রাস্তা থেকে ফিরিয়ে আনতে পারিনি। আমি কোনো কাজে কর্মস্থলে না থাকার সুযোগেই তারা এ ধরনের অসামাজিক কাজে লিপ্ত হয়। তিনি আরো বলেন, আমি ব্যক্তিগত কাজে তিন দিনের ছুটিতে ঢাকায় অবস্থান করার সুযোগেই তারা শনিবার রাতেও এ ভাবে অসামাজিক কাজে লিপ্ত হয়।
অভিযুক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারি রতন সরকার তার বিরুদ্ধে আনা অভিযোগটি অস্বীকার করে বলেন, আমি রাত অনুমান ৩টার দিকে হাসপাতাল গেইট সংলগ্ন একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে আসার পথে উপজেলা পরিষদের সরকারি বাসভবন শ্যামলী-২ সামনে আসা মাত্রই পেছন থেকে অপরিচিত একজন লোক আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমি মারাত্মকভাবে আহত হই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা মো. মানিক মিয়া মোবাইল ফোনে জানান, আমি এখন সুনামগঞ্জ সদর উপজেলার দায়িত্বে রয়েছি। আমার ধর্মপাশা কার্যালয়ের অফিস সহকারির এ বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানিনা। তবে তা খুঁজ নিয়ে দেখব। 
ধর্মপাশা থানার ওসি সুরঞ্জিত তালুকদার বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাওয়ার পর বিষয়টি উপজেলা পরিষদের আভ্যন্তরীণ বিধায় আমি সেখান থেকে ইউএনও স্যারের নির্দেশে চলে আসি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার বলেন, বিষয়টি পরিষদের আভ্যন্তরীণ বিধায় তা আমরা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট সাহেব কর্মস্থলে আসার পর এ বিষয়টির তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

 ধর্মপাশায় জাতীয় সমবায় দিবস পালিত

ধর্মপাশায় জাতীয় সমবায় দিবস পালিত


সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উদ্যাপন উপলক্ষে  গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা চত্ত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুন খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম ফরাজির সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মো. মোসাহিদ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস প্রমূখ।

শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

ধর্মপাশায় কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে আলোচনা সভা

ধর্মপাশায় কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে আলোচনা সভা

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় কমিউনিটি পুলিশিং ডে-উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় ধর্মপাশা থানা-পুলিশের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান ও ধর্মপাশা-মধ্যনগর সার্কেলের এএসপি এবিএম আশরাফুল্লাহ্ তাহেরের নেতৃত্বে পুলিশ ও জনতার একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
ধর্মপাশা-মধ্যনগর সাকেলের এএসপি আশরাফুল্লাহ্ তাহেরের সভাপতিত্বে ও থানার ওসি মো. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শামীম আহম্মেদ মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোরশাহিদ তালুকদার, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন, সঞ্জয় রায় চৌধুরী, মো. সেলিম আহম্মেদ,ফেরদৌসুর রহমান,ধর্মপাশা প্রেসক্লাব সভাপতি জুবায়ের পাশা হিমু প্রমূখ।

বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

ধর্মপাশায় হাওর রক্ষা বাঁধ নিয়ে জরুরি আলোচনা সভা

ধর্মপাশায় হাওর রক্ষা বাঁধ নিয়ে জরুরি আলোচনা সভা

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় হাওর এলাকার কৃষকদের আগামী বোরো ফসল নির্বিঘেœ ঘরে তোলার লক্ষে হাওর রক্ষা বাঁধ মেরামত ও পূঃন নির্মাণ বিষয়ক এক প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুিষ্টত হয়েছে ।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় ইউএনও’র কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোয়েব আহম্মেদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল ওয়াদুদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.মহসিন করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, ওসি মো. গোলাম কিবরিয়া, জেলা পরিষদের সদস্য শামীম আহম্মেদ মুরাদ, পানি উন্নয়ন বোর্ডের ধর্মপাশা উপজেলার দায়িত্বে থাকা উপ-সহকারি প্রকৌশলী আ.ন.ম গোলাম সারুওয়ার, ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সেলিম আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু প্রমূখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, স্থানীয় জন প্রতিনিধিরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জয়নুল আলম তালুকদারকে সভাপতি করে পাঁচ সদস্য বিশিষ্ঠ্য একটি বাঁধ জরিপ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিকে বর্ষার পানি কমার সাথে-সাথে হাওরের ক্ষতিগ্রস্ত সব ক’টি বাধেঁর জরিপের রিপোর্ট দ্রুত উপজেলা কমিটির নিকট দাখিল করার নির্দেশ দেয়া হয়।
ধর্মপাশায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ধর্মপাশায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় রুবেল রানাকে সভাপতি ও রেজওয়ান চৌধুরী রবিনকে  সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলার ৫নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে ।
গত মঙ্গলবার বিকেলে ধর্মপাশা উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ম আহবায়ক-১ তামিম আহমেদ সুজন ও যুগ্ম আহবায়ক-২ পাভেল আহমেদ কিরণ সাক্ষরিত এ পূর্ণাঙ্গ কমিটি-১ বছরের জন্য ঘোষণা করেন ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি নূর আলম, মাসুদ রানা, নাছির আহমেদ, নসু রহমান, মুরছালিন, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান, ডালিম চৌধুরী, জাহাঙ্গীর আলম, আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক সাইমন আহমেদ বিজয়, আল মামুন চৌধুরী, মোবারক, সাইদুর রহমান, সাইকুল মিয়া, প্রচার সম্পাদক উজ্জল মিয়া, উপ প্রচার সম্পাদক ওমর হোসাইন, দপ্তর সম্পাদক সোহাগ, উপ দপ্তর সম্পাদক জালাল মিয়া, গ্রস্থনা ও প্রকাশনা সম্পাদক তারেক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক বিল্লাল মিয়া, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, ক্রীড়া সম্পাদক কামাল হোসেন, উপ ক্রীড়া সম্পাদক সামউন চৌধুরী বিজয় ও সাধারণ সদস্যরা হলেন এমদাদুল হক,জয়,লালন,কাইছাার,আলী হোসেন ।

মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

  ধর্মপাশায় জেলা বিএনপি’র নেতাকে সংবর্ধনা

ধর্মপাশায় জেলা বিএনপি’র নেতাকে সংবর্ধনা

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের উকিল পাড়ার মোড়ে উপজেলা ‘ইমারত নির্মাণ কর্মী কল্যাণ সংগঠনের’ উদ্যোগে গতকাল মঙ্গবার দুপুরে সুনামগঞ্জের-১ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মামুন ওর রশিদ শান্তকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সংগঠনের সভাপতি আনিছুল আলম খন্দকারের সভাতিত্বে ও সাধারন সম্পাদক ইমরান আহম্মেদ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শওকত আলী, উপজেলা যুবদল নেতা মাহ্বুবুল আলম হাদিস, মোস্তাক আহম্মেদ,ছাত্রদল নেতা পিয়াস আহম্মেদ, শামসুল আলম, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান চয়ন, সেলিম আহম্মেদ, মিঠু মিয়া,ফারুক আহমেদ প্রমূখ।
এমপির ঘোষণার ৬ মাস ফেরিয়ে গেলেও বেতন পাননি ৭০ শিক্ষা প্রতিষ্ঠান

এমপির ঘোষণার ৬ মাস ফেরিয়ে গেলেও বেতন পাননি ৭০ শিক্ষা প্রতিষ্ঠান

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-১ আসন হাওর বেষ্টিত এলাকা হওয়ায় একমাত্র বোরো ফসলের উপর নির্ভরশীল এ হাওর পাড়ের মানুষ ।
গত বোরো মৌসুমের শুরুতেই অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে হাওরাঞ্চলের কৃষকদের শতভাগ ফসলডুবি হওয়ায় চলতি বছরের  ১৩মে এমপি মোয়াজ্জেম হোসেন রতন নির্বাচনী এলাকা (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) এ চার থানার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের এক বছরের বেতন তিনির নিজ তহবিল থেকে পরিশোধ করার ঘোষণা দেন । কিন্তু যথা সময়ে তা কার্যকরী পদক্ষেপ না নেয়ায় বিপাকে পড়েছে ৭০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। অন্যদিকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে বেতন উত্তোলন করার চেষ্টা করে যাচ্ছেন শিক্ষকরা। তবে শিক্ষার্থীরা এমপির ঘোষণাকে প্রাধান্য দিয়ে বেতন দেওয়া বন্ধ রাখায় ওই সব শিক্ষা প্রতিষ্ঠান চালাতে হিমসিম খাচ্ছেন শিক্ষকরা। এমপির এমন অবাঞ্চনিয় ঘোষণা যথা সময় বাস্তবায়ন না হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে । কোন উপায় না পেয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বেতন ও পরিক্ষা ফি আদায়ের চেষ্টা চালাছে সংশ্লিষ্ট প্রতিষ্টানের শিক্ষকরা, এতে দেখা দিয়েছে ছাত্র শিক্ষকের ভিতর দন্দ ।
এব্যাপারে জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবীর বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক বছরের বেতন যথা সময়ে কার্যকর না করায় বিদ্যালয়ে আর্থিক সংকট দেখা দেওয়ায় শিক্ষকদের বেতন দেওয়া সম্ভব হচ্ছেনা । আমার মনে হয় এতে করে শিক্ষকদের মধ্যে চাপাক্ষোভ ও ক্লাসে অমনোযোগী হয়ে পড়েছে ।
তাতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা চরম ভাবে বাঁধাগ্রস্থত হচ্ছে । কবে নাগাদ বাস্তবায়ন হবে তা  এখনো অনিশ্চয়তায় রয়েছে।
এব্যাপারে সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন সুনামগঞ্জের আলোকে বলেন, আগামী নভেম্বর মাসের মধ্যেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন পরিশোধ করা হবে।

সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

ধর্মপাশায় সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ

ধর্মপাশায় সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশা-মধ্যনগর সড়কের পাশের সরকারি লক্ষাধিক টাকা মূল্যের ৫টি আকাশি জাতের গাছ কেটে নিয়ে গেছেন বলে স্থানীয় এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বৌলাম গ্রামের সামনের রাস্তার পাশে থাকা ওই ৫টি সরকারি গাছ কেটে নেন বৌলাম গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা মো. শাহজাহান মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার ধর্মপাশা-মধ্যনগর সড়কের বৌলাম নামক স্থানে সড়কের পাশে থাকা লক্ষাধিক টাকা মূল্যের ৫টি আকাশি জাতের গাছ রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বৌলাম গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা মো. শাহজাহান মিয়ার নেতৃত্বে ৭-৮ জন লোক কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন কাটা ওই গাছগুলো নিয়ে যেতে তাদেরকে বাধা দেন এবং তারা এ বিষয়ে জেলা বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করেন। পরে খবর পেয়ে গতকাল সোমবার বিকেলে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ওই কাটা গাছগুলোকে জব্দ করেন।
এব্যাপারে অভিযুক্ত আওয়ামীলীগ নেতা মো. শাহজাহান মিয়া গাছ কেটে নেয়ার অভিযোগটি অস্বীকার করে বলেন, গাছগুলো গত দুইদিন আগে ঝড়ে রাস্তার উপরে ফেলে রাখায় ওই রাস্তাটি মানুষজনের চলাচলের অনুপযোগী হয়ে পরে। আমরা শুধু গাছগুলো কেটে রাস্তাটি লোকজনের চলাচলের উপযোগী করে দিয়েছি।
বন বিভাগের সুনামগঞ্জ রেঞ্জের দায়িত্বে থাকা বন কর্মকর্তা প্রদীপ কুমার দত্তের সাথে মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,শুনেছি গাছগুলো ঝড়ের আঘাতে রাস্তার উপর ফেলে রাখেছিল। তবে কাটা ওই গাছগুলো আমরা জব্দ করেছি।

ধর্মপাশায় আধাঁরে আলো যুব সংঘ গঠন

ধর্মপাশায় আধাঁরে আলো যুব সংঘ গঠন

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশা সদরের দশধরী গ্রামে আধাঁরে আলো যুব সংঘ গঠন করা হয়েছে ।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় দশধরী গ্রামে সকল সদস্যের উপস্থিতিতে আধাঁরে আলো যুব সংঘ গঠন করা হয় ।
এতে ধর্মপাশা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদকে সভাপতি ও গালিব আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক, এমদাদুল হক মিলনকে সাংগঠনিক সম্পাদক, সামিউল হোসেন অনুকে প্রচার ও প্রকাশনা সম্পাদক , মোনায়েম আহমেদ জিকুকে কোষাধক্ষ্য,তোয়াসিন আহমেদ মেহেদীকে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সাকিদুল ইসলামকে সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ৩জনকে কার্যকারী কমিটির সদস্য রাখা হয়েছে তারা হলেন মোজাম্মেল হক, নজরুল ইসলাম, হাফিজুর রহমান শান্ত সহ ২৫ সদস্যের পূণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
তারা প্রতিশ্রুতি দিয়ে বলেন সকলের ভাল মন্দে মানুষের পাশে থেকে সুখ দুঃখ ভাগা-ভাগি করে নিয়ে  সমাজের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাব ইশাল্লাহ্।

শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭

ধর্মপাশায় সার্ভে ট্রেনিংএর উদ্ভোধনী

ধর্মপাশায় সার্ভে ট্রেনিংএর উদ্ভোধনী

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় প্রফেশনাল সার্ভে ট্রেনিং (এডভান্স সার্ভে-সার্ভে ফাইনাল কোর্সের) আনুষ্টানিক ভাবে উদ্বোধন করা হয়েছে ।
গতকাল শুক্রবার সকাল ১০টায় ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যায়ের প্রশিক্ষণ কেন্দ্রে বেশ কিছু শিক্ষার্থীর উপস্থিতে এ সার্ভে ট্রেনিং এর শুভ উদ্বোধন করা হয় ।
আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বার বারের উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল হাসান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খাঁন, ধর্মপাশা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ প্রমূখ ।
এতে আলোচনা করেন ময়নামতি সার্ভে ইন্সটিটিউট এর ইন্সট্রাক্টর মোঃ মাজহারুল ইসলাম টিটু ।

শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

ধর্মপাশায় রকেট এজেন্ট মিট অনুষ্ঠিত

ধর্মপাশায় রকেট এজেন্ট মিট অনুষ্ঠিত

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় রকেট মোবাইল ব্যাংকিং এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল শুক্রবার বিকেলে এজেন্টদের নিয়ে রকেট (ডাচ্-বাংলা ব্যাংক) সুপার হাউজ এর কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধর্মপাশা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদের সভাপতিত্বে রকেটের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সিনিয়র সেলস ম্যানেজার মোহাম্দ মোমেনূল ইসলাম শাহ তিনি বলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাংকিং সেবায় রকেট-ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং প্রযুক্তিগত সেবা আরো কিভাবে মানুষের দোড়গোড়ায় সহজে পৌঁছে দেয়া যায় তার উপর আলোকপাত করে জানান রকেট একাউন্ট এর মাধ্যমে দেশ-বিদেশ থেকে সহজেই র্নিবিঘে টাকা গ্রহণ, মোবাইলে রিচার্জ, বিল পরিশোধ ও পৌরসভার পানির বিল পরিশোধ করা সহ নানান সু্িবদার কথা তুলে ধরেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলার সকল রকেট (ডাচ্-বাংলা) এর এজেন্টে ব্যাক্তি বর্গ ।
ধর্মপাশায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপি সদস্যসহ আহত ১০

ধর্মপাশায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপি সদস্যসহ আহত ১০

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় মালিকানাধীন একটি ডুবায় দুই শিশুর মাছ ধরার ঘটনার মীমাংসা করতে গিয়ে গতকাল শনিবার সকালে প্রতিপক্ষের লোকজনের হামলায় শাহীন আলম নামে এক ইউপি সদস্যসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
আশংকাজ্জনক অবস্থায় ইউপি সদস্য শাহীন আলম (৩৫) ও শাস্তু মিয়াকে (৫২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত ৫ জনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকাল নয়টার দিকে উপজেলার আহম্মদপুর গ্রামের পাশের কালীজানা হাওরে ওই গ্রামের ওয়াফিজ তালুকদারের (৬২) মালিকানাধীন একটি ডুবায় পাশের মুদাহরপুর গ্রামের আলাল উদ্দিনের দুই ছেলে দীপু মিয়া (১৫) ও মিজানুর রহমান (১২) শখের বশে একটি ঠেলা জাল নিয়ে মাছ ধরতে যায়। পরে ওই দুই শিশুর মাছ ধরার বিষয়টি ডুবার মালিক ওয়াফিজ মিয়ার নজরে পড়লে তিনি একটি লাঠি হাতে নিয়ে ওই ডুবায় যান এবং তিনি ওই দুইটি শিশুকে ডুবা থেকে তুলে এনে তার হাতে থাকা লাঠি দিয়ে এলোপাথারীভাবে মারধর করতে থাকেন। মারধরের এক পর্যায়ে ওই দুইটি শিশু জাল ও মাছ রাখার পাত্রটি ফেলে রেখেই দৌড়ে বাড়ি চলে গিয়ে বিষয়টি তার পরিবারের লোকজনদেরকে জানায়। পরে বিষয়টি জানার জন্য আহত দুই শিশুর বড় ভাই শাজিবুর রহমান (২৩) ডুবার মালিক ওয়াফিজ তালুকদারের বাড়িতে যান। এ সময় ওয়াফিজ তালুকদারের ভাতিজা সাবেক ইউপি সদস্য সাদেক মেম্বারের নেতৃত্বে ৪-৫ জন লোক লাঠি ও রড দিয়ে শাজিবুরকে এলোপাথারী মারধর করে গুরুত্বর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে ওইদিনই সকাল সাড়ে এগারোটার দিকে বাড়ির পাশের আহম্মদপুর বাজারের একটি চায়ের দোকানে বর্তমান ইউপি সদস্য শাহীন আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করার জন্য একটি সালিশী বৈঠকে বসেন। সালিশী বৈঠকের এক পর্যায়ে সাবেক ইউপি সদস্য সাদেক মেম্বারের নির্দেশে তার লোকজন বর্তমান ইউপি সদস্যসহ প্রতিপক্ষের লোকজনের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় ইউপি সদস্য শাহীন আলম ও শাস্তু মিয়াসহ অন্তত আরো ১০ জন গুরুত্বর আহত হন। আশংকাজ্জনক অবস্থায় ইউপি সদস্য শাহীন আলম (৩৫) ও শাস্তু মিয়াকে (৫২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সেলবরষ ইউপি চেয়ারম্যান মুক্তিযুদ্ধা নুর হোসেন নেক্কারজনক এ ঘটনাটির নিন্দা জানিয়ে বলেন, আমরা এ বিষয়টির চুড়ান্ত বিচার চেয়ে রবিবার সকালে জেলা প্রশাসকসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে স্মারকলিপি প্রদানের জন্য আজ বিকেলেই পরিষদের সকল সদস্যদের নিয়ে সভা করেছি এবং সভায় রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ নিয়ে আসেনি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়টি তদন্তপূর্ব আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭

ধর্মপাশায় নন-গেজেটেড কর্মচারী ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্মপাশায় নন-গেজেটেড কর্মচারী ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় নন-গেজেটেড সরকারি কর্মচারী ক্লাব দ্বি-বার্ষিক সম্মেলন বুধবার রাত সাড়ে আটটায় উপজেলা তৃতীয় শ্রেণি কর্মচারী ক্লাবের কার্যালয়ে অনুষ্টিত হয়েছে।
উপজেলা নন -গেজেটেড সরকারি কর্মচারী ক্লাবের আহবায়ক একেএম শামছুল হকের সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলণে সর্ব সম্মতিক্রমে উপজেলা কৃষি অধিদপ্তরের উপ সহকারি কৃষি কর্মকর্তা কামরুল হাসানকে সভাপতি ও উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইউএফপিএ মো. মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম তালুকদার, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক রতন চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ হেলালুজ্জামান, দপ্তর সম্পাদক শরফরাজ আহম্মেদ খান পাঠান, ক্রীড়া ও সাস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহীনুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফ উদ্দিন, সম্মানিত সদস্য এনায়েত কিবরিয়া তালুকদার, মুর্তুজা আলী, শফিকুল ইসলাম, আব্দুল বারী, তাজমূল হুদা জুয়েল ও মো. মোবারক হোসেন।

বুধবার, ১১ অক্টোবর, ২০১৭

ওসি মো. সেলিম নেওয়াজের হস্তক্ষেপে ধর্মপাশায় বাল্য বিয়ে বন্ধ

ওসি মো. সেলিম নেওয়াজের হস্তক্ষেপে ধর্মপাশায় বাল্য বিয়ে বন্ধ

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজের হস্তক্ষেপে  গতকাল বুধবার সন্ধ্যায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ইয়াসমিন আক্তার (১২) নামে এক ৬ষ্ট শ্রেণীর ছাত্রী।
ইয়াসমিন আক্তার উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বুড়িপত্তন গ্রামের আহাদ আলীর মেয়ে ও নওগাঁ দাখিল মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্রী।
মধ্যনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজ জানান, বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বুড়িপত্তন গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে হোসেন মিয়ার (১৮) সাথে একই গ্রামের বাসিন্দা আহাদ আলীর শিশু কন্যা ও নওগাঁ দাখিল মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্রী ইয়াসমিন আক্তারের বিয়ের আয়োজন চলছে। এমন সংবাদ পাওয়া মাত্রই আমি সঙ্গীয় ফোর্স নিয়ে কনের বাড়িতে গিয়ে ওই বাল্য বিয়েটি পন্ড করে দেই। পরে বাল্য বিয়ে না দেয়ার শর্তে বর ও কনের অভিভাবকের মুচলেখা রাখা  হয়।
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।
গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালিব খান ও সাধারন সম্পাদক ইসতিয়াক হোসেন স্বপনের নেতৃত্বে ধর্মপাশা সদরের পূর্ব বাজারের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পূনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আব্দুল মোতালিব খান, ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপন, উপজেলা বিএনপি নেতা মজিবুর রহমান মজুমদার,নূরুল ইসলাম বিএসসি, উপজেলা যুবদল নেতা আব্দুল হেকিম, নয়ন মিয়া, নিজামূল হক রোকন, ইমরান আহম্মেদ লিটন, সোহেল তাজ,সদর ইউনিয়নের যুবদলের সভাপতি মোজাম্মেল হক,উপজেলা ছাত্রদল নেতা এম হাবিবুল্লাহ্, ফারুক আহম্মেদ,গালিব চৌধুরী, জেলা শ্রমিক দলের আহবায়ক আবুল কাশেম, উপজেলা কৃষকদল নেতা আওলাদ হোসেন,শওকত আলী, বকুল মড়ল, ,লাকছাঁন মিয়া প্রমূখ।

শনিবার, ৭ অক্টোবর, ২০১৭

ধর্মপাশায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এক শিশু

ধর্মপাশায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এক শিশু

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল তাসলিমা আক্তার অরফে মনি (১১) নামের এক শিশু কন্যা। শিশু মণি আক্তার উপজেলার সেলবরষ ইউনিয়নের বড়পাচুর গ্রামের আব্দুল বারেকের মেয়ে।
জানা যায়, উপজেলার সেলবরষ ইউনিয়নের বড়পাচুর গ্রামের আব্দুল বারেকের শিশু কন্যা মণি আক্তার (১১) সাথে একই ইউনিয়নের বালীজুরী গ্রামের তরিক মিয়ার ছেলে মিষ্টার মিয়ার (২৪)  বিয়ের আয়োজন চলছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মামুন খন্দকার
পুলিশ ও সাংবাদিকদের নিয়ে ওই বাল্য বিয়ে বন্ধ করে দেয়।
এব্যাপারে (ইউএনও) মো.মামুন খন্দকার বলেন ছেলে ও মেয়ের অভিভাবকের কাছ থেকে বাল্য বিয়ে না দেয়ার শর্তে একটি মুচলেখা রাখা হয়েছে।

শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

ধর্মপাশায় ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

ধর্মপাশায় ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় ফলদ বৃক্ষ মেলা ২০১৭ শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা অনুষ্টিত হয়েছে।
স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশি ফলের গাছ লাগাই এ স্লোগানকে সামনে রেখে একটি বর্ণাট্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা  চত্বরে গিয়ে শেষ হয়।
গত কাল শুক্রবার ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যেগে উপজেলা চত্বরে ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। সকাল ১১টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ মোয়াজ্জেম হোসেন রতন এমপি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোতালিব খাঁন,ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুন খন্দকার । আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহম্মেদ, আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনীন্দ্র চন্দ্র তালুকদার,যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শামীম আহম্মেদ মুরাদ সেলবরষ ইউপি চেয়ারম্যান নূর হোসেন,জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী,সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ প্রমূখ।

সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭

ধর্মপাশায় খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে ওএমএসের চাল আত্মসাতের অভিযোগ

ধর্মপাশায় খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে ওএমএসের চাল আত্মসাতের অভিযোগ

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ধর্মপাশা খাদ্যগুদাম কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ওএমএসের তিনজন ডিলারের নামে বরাদ্দকৃত ৬ মেট্রিক টন চাল তাদেরকে না জানিয়ে তা তিনি নিজেই উত্তোলন করে আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত অকাল বন্যায় উপজেলার কৃষকের একমাত্র বোরো ফসল তলিয়ে যাওয়ার পর সরকারিভাবে কৃষকদের জন্য ১৫ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। এরই লক্ষে উপজেলার ১০টি ইউনিয়নে ১১ জন ওএমএসের ডিলার নিয়োগ দেয়া হয়। আর প্রত্যেক ডিলার প্রতিদিন ১৫ টাকা কেজি দরে খোলা বাজারে ৫ কেজি করে ২ শত ক্ষতিগ্রস্ত কৃষদের মধ্যে চাল বিক্রি করে আসছে। কিন্তু খাদ্যগুদাম কর্মকর্তা (ধর্মপাশা উপজেলা উপ-খাদ্য পরিদর্শক) গোলাম কিবরিয়া উপজেলার মধ্যনগর সদর ইউপি’র ডিলার শাখাওয়াত হোসেন, দক্ষিণ বংশিকুন্ডা ইউপির ডিলার রাজু আহম্মেদ ও বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের ওএমএসে ডিলার আব্দুর রাজ্জাক ওই তিন ডিলারের নামে চলতি মাসের ১৪-১৫ তারিখে ক্ষতিগ্রস্তদের মাঝে খোলা বাজারে বিক্রির জন্য বরাদ্দকৃত ৬ মেট্রিক টন চাল ওই তিন ডিলারকে না জানিয়েই তিনি চলতি মাসের ১৩ তারিখে তাদের নামে ব্যাংকে চালান জমা দিয়ে তিনি বরাদ্দকৃত ৬ মেট্রিক টন চাল উত্তোলন করে তা নিজেই আত্মসাত করেন।
গতকাল সোমবার সাড়ে ১১টায় এ বিষয়ে ধর্মপাশা সোণালী ব্যাংকে গিয়ে জানা যায়,খাদ্যগুদাম কর্মকর্তা চলতি মাসের ১৩ তারিখে তিনি ওএমএস ডিলার আব্দুর রাজ্জাক, রাজু আহম্মেদ ও ডিলার শাখাওয়াত হোসেনের নামে ২৪, ২৫ ও ২৬ নম্বর চালান মূলে ওই তিন ডিলারের নামে বরাদ্দকৃত ৬ মেট্রিক টন চাল উত্তোলণের জন্য  ৮১ হাজার টাকা তিনি জমা দেন।
এদিকে ওই তিন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকরা চলতি মাসের ১৪-১৫ তারিখে খোলা বাজারে চাল কিনতে না পারায় তাদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা গোলাম কিবরিয়া এলাকার স্থানীয় প্রভাবশালী হওয়াতেই তার এসব অনিয়মের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলার সাহস পায়না। তিনি এলাকার কালোবাজারিদের সাথেও সখ্য গড়ে তুলেছেন বলেও একাধিক সূত্রে জানা যায়। এমনকি খাদ্যগুদাম কর্মকর্তা কিবরিয়ার বিরুদ্ধে জেলার বিভিন্ন উপজেলায় খাদ্যগুদাম কর্মকর্তার দায়িত্ব পালনকালে অনিয়ম ও দূর্নীতির কারনে একাধিকবার আর্থিক জরিমানাও গুণতে হয়েছে তাকে।
উপজেলার বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ওএমএস ডিলার রাজু আহম্মেদ স্থানীয় সাংবাদিকদের বলেন, চলতি মাসের ১৪-১৫ তারিখের জন্য আমার নামে বরাদ্দকৃত ২ মেট্রিক টন চালের টাকা ১৩ তারিখে ব্যাংকে জমা না দেয়ার জন্য খাদ্যগুদাম কর্মকর্তা আমাকে জানিয়েছেন। কিন্তু তিনি নিজেই আবার ১৩ তারিখে আমার নামে বরাদ্দকৃত চালের টাকা আমার অগোচরে ব্যাংকে জমা দিয়ে উক্ত চাল উত্তোলণ করে নিয়েছেন। আর এ জন্য দুইদিন খোলাবাজারে চাল বিক্রি করতে না পারায় এলাকার ভূক্তভোগীদের চাপ সামলাতে হচ্ছে আমাকে। একই ধরনের ক্ষোভ প্রকাশ করেন উপজেলার মধ্যনগর ইউপির ডিলার শাখাওয়াত হোসেন ও বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের ডিলার আব্দুর রাজ্জাক।
উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা গোলাম কিবরিয়া তার বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ৩ জন ডিলারের নামে ১৪-১৫ তারিখে খোলাবাজারে বিক্রির জন্য বরাদ্দকৃত ৬ মেট্রিক টন চালের টাকা ধর্মপাশা সোণালী ব্যাংকে জমা দিয়েছি এবং উক্ত চাল আমার গুদামেই রয়েছে। তবে পরিবহনের সমস্যার কারণে ডিলাররা ওই চাল নিতে পারেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা খন্দকার জানান, বিষয়টি তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা  নেয়া হবে।
সুনামগঞ্জ জেলা খাদ্য কর্মকর্তা মো.জাকারিয়া মোস্তফার কাছে  মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করার পর তদন্তে প্রমাণিত হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।