Entertainment লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Entertainment লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

শেষ হলো ‘আঁখি ও তার বন্ধুরা’

শেষ হলো ‘আঁখি ও তার বন্ধুরা’

পরিচালক জানান, বান্দরবানের শঙ্খ নদের তীরবর্তী পাহাড়ি এলাকায় শেষ হলো ছবির শুটিংয়ের কাজ। ছবিটির সম্পাদনা, ডাবিং ও শব্দ প্রয়োগের কাজ শেষে এখন চলছে রংবিন্যাসের কাজ।
ছবিটিতে নাম–ভূমিকায় অভিনয় করেছে জাহিন নাওয়ার হক। আরও আছে অনন্য সামায়েল, জুয়াররিয়া আহমেদ, অরিয়ানা কবির, শাকিল আহমেদ, আইমান মাহমুদ, আবদুস শিহাব, সৈয়দ আশিকুজ্জামান, ধ্রুবন্তী ও নাভিদ হাসান। এ ছাড়া অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান, আল মনসুর, এস এম মহসিন, মান্নান হীরা, মুনিরা ইউসুফ মেমি, সুস্মিতা সিনহা প্রমুখ। সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে মনন চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।
পরিচালক জানিয়েছেন, আসছে ডিসেম্বরেই মুক্তি পাবে আঁখি ও তার বন্ধুরা। 
তিন লাক্স সুন্দরী একসঙ্গে

তিন লাক্স সুন্দরী একসঙ্গে

তিন সময়ে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের মুকুট মাথায় পরেছেন তিনজন। লাক্সের বিজ্ঞাপনে আলাদা করে মডেলও হয়েছেন তাঁরা। কিন্তু একসঙ্গে কাজ করেননি কখনো। না নাটকে, না বিজ্ঞাপনে। এবার লাক্সের একটি বিজ্ঞাপনে এক ফ্রেমে বন্দী হবেন জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরী। বিজ্ঞাপনটি তৈরি করবেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।
পরিচালক বলেন, ১৬, ১৭ ও ১৮ সেপ্টেম্বর তিন দিন তেজগাঁওয়ের কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং হবে।
এ ব্যাপারে মম বলেন, ‘আগে বেশ কয়েকটি লাক্সের বিজ্ঞাপনে কাজ করেছি। মডেল হিসেবে একাই ছিলাম। এবার এক বিজ্ঞাপনে আমরা তিনজন। আশা করছি, ভিন্ন কিছু হবে। দর্শকের কাছে একটা চমক হবে এটি।’ তিনি বলেন, ‘অমিতাভ রেজার মতো একজন ভালো নির্মাতার সঙ্গে এটি আমার প্রথম কাজ। আমি খুব খুশি।’
মেহজাবীন বলেন, আগে একসঙ্গে তিনজন লাক্স তারকাকে নিয়ে লাক্সের কোনো বিজ্ঞাপন তৈরি হয়নি। এই বিজ্ঞাপনটি বাংলাদেশে লাক্সের বিজ্ঞাপনে নতুন মাত্রা যোগ করবে।