বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

তিন মাসের মধ্যে রোহিঙ্গাদের নিবন্ধনের সুপারিশ

তিন মাসের মধ্যে রোহিঙ্গাদের নিবন্ধনের সুপারিশ

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের আগামী তিন মাসের মধ্যে নিবন্ধিত করার সুপারিশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এ ছাড়া রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির সুপারিশও করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে এক বৈঠকে এসব সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা হলেও মানবিক দিক বিবেচনায় তাদের অস্থায়ীভাবে আশ্রয় ও ত্রাণ দেওয়ার পক্ষে মত দেন কমিটির সদস্যরা।
বৈঠকে জানানো হয়, দেশে বন্যাকবলিত ৩৫টি জেলায় ৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ২৪ হাজার ৭৫০ মেট্রিক টন চাল, ৮ কোটি ৪২ লাখ টাকা ও ৪২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়। হাওরাঞ্চলের ছয় জেলার ৩ লাখ ৮০ হাজার পরিবারকে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর—এই তিন মাসের জন্য ৩৪ হাজার ২০০ মেট্রিক টন চাল ও অন্যান্য সামগ্রী কেনার জন্য ৫৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ৬৪টি জেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ঘর নির্মাণে ৫০ হাজার বান্ডিল ঢেউটিন ও ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে কমিটির সদস্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, আবদুর রহমান বদি, এস এম জগলুল হায়দার ও হ্যাপি বড়াল বৈঠকে অংশ নেন।
হোয়াটসঅ্যাপে আসছে অতি জরুরি এই সুবিধা

হোয়াটসঅ্যাপে আসছে অতি জরুরি এই সুবিধা

স্মার্টফোনে ভুল করে কারও কাছে অনাকাঙ্ক্ষিত কোনো বার্তা চলে গেলে বিব্রত হতে হয়। অনেক ক্ষেত্রে মানসম্মান নিয়েও টানাটানি পড়ে। আচ্ছা, এমন যদি হতো, ভুল করে পাঠানো সেই বার্তা আপনি চাইলেই ফেরত আনতে পারছেন! মানে, বার্তাটা যে স্মার্টফোনে গেছে, সেটা ওই ফোনের ব্যবহারকারীর অজান্তেই মুছে ফেলতে পারছেন! আর কয়েকটি দিন অপেক্ষার পর এই সুবিধা মিলতে যাচ্ছে হোয়াটসঅ্যাপে।
ফেসবুকের মালিকানাভুক্ত হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় মেসেজিং-অ্যাপ। হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে গত বছরের ফেব্রুয়ারিতেই। বেশ কিছুদিন ধরেই হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নিয়ে জল্পনা-কল্পনা চলছিল ব্যবহারকারীদের মধ্যে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে শুধু চালু করার অপেক্ষা।
অত্যাধুনিক এবং যুগোপযোগী এ সুবিধাটির নাম ‘আনসেন্ড’ ফিচার। তথ্যপ্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম ‘গ্যাজেটস নাও’ জানিয়েছে, ফিচারটির এখন পরীক্ষামূলক কার্যক্রম চলছে। হোয়াটসঅ্যাপ বেটায় কী কী পরিবর্তন এল—তা অনুসরণ করা টুইটার অ্যাকাউন্ট ‘ওয়াবেটাইনফো’র তথ্যমতে, অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে এখন ‘আনসেন্ড’ ফিচারের পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ফিচারটি নাকি নির্মাতাদের প্রত্যাশামতোই কাজ করছে, মানে অনাকাঙ্ক্ষিত খুদে বার্তা মুছে দিচ্ছে।
অনাকাঙ্ক্ষিত বার্তা মুছে ফেলার ব্যবস্থা রয়েছে ভাইবার, উইচ্যাট ও টেলিগ্রামের মতো অ্যাপসেও। তবে হোয়াটসঅ্যাপের নতুন এ ফিচারে অতিরিক্ত সুবিধাটি হলো, যে বার্তাটি আপনি ফিরিয়ে আনছেন, তা নোটিফিকেশন থেকেও মুছে যাবে এবং গ্রহীতা কোনো কিছুই টের পাবে না। শুধু তা-ই নয়, টেক্সট, জিআইএফ, ভিডিও, ছবি, এমনকি স্ট্যাটাস ফিডব্যাক পর্যন্তও পোস্ট করে তা মুছে ফেলা যাবে।
সম্প্রতি উইন্ডোজ ফোনে ‘আনসেন্ড’ ফিচার দেখা গেছে। ব্যবহারকারী বার্তা পাঠানোর পাঁচ মিনিটের মধ্যে তা মুছে ফেলার সুবিধা আছে এতে। ইউরোপের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে ইউটিউবকেও একীভূত করার পরীক্ষাও করা হচ্ছে। আইওএস বেটা ভার্সনে চালানো এ পরীক্ষা সফল হলে সেই অ্যাপসে থেকেই দেখা যাবে ইউটিউবের নানা ভিডিও। এখন ইউটিউবের কোনো ভিডিওতে ক্লিক করলে আলাদা করে ইউটিউবের অ্যাপ খুলতে হয়। এখন হোয়াটসঅ্যাপে থেকেই ইউটিউবের ভিডিও দেখা যাবে।
তবে তার চেয়েও জরুরি হবে এই আনসেন্ড ফিচার। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপের নতুন এ ফিচার ব্যবহারকারীর স্বাধীনতায় উন্মোচন করবে নতুন দিগন্ত। অনিচ্ছাকৃত কোনো বার্তা পাঠিয়ে বিড়ম্বনার সম্মুখীন হওয়া থেকে যেমন মুক্তি মিলবে, তেমনি থাকলে ভুল শোধরানোর সুযোগও। তবে বার্তা গ্রহীতা অনলাইনে থাকা অবস্থায় তাকে বার্তা দেখা থেকে বিরত করার সুযোগ নেই। গ্রহীতা সেই বার্তাটি পড়ে ফেললেও তা মুছে ফেলা যাবে। সূত্র: গ্যাজেটস নাও।
বাংলাদেশ গেলেই মাঠগুলোর  তালা খোলে এই প্রথম দক্ষণি আফ্রকিা সফরে যাচ্ছে বাংলাদশে

বাংলাদেশ গেলেই মাঠগুলোর তালা খোলে এই প্রথম দক্ষণি আফ্রকিা সফরে যাচ্ছে বাংলাদশে

২০০৮ সালরে পর এই প্রথম দক্ষণি আফ্রকিা সফরে যাচ্ছে বাংলাদশে। সফররে সূচি দখেে ক্রকিটেপ্রমেীদরে মন একটু খারাপ হতইে পার।ে র্দীঘ নয় বছর আতথ্যি দলিওে দক্ষণি আফ্রকিান ক্রকিটে র্বোড কন্তিু বাংলাদশেকে রাখছে ‘অন্দরমহল’ের বাইরইে। জোহানসের্বাগ, ডারবান, কপেটাউন—প্রোটয়িা ক্রকিটেরে চরিচনো ভন্যেুগুলোর একটতিওে খলোর সুযোগ পাচ্ছনে না তামমি-মুশফকি-মাহমুদউল্লাহরা। দক্ষণি আফ্রকিায় যে ৬টি ভন্যেুতে এবার বাংলাদশে খলেব,ে সগেুলোর একটওি দশেটরি চরিচনো ক্রকিটে কন্দ্রে নয়। তবে একটি ব্যাপারে বাংলাদশে আনন্দতি হতইে পার—েএই ৬ ভন্যেুর ৫টইি যে বাংলাদশেরে পরচিতি। টস্টে র্মযাদা পাওয়ার পর যে দুবার (২০০৩ ও ২০০৭ সালরে ওয়ানডে ও ট-িটোয়ন্টেি বশ্বিকাপ ধরলে চারবার) বাংলাদশে ক্রকিটে দল দক্ষণি আফ্রকিা সফরে গছে,ে প্রতবিারই এসব ভন্যেুতইে খলোর সুযোগ হয়ছেে দলরে।

এবাররে দক্ষণি আফ্রকিা সফরে দুটি টস্টে, তনি ওয়ানডে ও দুই ট-িটোয়ন্টেি ম্যাচে মাঠে নামবে বাংলাদশে। খলোগুলো হবে পচফেস্ট্রুম, ব্লুমফন্টইেন, কম্বর্িাল,ি বনেোন,ি র্পাল ও ইস্ট লন্ডন।ে ২১ সপ্টেম্বের বনেোনতিে তনি দনিরে প্রস্তুতি ম্যাচ দয়িে শুরু হবে সফরে ব্যাট-েবলরে লড়াই। ২৮ সপ্টেম্বের পচফেস্ট্রুমে শুরু প্রথম টস্টে। দ্বতিীয় টস্টে আগামী ৬ অক্টোবর থকেে গড়াবে ব্লুমফন্টইেনরে মাঠ।ে
ওয়ানডে সরিজিরে তনিটি ওয়ানডে কম্বর্িালি (১৫ অক্টোবর), র্পাল (১৮ অক্টোবর) আর ইস্ট লন্ডনে (২২ অক্টোবর)। ব্লুমফন্টইেনে ১২ অক্টোবর একটি প্রস্তুতি ওয়ানডওে আছ।ে ট-িটোয়ন্টেি ম্যাচ দুটি অনুষ্ঠতি হবে ২৬ অক্টোবর ও ২৯ অক্টোবর, টস্টে সরিজিরে দুই ভন্যেু ব্লুমফন্টইেন ও পচফেস্ট্রুম।ে
পচফেস্ট্রুমরে মাঠটি সনেওয়সে র্পাক নামে পরচিতি। এটি দশেটরি র্নথওয়স্টে প্রদশেে অবস্থতি। এই মাঠে এখনো র্পযন্ত একটি টস্টে ম্যাচই অনুষ্ঠতি হয়ছে।ে আজ থকেে ১৫ বছর আগে এই মাঠরে একমাত্র টস্টেটতিে দক্ষণি আফ্রকিার প্রতপিক্ষ ছলি বাংলাদশেই। ম্যাচটতিে ইনংিস ও ১৬০ রানে হারতে হয়ছেলি খালদে মাসুদরে দলক।ে
অরঞ্জে ফ্রি স্টটেরে ব্লুমফন্টইেনে অনুষ্ঠতি ৪টি টস্টে ম্যাচরে একটতিে খলেছেে বাংলাদশে। ম্যানগাউং ওভাল নামে পরচিতি এই মাঠে ২০০৮ সালরে র্সবশষে সফরে দক্ষণি আফ্রকিার কাছে আরও একটি ইনংিস ব্যবধানে হার সঙ্গী হয়ছেলি বাংলাদশেরে। এই মাঠে ২০০৩ সালরে বশ্বিকাপে দক্ষণি আফ্রকিার বপিক্ষে খলেছেলি বাংলাদশে। সে ম্যাচে বাংলাদশে হরেছেলি ১০ উইকটে।ে
কম্বর্িালরি ডায়মন্ড ওভাল মাঠটি দক্ষণি আফ্রকিার গ্রকিুয়াল্যান্ডরে হোম ভন্যেু। এই মাঠে এর আগে দুটি ওয়ানডতেে মাঠে নমেছেলি বাংলাদশে। ২০০২ সালে দক্ষণি আফ্রকিার কাছে হারটি ছলি ৭ উইকটে।ে ২০০৩ বশ্বিকাপে নউিজল্যিান্ডরে বপিক্ষে ম্যাচটতিে বাংলাদশে হরেছেলি ৭ উইকটে।ে
এবারই প্রথম র্পালে পা রাখবে বাংলাদশে। বোল্যান্ড র্পাক নামে পরচিতি এই মাঠে এর আগে ১০টি ওয়ানডে অনুষ্ঠতি হয়ছে।ে র্বোডার প্রদশেরে ইস্ট লন্ডনে বাংলাদশে খলেছেে টস্টে ও ওয়ানডে দুই সংস্করণইে। ২০০২ সালে এই মাঠে অনুষ্ঠতি একমাত্র টস্টেটতিে খলেছেলি বাংলাদশেই। হরেছেলি ইনংিস ও ১০৭ রান।ে ২৩ ওয়ানডে অনুষ্ঠতি হওয়া এই মাঠে ২০০৮ সালে দক্ষণি আফ্রকিার বপিক্ষে বাংলাদশেরে ওয়ানডে ম্যাচটি অবশ্য বৃষ্টরি কারণে পরত্যিক্ত হয়ছেলি।
২০০৩ বশ্বিকাপে দক্ষণি আফ্রকিার অন্যতম বড় ভন্যেু ডারবানে নমেইে দুঃসহ অভজ্ঞিতা হয়ছেলি বাংলাদশেরে। হরেছেলি কানাডার বপিক্ষ।ে সবোর জোহানসের্বাগরে বখ্যিাত ওয়ান্ডার্রাস মাঠে কনেয়িার কাছে হরেে গয়িছেলি বাংলাদশে। ডারবানে এরপর আর না খলেলওে জোহানসের্বাগে কয়কেবার খলেছেে বাংলাদশে। ২০০৭ সালরে ট-িটোয়ন্টেি বশ্বিকাপে জোহানসের্বাগইে ওয়স্টে ইন্ডজিকে হারয়িে দয়িছেলি বাংলাদশে। এই মাঠে বাংলাদশে সইে আসরে খলেছেলি অস্ট্রলেয়িা ও শ্রীলঙ্কার বপিক্ষ।ে প্রোটয়িাদরে আরও একটি ঐতহ্যিবাহী মাঠ কপেটাউনে বাংলাদশে ২০০৭ ট-িটোয়ন্টেি বশ্বিকাপইে খলেছেলি দক্ষণি আফ্রকিা ও পাকস্তিানরে বপিক্ষ।ে
দক্ষণি আফ্রকিায় এর আগে দুটি দ্বপিক্ষীয় সরিজিইে বাংলাদশেরে অভজ্ঞিতা ছলি ততেো। তবে নয় বছর পর আবার দক্ষণি আফ্রকিা সফরে গয়িে সইে মাঠগুলোতইে নতুন ইতহিাস গড়ার সার্মথ্যটা বাংলাদশেরে হয়ে গছেইে। দল বদলালওে অতথিদিরে আতথ্যি দওেয়ার জায়গাটরি বদল হয়ন।ি বাংলাদশে সফরে গলেইে কছিু কছিু দশেরে অপ্রচলতি মাঠগুলোয় আর্ন্তজাতকি ম্যাচরে দখো মলে।ে এর আগর্পযন্ত ঘরোয়া ক্রকিটে হলওে আর্ন্তজাতকি সূচি সখোনে তালাবদ্ধই থাক! 
মায়াযনমারে রোহীঙ্গাদের নির্মম ভাবে হত্যার প্রতিবাদে বিশ্বম্ভরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুসল্লীরা

মায়াযনমারে রোহীঙ্গাদের নির্মম ভাবে হত্যার প্রতিবাদে বিশ্বম্ভরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুসল্লীরা

আজিজুল ইসলাম বিশ্বম্ভরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় রোহীঙ্গাদের নির্মম ভাবে হত্যার প্রতিবাদে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুসল্লীরা,  এসময় বক্তারা বলেন মায়ানমারে রোহীঙ্গা মুসলমানদের উপর নির্মম ভাবে যে হত্যার আচরণ করছে এতে প্রতিটি মুসলমানের প্রতিবাদ করার দরকার। আপনারা সবাই এগিয়ে আসুন অসহায় রোহীঙ্গা মুসলমানদেরকে সাহায্য করুণ। বক্তারা বলেন আজ বিশ্বের মুসলিম গুমিয়ে না থেকে প্রতিবাদের জন্য এগিয়ে আসুন।
রোহিঙ্গা নিয়ে সু চির ভাষণ দিবেন ১৯ সেপ্টেম্বর

রোহিঙ্গা নিয়ে সু চির ভাষণ দিবেন ১৯ সেপ্টেম্বর

মায়ানমাররে রাখাইন রাজ্যরে চলমান পরস্থিতিি নয়িে আগামী সপ্তাহে ভাষণ দবেনে দশেটরি ক্ষমতাসীন দলরে নত্রেী অং সান সু চ।ি তাঁর ভাষণ টলেভিশিনে সম্প্রচার করা হব।ে রাখাইনে চলমান সহংিসতা শুরু হওয়ার পর এই প্রথম এ বষিয়ে ভাষণ দবেনে তনি।ি

ময়িানমার সরকাররে মুখপাত্র জ হতয়রে বরাত দয়িে র্বাতা সংস্থা এএফপি এ কথা জানায়।

এএফপরি খবরে বলা হয় গতকাল বুধবার রাতে এক সংবাদ সম্মলেনে মুখপাত্র জ হতয় বলনে, অং সান সু চি আগামী ১৯ সপ্টেম্বের ‘জাতীয় ঐক্য ও শান্তরি আহ্বান’ জানয়িে ভাষণ দবেনে। তনিি জানান, দশেে চলমান সংকট মোকাবলিার জন্যই সু চি আগামী সপ্তাহে জাতসিংঘরে সাধারণ পরষিদরে অধবিশেনে যোগ দচ্ছিনে। র্বতমান পরস্থিতিতিে দশেইে তাঁকে বশেি প্রয়োজন।

রাখাইনরে কয়কেটি পুলশি ফাঁড়ি ও তল্লাশচিৌকতিে গত ২৫ আগস্ট রাতে সন্ত্রাসী হামলা হয়। এর জরেে সখোনে নতুন করে সহংিস সনো অভযিান শুরু হয়। ময়িানমাররে নরিাপত্তা বাহনিী নরিস্ত্র রোহঙ্গিা নারী-পুরুষ-শশিুদরে ওপর নর্যিাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাক।ে জাতসিংঘরে শরর্ণাথীবষিয়ক সংস্থা ইউএনএইচসআিররে তথ্য অনুযায়ী, ময়িানমার থকেে ২৫ আগস্টরে পর তনি লাখ ৭০ হাজার রোহঙ্গিা বাংলাদশেে পালয়িে এসছে।
জামালগঞ্জে রোহিঙ্গাদের সহায়তার জন্য অর্থ ও বস্ত্র সংগ্রহ করছে মডেল হাই স্কুলের

জামালগঞ্জে রোহিঙ্গাদের সহায়তার জন্য অর্থ ও বস্ত্র সংগ্রহ করছে মডেল হাই স্কুলের

সেলিম আহম্মেদ স্টাপ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে মায়ানমার সরকার কতৃক বাংলাদেশে পালিয়ে আসা মুসলিম রোহিঙ্গাদের সাহায্যর্থে অর্থ ও বস্ত্র সংগ্রহ করা হয়েছে।
উপজেলার ফাউন্ডেশন ফর সেভিং রোহিঙ্গা জামালগঞ্জ সংগঠনের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান হাট-বাজার সমাজের বিত্তবানদের কাছ থেকে নগদ অর্থ ও বস্ত্র সংগ্রহ করেন-ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত এড. গোলাম আল বেরুনী শুভ্র, গোলাম হাসান আফিন্দী তাপস, ইঞ্জিনিয়ার রাজিব চৌধুরী, কামরুল ইসলাম আলমগীর, মাও.আলতাফুর রহমান, আহমেদ জাকির, কামরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও শিক্ষকবৃন্দ ২১হাজার ১শত ৮৭ টাকা ও ২ হাজার পিছ জামা-কাপড় দিয়ে সহযোগীতার হাত বাড়িয়েছেন। সংগঠনকে নগদ টাকা ও বস্ত্র প্রদান কালে এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামাল, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, ইমরুল হাসান, জ্যোতিষ রঞ্জন তালুকদার, সিনিয়র সাংবাদিক সাইফ উল্লাহ, শাহীন আলম প্রমূখ।

সুনামগঞ্জে শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন

সুনামগঞ্জে শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং১৮৬৬  নব নির্বাচিত কমিটির ১৩জনের শপথ অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
গতকাল বেলা ৩ ঘটিকায় মল্লিকপুর কেন্দ্রিয় বাসটার্মিনালের সামনে এই শপথ অনুষ্টানের আয়োজন করা হয়,এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: উসমান আলী সাধারন সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তি যুদ্ধা সেলিম আহমদ (ফলিক) সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় আঞ্চলিক কমিটি,
সজীব আলী  সম্পাদক  বাংলাদেশ সরকপরিবহন  শ্রমিক ফেডারেশন বিভাগীয় আঞ্চলিক কমিটি, অনুষ্টানে সভাপতিত্ব করেন মো: শাহার মিয়া সাবেক সভাপতি সুনামগঞ্জ জেলা সড়ক  পরিবহন শ্রমিক ইউনিয়ন,অনুষ্টান সঞ্চালনায় ছিলেন চেয়ারম্যান নুরুল হক সাধারন সম্পাদক সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও গন্য মান্য ব্যাক্তিবর্গ।
 পাকনার হাওরের জেলে ও কৃষকদের জন্য প্রর্দশিত  ভাসান পানির কথা

পাকনার হাওরের জেলে ও কৃষকদের জন্য প্রর্দশিত ভাসান পানির কথা

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা উদীচী নাট্য বিভাগের পরিবেশনায় জামালগঞ্জ উদীচীর আয়োজনে জেলার হাওরপাড়ের কৃষক, মৎস্যজীবীদের সংকটের মুহূর্তে ভাসান পানিতে মাছ ধরার অধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে মঞ্চস্থ হলো নাটক ‘ভাসান পানির কথা’। বুধবার বিকালে উপজেলার ফেনারবাক ইউনিয়নের পাগনার  হাওর পাড়ের লক্ষীপুর বাজারে মৎস্যজীবীদের ভাসান পানিতে মাছ ধরার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে হাজারো দর্শকের উপস্থিতিতে গণনাট্য ‘ভাসান পানির কথা’ মঞ্চস্থ হয়।
ভাসান পানিতে মাছ ধরার অধিকার যে হাওরপাড়ের মানুষের অধিকার সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই ‘ভাসান পানির কথা’ নাটকের বিষয়বস্তুু। নাটকটি রচনা করেছেন সুনামগঞ্জ জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং নির্দেশনা দেন তানভীর হাসান।
নাটক মঞ্চায়নের সময় জেলে ও কৃষকেরা ভাসান পানিতে মাছ ধরার অধিকার ও হাওরের ফসলহানির ঘটনায় দুর্নীতিবাজদের শাস্তির দাবি জানানো হয়।
জামালগঞ্জ উদীচীর সভাপতি আকবর হোসেন বলেন, "এই নাটকের কাহিনী, চরিত্র, সংলাপ এবং অভিনয় দর্শকদের নতুন চেতনায় উজ্জীবিত করার ক্ষেত্রে প্রেরণা সৃষ্টি করেছে। হাওরবাসীর নতুন চিন্তা ভাবনায় অনুপ্রাণিত করবে। ‘ভাসান পানিতে মাছ ধরতে না পারলে অনেক কৃষক ও মৎস্যজীবীরা না খেয়ে মারা যাবেন। তাই বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই নাটকের মাধ্যমে খেটে খাওয়া মানুষরা গতানুগতির জীবনযাত্রার হাজারো সমস্যা সমাধানের পথ পেতে পারে এই নাটকের মাধ্যমে।’
ভাসান পানি নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুস সালাম মাহবুব, পুলক রাজ, তুষার তালুকদার, রূপক রাজ, মিঠুন তালুকদার, পিয়াল, কংকন, শিমুল, সাগর, পলাশ, মাছুম, অনিক, বায়োজিদ, শাহরিয়ার, জাওয়াদ, শিউলি, নিলু ও প্রিয়াংকা।
নাটক শেষে স্থানীয় সংগঠক আজাদ হোসেন বাবলু, প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ,সাংবাদিক ইউনিয়ের সভাপতি শাহীন আলম, আখতারুজ্জামান, রফিকুল ইসলাম রানা,দিল আহমেদ,বাপ্পী বর্মন,নেহার দেবনাথ, সুব্রত পুরকায়স্থ,কামরুল ইসলাম আলমগীর,শিপন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
শাল্লায় কোচিং বাণিজ্যের সংবাদ প্রকাশের জের ধরে  সাংবাদিকদের বিরুদ্ধে শিক্ষকদের মিটিং

শাল্লায় কোচিং বাণিজ্যের সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকদের বিরুদ্ধে শিক্ষকদের মিটিং

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার::
স্কুল চলাকালীন সময়ে স্পেশাল ক্লাসে’র নামে কোচিং বাণিজ্যের সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশের জের ধরে স্কুলের সংশ্লিষ্ট শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা আনন্দপুর গ্রামে এক মিটিংয়ের আয়োজন করেছে। কিসের মিটিং সাধারণ মানুষের এমন প্রশ্নে আমন্ত্রণকারী ব্যক্তি বলেছে পূঁজার মিটিং। অথচ খোঁজ নিয়ে জানা যায়, এটি সাংবাদ প্রকাশের জেরে স্কুলের শিক্ষকবৃন্দ এ মিটিংয়ের আয়োজন করেছে। তবে শিক্ষকরা বলছেন তারা কোচিং বাণিজ্য বা স্পেশাল ক্লাস করাননি। ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী পপি দাস বলেন, পইলা স্কুলে ১০টার সময় আমাদের ক্লাসের ৭জনকে পড়াতো। পরে সকাল ১০টায় গোপাল কাকু ওরফে গোপাল রায় দপ্তরীর ঘরে তাদের পড়াতে দেখেছি।

৫ম শ্রেণির পপি রাণী দাস, ৪র্থ শ্রেণির সৈকত চন্দ্র দাস, ১ম শ্রেণির অন্ত দাস, ইমরানা আক্তার, ২য় শ্রেণির চৈতী দাস, সুজিত রায় ও আরমানসহ অনেকই জানায় গোপাল কাকু ওরফে গোপাল রায় (দপ্তরী) তাদের পড়ায়। তারা আরো জানায়, এখন আর পড়ায় না। ৪র্থ শ্রেণির সৈকত দাস বলে, আমারে দিয়া বড় স্যার দোকান থাইক্যা পান আনায়। আর আমাদের ক্লাসে পড়া দিয়া বড় স্যার চিয়ারে খালি ঘুমায়। জাতীয় সঙ্গীত গাওয়ায় কিনা এমন প্রশ্নে পপি রাণী দাস জানায়, একমাস পরে পরে গাওয়ায়। ঘুঙ্গিয়ারগাঁও থাইক্যা বড় স্যার আইলে বেত লুকাইয়া রাখে। আমরারে কয় তোমরা কেউ কইও না। পপি ইংরেজি রিডিং পড়তে পারে না। শিক্ষক তোমাদের ইংরেজি রিডিং পড়ায় কিনা এমন প্রশ্নে পপি বলে পড়ায় না।

এবিষয়ে আঙ্গারুয়া সপ্রাবি’র ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলার শ্রেষ্ঠ সভাপতি পিসি দাশ পীযূষের সাথে কথা হলে তিনি বলেন, স্কুল চলাকালীন সময়ে সংশ্লিষ্ট শিক্ষক যদি ওই বিদ্যালয়ের অন্তর্ভূক্ত গোটা কয়েক ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়ান, সেটি অবাঞ্ছনীয়, অনুচিত ও সমুচীন নয় বলে জানান।

এবিষয়ে ওই গ্রামের বিশিষ্ট ব্যক্তি প্রয়াত উমেশ চক্রবর্তীর ছেলে সমাজ সেবক বিকাশ চক্রবর্তী বলেন, মিটিংয়ের আমন্ত্রণ পেয়েছি। আমার সমস্যা আছে তাই আমি যাইনি। সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার সুব্রত সরকার বলেন, স্কুলে মিটিংয়ের নিমন্ত্রণ পেয়েছি। তবে আমি উপস্থিত থাকতে পারবো কি না ঠিক নেই। ওই ওয়ার্ডের সাবেক মেম্বার কালাই মিয়াও বলেছেন আমারও সময় নাই। তাছাড়া শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালীপদ রায় বলেন, কোচিং তো সরকার আইন করেই বন্ধ করে দিয়েছে। কারণ সকল শিক্ষকগণ যাতে শ্রেণিকক্ষেই সমূহ পাঠদান করান এবং সকল শিক্ষার্থীর প্রতি সমভাবে যতœবান হন। কিন্তু শিক্ষকগণ যদি ধনাঢ্য ব্যক্তিবর্গের সন্তানদের আলাদাভাবে পাঠদান করান তাহলে গরীব শিক্ষার্থীদের প্রতি বিরূপ আচরণ করা হবে। পাশাপাশি সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন দূরহ হয়ে পড়বে। তাই শিক্ষকদের এমন আচরণ আমি আদৌ আশা করি না। সাংবাদিকদের বিরুদ্ধে গ্রামে গোটা কয়েকজনের ডাকা মিটিংয়ের খবর পেয়ে উপজেলার সাংবাদিকবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন।

এব্যাপারে সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ দৈনিক সুনামগঞ্জের আলোর স্টাফ রিপোর্টার সেলিম আহম্মেদকে জানান, স্কুল চলাকালীন সময়ে বাছাই করে আলাদাভাবে ক্লাশ করার কোনো নিয়ম নেই। বরং যারা দূর্বল সেসব ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে বিশেষ যতœবান হওয়া শিক্ষকের দায়িত্ব।