এম এ মোতালিব ভুঁইয়া :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় সীমান্তবর্তী ভারতের ঘোমাঘাট এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ এর সদস্যরা। তার নাম তারভেজ মিয়া(২৮)। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের মোঃ আব্দুল হান্নানের ছেলে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টায় লাউড়েরগড় সীমান্ত অতিক্রম করে ভারতীয় ঘোমাঘাট অঞ্চলের এক পাহাড়ি গার মহিলার সাথে প্রেমের সর্ম্পক থাকায় সে বাংলাদেশী বিজিবির চোখ ফাকিঁ দিয়ে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে ।তারভেছ ভারতীয় সীমান্ত বাহিনীর হাতে আটক রয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড বিজিবি’র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাসির উদ্দিন আহমদ পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সে ভারতীয় এক নারীর সাথে অবৈধ সর্ম্পক থাকায় অবৈধ পন্থায় অনুপ্রবেশের দায়ে বিএসএস সদস্যরা তাকে আটক করেছে
এম এ মোতালিব ভুঁইয়া :
ছাতকে গলায় ফাঁস দিয়ে গোলাম মোস্তফা নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। সোমবার ৬নভেম্বর সকালে সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গোলাম মোস্তফা গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র। স্থানীয়রা জানান, সকালে পরিবারের লোকজনের চোখ ফাঁকি বাড়ির পাশের ঝোপের একটি গাছের সাথে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করে। গোলাম মোস্তফার স্ত্রী পুকুর থেকে পানি আনতে গিয়ে তার স্বামীর ঝুলন্ত লাশ দেখে চিৎকার শুরু করে। এসময় স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেয়। জাউয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নির্মল চন্দ্র দেব ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।
এম এ মোতালিব ভুঁইয়া :
০৬ নভেম্বর সোমবার রাত ১২:০১ মিনিটের সময় মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত স্টার কাবাব রেস্টুরেন্টে সানি আহমেদ এর জন্মদিন উপলক্ষে কেক কাটেন বন্ধু মহল। এসময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় অবস্থানরত সিলেটের বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ।
এই সময় "ছাতক প্রবাসী কল্যাণ পরিষদ মালয়েশিয়ার" সহ-সাংগঠনিক সম্পাদক এহসানুল হক তানভীর মালয়েশিয়া থেকে চলে যাওয়ায় সৃষ্ট শুন্য পদে পরিষদের কার্যনির্বাহী নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে সানি আহমেদকে উক্ত পদে স্থলাভিষিক্ত করা হয়।
এতে পরিষদের অর্থ-সম্পাদক জুবায়ের আহমেদ পরিষদের পক্ষথেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
পরিশেষে সানি আহমেদের দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করে পরিষদের সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক রুহুল আল-আমিন আশাবাদ ব্যক্ত করেন নবনির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক সানি আহমেদের নিষ্ঠা, সততা ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে "ছাতক প্রবাসী কল্যণ পরিষদ, মালয়েশিয়া" অনেকদূর এগিয়ে যাবে।
এম এ মোতালিব ভুঁইয়া :
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসাটি দীর্ঘ দিন ধরে নানা সমস্যার বোঝা মাথায় নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।
বাংলাবাজার ইউনিয়নের উত্তর জনপদের পল্লীর নিভৃতে অবস্থিত ঐতিহ্যবাহী এ মাদ্রাসাটি ১৯৭৩ সালের এক জানুয়ারি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটি প্রায় প্রতি বছর দাখিল, জেডিসি ও ইবতেদায়ী পরীক্ষায় শত ভাগ সহ জিপিএ-৫ পেয়ে চমক সৃষ্টি করে আসছে।
কিন্তু ফলাফল সন্তোষ জনক হলেও একাডেমিক ভবন না থাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনায় দারুন ভাবে ব্যহত হচ্ছে।
অপরদিকে নেই স্বাস্থ্য সম্মত টয়লেট। ছেলে শিক্ষার্থীরা যেখানে সেখানে প্রকৃতির কাজ সারতে পারলেও মেয়ে শিক্ষার্থীরা লজ্জায় সমস্যায় ভুগছে বহুদিন ধরে।শরীরচর্চা শিক্ষকের পদটি অনেকদিন যাবৎ শুন্য রয়েছে।
মাদ্রাসার সুপার এটি এম শামছুদ্দিন প্রতিবেদক কে জানান, বর্তমানে ১৬ জন শিক্ষক কর্মচারী রয়েছে, প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী নিয়ে মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। একটি একাডেমিক ভবন না থাকায় আমরা অতিকষ্টে শিক্ষার্থীদের লেখাপড়া কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এ মাদ্রাসায় জরুরি ভিত্তিতে একটি একাডেমীক ভবন, শৌচাগার ও কিছু আসবাবপত্র সময়ের দাবিতে পরিনত হয়েছে।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী রানা প্রতিবেদক কে জানান, মাদ্রাসায় কিছু বিদ্যমান সমস্যা রয়েছে। আমাদের প্রিয় নেতা, ছাতক-দোয়ারার উন্নয়নের রূপকার জননেতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়ের মাধ্যমে এ মাদ্রাসায় একাডেমিক ভবন নির্মাণ,ছাত্রছাত্রীদের জন্যে আলাদা টয়লেট ও রাস্তা পাকাকরণসহ অন্যান্য সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে।
এদিকে স্থানীয় এলাকার লোকজন স্থানীয় হকনগর বাজার থেকে মাদ্রাসা পর্যন্ত রাস্তা পাকাকরণ ও ওই মাদ্রাসার একটি একাডেমিক ভবন, ছাত্রছাত্রীদের জন্যে পৃথক পৃথক টয়লেট নির্মাণের জোর দাবি জানিয়েছেন