শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

দোয়ারায় নরসিংপুর মিনিবার ফুটবল ফাইনাল সম্পন্ন

দোয়ারায় নরসিংপুর মিনিবার ফুটবল ফাইনাল সম্পন্ন

এম এ মোতালিব ভুঁইয়া : দোয়ারাবাজার উপজেলায় নরসিংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ঠা নভেম্বর শনিবার মিনিবার ফাইনাল চুড়ান্ত খেলায় রোশন ক্লাব সাইদুল ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে। খেলার প্রথমার্ধে হিমেল এর দুর্দান্ত গোলে প্রতিপক্ষ সাইদুল ক্লাব পিছিয়ে পরে। মধ্য বিরতির পর সাইদুল ক্লাব আপ্রাণ চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি। পরে ১-০ গোলেই রোশন ক্লাব বিজয় নিশ্চিত করে মাঠ ত্যাগ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন- নসকস সাবেক সভাপতি তরুণ সমাজকর্মী ক্রীড়ামোদি জনাব আবিদ রনি, খেলা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী তরুন রাজনিতিবিদ জনাব ফখরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন - তরুন ব্যবসায়ী সকলের পরিচিত মুখ জনাব সাইদুর রহমান (সভাপতি)। খেলা পরিচালক এর দায়িত্বে ছিলেন সময়ের শ্রেষ্ঠ খেলোয়ার জনাব ফয়জুর রহমান
দোয়ারার শ্যামলবাজারে  র‌্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১

দোয়ারার শ্যামলবাজারে র‌্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১

এম এ মোতালিব ভুঁইয়া : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা শ্যামল বাজারে র‌্যাব-৯ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে । আটককৃত ব্যবসায়ী হচ্ছেন মোঃ সুমন মিয়া (২৮)। তিনি সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ভোলগঞ্জ গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। ৪ঠা নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা জেলার দোয়ারাবাজার উপজেলা মান্নারগাঁও ইউনিয়নের শ্যামল বাজার থেকে গাজাঁসহ তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন থানায় অর্থের বিনিময়ে মাদকদ্রব্য সরবরাহ করে আসছে। সে মাদকের পাইকারী ও খুচরা ব্যবসায়ী। উক্ত আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। তাকে গ্রেফতার করার স্থানীয় জনগন স্বস্তি প্রকাশ করেছে। তাকে দোয়ারা বাজার থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়। এ ব্যাপারে র‌্যাব ৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার মোঃ ফয়সল আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান কেযোন ধরনের অপরাধ দমনে র‌্যাব সদস্যরা সক্রিয় রয়েছে।
দোয়ারায় শিক্ষানুরাগী হাজী কনুমিয়া এর মৃত্যু দিবস পালন

দোয়ারায় শিক্ষানুরাগী হাজী কনুমিয়া এর মৃত্যু দিবস পালন

এম এ মোতালিব ভুঁইয়া ;
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী কনুমিয়া সাহেবর মৃত্যু দিবস উপলক্ষে ৪ঠা নভেম্বর শনিবার হাজী কুনু মিয়া উচ্চ বিদ্যালয়ে স্বরণসভায় প্রধান শিক্ষক জনাব রফিজ আলির সভাপতিত্বে জমসিদ আলির সঞ্চালনায় বক্তব্য রাখেন পান্ডারগাও ইউপির সাবেক চেয়ারম্যান সর্বজনাব আব্দুল ওয়াহিদ ,হাফিজ আমিন উদ্দিন, আব্দুল মানিক মাষ্টার , শফিকুল ইসলাম মেম্বার, আব্দুল গফুর, সরিয়ত আলি সমাই, সমাজসেবক ওলিউর রহমান, মাওঃ আব্দুল হক, ডাঃ আব্দুছ সোবহান,জাবরুল আজাদ প্রমুখ। বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ, ছাত্রছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্তিত ছিলেন।পরে শ্রীপুর বাজার মসজিদের ইমান নুরুজ্জামান খান সাহেব মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।
জামালগঞ্জে হাওর রক্ষা বিষয়ক মতবিনিময় সভা

জামালগঞ্জে হাওর রক্ষা বিষয়ক মতবিনিময় সভা

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জনপ্রতিনিধি,রাজনীতিবিদ,গণমাধ্যম কর্মী, হাওর উন্নন কর্মী ও উপকার ভোগী কৃষকদের নিয়ে হাওর রক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

গত শনিবার দুপুরে ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া বাজারে সভায় সভাপতিত্ব করেন ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার । ইউপি সচিব অজিত কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম আল ইমরান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ,উপজেলা কৃষি কর্মকর্তা ড: সাফায়েত আহমদ সিদ্দিক সাচনা বাজারের চেয়ারম্যান রেজাউল করিম শামীম,উপজেলা আ:লীগ সভাপতি হাজী মোহাম্মদ আলী,যুগ্ম সম্পাদক কাজী আশরাফুজ্জামান,জামালগঞ্জ থানার ওসি তদন্ত মিজানুর রহমান সিদ্দিকী,হাওর বাচাও জামালগঞ্জ বাচাও আন্দোলনের আহবায়ক গুল আহমেদ,হাওর ও পরিবেশ উন্নয় সংস্থার সভাপতি কাস্মীর রেজা,সাধারন সম্পাদক প্রিযুশ পুরকায়স্থ টিটু,ফেনারবাকের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান,হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলনের জেলার সদস্য সচিব বিন্দু তালুকদার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক মাষ্টার,জহিরুল হক তালুকদার,জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ কৃষক নেতা শাহাব উদ্দিন,হাওর উন্নয়নও গনমাধ্যম কর্মী অঞ্জন পুরকায়স্থ,ওয়ালী উল্লাহ সরকার,অনিমেষ দাস,নেহার দেবনাথ,বাপ্পী বর্মন, তৗহিদ চৌধুরী প্রদীপ,মো: আখতারুজ্জামান তালুকদার।
পাগনার হাওর পাড়ের কৃষকদের মধ্যে মতামত ব্যাক্ত করেন আবুল কালাম,রিয়াজ উদ্দিন,জুলফিকার চৌধুরী রানা,আলী আহমদ,ফাইজুল কবির,শ্রীকান্ত তালুকদার,মহব্বত আলী,আমির উদ্দিন,মকবুল হোসেন,শিপন মিয়া,রঞ্জন সরকার,সাইদুর রহমান,সানোয়ার হোসেন,এমদাদ মিয়া।
সভায় ইউপি সদস্য আসাদ আলী, দীপক কুমার তালুকদার, অজিত কুমার সরকার, আলী আহমেদ, মোশারফ হোসেন, রফিকুল ইসলাম রানা, ইয়াছিন মিয়া, কেএম আব্দুর রহিম, মিল্টন সরকার, ইউপি সদস্যা সেজু আক্তার, নুরে জান্নাত লিপি, আক্তার বান প্রমূখ
এতে উল্লেখ্য করেন চলতি বছরে জামালগঞ্জ উপজেলার পাগনার হাওর রক্ষা বাঁধ নির্মানে ১ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্ধ রয়েছে ইনশাল্লাহ তা সঠিক ভাবে কাজ করা হবে ।
ছাতকে ৪৬তম জাতীয়  সমবায় দিবস পালন

ছাতকে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালন

এম এ মোতালিব ভুঁইয়া : ছাতক-দোয়ারা থেকে নির্বাচিত সংসদ সদস্য, পরিকল্পনা মন্ত্রনালয় ও সরকারী প্রতিষ্ঠান বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, একটি স্বনির্ভশীল ও সমৃদ্ধ জাতি গঠনে সমবায়ীরা মুখ্য ভুমিকা পালন করতে পারে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্থ বাংলাদেশকে সমবায়ের মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। বিশ্বের উন্নত অনেক দেশই সমবায়ের মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ করে নিয়েছে। দেশ ও সমাজের উন্নয়ন তখনই সম্ভব যখন সকলের মধ্যে সমবায়ী মনোভাব গড়ে উঠে। বর্তমান সরকার সমবায়ীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছে। দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে সকলকে সমবায়ী মনোভাব পোষন করতে হবে। নৌ-পথে চাঁদাবাজীর সমালোচনা করে এমপি মানিক বলেন, বিভিন্ন সমিতি ও সংগঠনের নামে নৌ-পথে চলছে অবাদে চাঁদাবাজী। এসব অপশক্তি রোধ করতে সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।শনিবার সকালে ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ছাতক উপজেলা সমবায় অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। এর আগে সমবায়ীদের নিয়ে আয়োজিত একটি বর্নাঢ্য র‌্যালীর নেতৃত্ব দেন এমপি মানিক। র‌্যালী শেষে উপজেলা চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৪৬তম জাতীয় সমবায় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্ল¬াহ খানের সভাপতিত্বে ও ইউআরসি কর্মকর্তা মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সহকারী কমিশনার(ভুমি) সোনিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর। বক্তব্য রাখেন, সমবায়ী ফজলে করিম লিলু, আব্দুস ছাত্তার, আব্দুল মোনায়েম, হাবিবুর রহমান কাজল, দিলবর আলী প্রমুখ। সমবায় দিবসের র‌্যালীতে উপজেলার ৬৫ টি বিভিন্ন সমবায় সমিতির ব্যানারে সমবায়ীরা অংশ নেন। সভা শেষে ৪শ’ সমবায়ীদের মাঝে ১টি করে কম্বল বিতরণ করেন এমপি মানিক। দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত সরিষা বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মুহিবুর রহমান মানিক। উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হকের সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত সরিষা বীজ ও সার বিতরণী সভায় ৪শ’ ৩৫জন কৃষকের মাঝে ১কেজি করে সরিষা বীজ ও ১০ কেজি করে এমওপি ও ২০ কেজি করে ডিএপি সার বিনামুল্যে বিতরণ করা হয়। এসময় নির্ধারিত ১৮ হাজার ৭শ’ ৬৬ জন কৃষককে ৫কেজি করে ধান বীজ, ৩০ কেজি করে সার ও ১ হাজার করে টাকা বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। বিকেল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যলয়ের উদ্যোগে ও উপজেলা তৃণমুল প্রতিবন্ধী পূনর্বাসন সংস্থার সহযোগিতায় ১শ’ ৫০ জন প্রতিবন্ধি নারী-পুরুষের মাঝে আনুষ্ঠানিকভাবে কম্বল, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন প্রধান অতিথি এমপি মানিক। প্রত্যেককে একটি করে কম্বল, ১ হাজার টাকা মুল্যের ১টি করে শুকনো খাবারের প্যাকেট ও ৩০ বান্ডিল ঢেউটি বিতরণ করা হয়। এসময় প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা সহিদুজ্জমান ও উপসহকারী প্রকৌশলী গোলাম আম্বিয়া উপস্থিত ছিলেন
ছাতকের জাওয়াবাজার ইউনিয়নে  গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ছাতকের জাওয়াবাজার ইউনিয়নে গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

এম এ মোতালিব ভুঁইয়া : ছাতকে গলায় ফাঁস লাগিয়ে রুনা বেগম(২২) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার কওে পুলিশ। রুনা বেগম উপজেলার জউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের কাতার প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে ছিল রুনা বেগম। রাতের কোন এক সময় পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে বসতঘর সংলগ্ন একটি আমগাছের ডালের সাথে গলায় রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকালে গৃহবধূর ঝুলন্ত লাশ দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নির্মল চন্দ্র দেব ঘটনাস্থল থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় থানা একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে
ছাতক উপজেলা আওয়ামীলীগের জেল হত্যা দিবস পালন

ছাতক উপজেলা আওয়ামীলীগের জেল হত্যা দিবস পালন

এম এ মোতালিব ভুঁইয়া :ছাতকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মন্ডলীভাগস্থ দলীয় কার্যালয়ে আলোচনা, সন্ধ্যায় কেন্দ্রিয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং কালীবাড়ি মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আবরু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্যানেল মেয়র তাপস চৌধুরী, আওয়ামীলীগ নেতা শাহীন চৌধুরী, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, অদুদ আলম, সাইফুল ইসলাম, সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, ধন মিয়া, সুদীপ দে। বক্তব্য রাখেন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী চপল, নুর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা মৃদুল কান্তি দে মিন্টু, আফিক আলী, কামাল উদ্দিন, ডাঃ রেদওয়ানুল হক আরজু, আব্দুল মমিন, কল্যান ব্রত দাস, দেওয়ান আবুল কালাম মাষ্টার, আশিক মিয়া, মোতাহির আলী, আজাদ মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা পংকজ কান্তি চৌধুরী, সজীব মালাকার, কৃষক লীগ নেতা হাজি জামিল আহমদ, উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, ফজলে রাব্বী জনি, মামুন মিয়া, মঞ্জু মিয়া, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল বাছিত মামুন,পৌর সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক সাদমান মাহমুদ সানি, সাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া,পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, সাধারণ সম্পাদক সজীব চৌধুরী, ছাতক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ চৌধুরী সিনিয়র সহসভাপতি আব্দুল কাদির তালুকদার, সাধারন সম্পাদক বুরহান উদ্দিন তালুকদার অমি প্রমুখ।
দোয়ারার নরসিংপুর মিনি ফুটবল টুনামেন্টের উদ্ভােধন

দোয়ারার নরসিংপুর মিনি ফুটবল টুনামেন্টের উদ্ভােধন

এম এ মোতালিব ভুঁইয়া : শীতের আমেজ পরতে না পরতেই দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩রা নভেম্বর শুক্রবার রাত ৭টায় মিনি ফুটবল টুনামেন্টের উদ্ভােধন করেন- নরসিংপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউপি সদস্য জনাব ফজলুর রহমান। নসকস সভাপতি জনাব রফিকুর রহমান, নসকস সাবেক সভাপতি জনাব আবিদ রনি, খেলা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী পুরস্কার দাতা জনাব ফখরুল ইসলাম, মাহেদ্রা মটর সাইকেল এর চ্যানেল পার্টনার পুরস্কার দাতা ওয়ারিছ আলী ও সর্বস্থরের ফুটবলপ্রেমী দর্শক
 ধর্মপাশায় জাতীয় সমবায় দিবস পালিত

ধর্মপাশায় জাতীয় সমবায় দিবস পালিত


সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উদ্যাপন উপলক্ষে  গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা চত্ত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুন খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম ফরাজির সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মো. মোসাহিদ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস প্রমূখ।

শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭

ছাতকে চুরির মোটর সাইকেলসহ  সিন্ডিকেটের দু’গডফাদার আটক

ছাতকে চুরির মোটর সাইকেলসহ সিন্ডিকেটের দু’গডফাদার আটক

এম এ মোতালিব ভুঁইয়া :
ছাতকে আন্তঃজেলা মোটর সাইকেল চোর সিন্ডিকেটের ২গডফাদারকে আটক ও অন্যান্যদের গ্রেফতারে দিনভর পুলিশের সাড়াশি অভিযান পরিচালিত হয়েছে। একপর্যায়ে পুলিশের উপর হামলা করে মোটর সাইকেল চোর সিন্ডিকেটের গডফাদার বাদশাকে ছিনিয়ে নেয়া হয়। শুক্রবার ৩নভেম্বর উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউপির বাগইন, সরিষপুর ও বিশ্বনাথের শেখেরগাঁও এলাকায় এঘটনা ঘটে। এসময় পুলিশ ও চোর সিন্ডিকের ধাওয়া ও পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, গত ৩০অক্টোবর দোলারবাজার ইউপির জটি গ্রামের আব্দুল হদিসের পুত্র আব্দুল মোমিনের একটি টিভিএস মোটর সাইকেল ঘরের তালা ভেঙ্গে, ৩১অক্টোবর একই ইউনিয়নের লক্ষীপাশা গ্রামের মৃত আছকন্দর আলীর পুত্র আবু জাহিদের একটি পালসার মোটর সাইকেল ঘরের বারান্দার গ্রীলের তালা ভেঙ্গে ও এর আগের দিন মঈনপুর গ্রামের সাবেক মেম্বার নজরুল ইসলামের পুত্র মোহাম্মদ আলীর মোটর সাইকেল চুরি করা হয়। এসব চুরির মোটর সাইকেল বারগোপি গ্রামের মৃত চেরাগ আলীর পুত্র লায়েক মিয়ার বাড়িতে রাখা হয়। বৃহস্পতিবার ২অক্টোবর রাতে লায়েক মিয়ার বাড়ির গুদাম থেকে মোটর সাইকেলগুলো ভাগ-বাটোয়ারা করে বিক্রির জন্যে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। আব্দুল মোমিনের মোটর সাইকেলটি লায়েকের বাড়ি থেকে বারগোপী থেকে বাগইন- বিনন্দনগর হয়ে গোবিন্দগঞ্জ নেয়ার পথে বারগোপী থেকে শেষ রাতে মোটর সাইকেল নিয়ে বটেরখালের পার হয়ে বাগইন গ্রামে পৌছার আগেই বটেরখালে মাছ ধরা শেষে বাগইন গ্রামের খালেদ ও অন্যান্য লোকজন মোটর সাইকেল চোর লায়েক মিয়া ও রিপনকে দেখতে পান। এসময় তারা নিজেদের মোটর সাইকেল দাবি করলেও খালেদ মিয়াসহ অন্যাদেরকে তাদের দিকে আসতে দেখে তারা মোটর সাইকেল ধান ক্ষেতে ফেলেই দৌড় দেয়। পরে পুলিশ খবর পেয়ে পরিত্যক্ত সাইকেল উদ্ধারে ঘটনাস্থল পৌছলে এলাকাবাসির অভিযোগের সূত্র নিয়েই বাগইন গ্রামের মখদ্দুছ আলীর পুত্র রিপন (২৫) ও সরিষপুর গ্রামের ছাত্তার আলীর পুত্র আবুল লেইছ (২৭)কে আটক করে থানায় নিয়ে আসে। এদের স্বীকারোক্তিতে মোটর সাইকেল চোর সিন্ডিকেটের অপর সদস্য বিশ্বনাথ উপজেলার শেখেরগাঁও গ্রামের জনৈক বাদশা মিয়াকে আটক করলে সিঙ্গেরকাছ বাজারের কাছে পুলিশের সাথে চোর সিন্ডিকের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের হাত থেকে বাদশা মিয়াকে ছিনিয়ে নেয়া হয়। জানা গেছে, রিপন, আবুল লেইছ ও লায়েকের নেতৃত্বে একটি মোটর সাইকেল চোর সিন্ডিকেট দীর্ঘদিন থেকে মোটর সাইকেল মালিকদের বসত ঘরের কলাপসিবল গেট ও গ্রীল কেটে চুপিসারে তাদের মোটর সাইকেল চুরি করে নিচ্ছে। আর পুলিশ ও এলাকাবাসির ঝামেলা এড়াতে চোরাই মোটর সাইকেলগুলো সিলেটসহ বিভিন্ন এলাকায় নিয়ে যেতে দোলারবাজারস্থ বারগোপী-বাগইন-বিনন্পুর-গোবিন্দগঞ্জ গ্রামীণ সড়ক ব্যবহার করছে। এপথেই তারা প্রতিমাসে অসংখ্য চোরাই মোটর সাইকেল বিভিন্ন এলাকায় পাচার করে থাকে বলে অভিযোগে জানা গেছে। এদিকে সিলেট ও সুনামগঞ্জের মোটর সাইকেল চোর সিন্ডিকেটের গডফাদারদের তথ্য পেতে বাদশাসহ অন্যান্যদের গ্রেফতার করে ব্যাপক জিঞ্জাসাবাদ করার দাবি জানান এলাকাবাসি। এব্যাপারে দোলারবাজার ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া পুলিশের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বাদশাহ ডাকাতের সহযোগিরা পুলিশের উপর হামলা করে অত্যন্ত ঘৃন্য কাজের অবতারণা করেছে। তিনি পুলিশের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দোলারবাজার ও মঈনপুরে দিন-রাত বাজি ধরে তাস, গাফলা ও কেরোম খেলা চলে। এসব তরুন-যুবকরা বাজির দেনা পরিশোধ করতে অবশেষে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হতে পারে। এসব বন্ধের জন্যে তিনি থানা পুলিশকে অবহিত করেছেন বলে জানান। এব্যাপারে এসআই সফিকুল আলম জানান, আসামি গ্রেফতারের চেষ্ঠা করলে সে হাত থেকে পালিয়ে যায়। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান আসামি পালিয়ে যাবার ঘটনা অস্বীকার করে বলেন, একটি মোটর সাইকেল উদ্ধার ও চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে