সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭

অটোরিকশা ও সিএনজি’র ভাড়া হঠাৎ দ্বিগুণ       জামালগঞ্জে যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ

অটোরিকশা ও সিএনজি’র ভাড়া হঠাৎ দ্বিগুণ জামালগঞ্জে যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ


সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জে যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিকশা  (ইজিবাইক) ও সিএনজির ভাড়া হঠাৎ দ্বিগুন করায় এলাকার যাত্রী সাধারণের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে । এছাড়াও বেপরোয়া ভাবে গাড়ি চলাচল, অদক্ষ চালক,লক্ষর যক্ষর গাড়ির করণে  প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ ।
পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে দ্বিগুন ভাড়া। এ নিয়ে  প্রায়ই যাত্রী ও চালকদের মধ্যে বাক-বিতন্ড হয়ে থাকে। এ বিষয়ে কেউ  প্রতিবাদ করলে চালকদের হাতে লাঞ্ছিত হতে হয় ।
স্থানীয়দের অভিযোগ, পূর্বে যেখানে ভাড়া ছিল ৫ টাকা সেখানে দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করেছে অটোরিকশার চালকরা। এসব পরিবহনের চালকরা বিভিন্ন রোডে নিজেদের ইচ্ছা অনুযায়ী ভাড়া আদায় করে আসছে। অপরদিকে  অদক্ষ চালকের জন্য  প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে পখচারী সাধারণ মানুষ এমনটাই দাবি ভোগক্তভুগীদের ।

সরজমিনে দেখা গেছে, জামালগঞ্জ মডেল হাই স্কুল থেকে আটগাঁও, মাহমুদপুর, কারেন্টের বাজার পর্যন্ত চার কিলোমিটার রাস্তায় যেখানে অটোরিকশার ভাড়া ছিল ১০ টাকা। ‘রাস্তা ভাঙা’ এমন অজুহাত দেখিয়ে ২০ টাকা আদায় করা হচ্ছে। শাহপুর বাঁধবাজার থেকে জামালগঞ্জ সদরে জনপ্রতি ৫ টাকার ভাড়া নির্ধারণ থাকার পরও চালকরা ১০ টাকা করে আদায় করছেন।

অন্যদিকে জামালগঞ্জ খেয়াঘাট থেকে সেলিমগঞ্জ বাজার পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তায় ভাড়া ছিল ৬০ টাকা  কিন্তু এখন আদায় করা হচ্ছে ৮০ টাকা। জামালগঞ্জ থেকে নোয়াগাঁও বাজার রাস্তায় ১৫ টাকার স্থলে ২৫ টাকা,মডেল হাই স্কুল থেকে তেলিয়া নতুনপাড়া আধা কিলোমিটারে ভাড়া ৫ টাকার জায়গায় আদায় করা হয় ১০ টাকা,পার্শ¦বর্তী নতুনপাড়া ভাড়া নিচ্ছে ১৫ টাকা।
সাচনা থেকে ফতেপুরের ভাড়া ৩৫টাকা, দূরত্ব ৮কিলোমিটার,সাচনা বাজার বেহেলী রোড থেকে সাচনা ভাঙা ব্রীজ পর্যন্ত ১কিলোমিটারের ভাড়া ১০টাকা। যত্রতত্র গাড়ী থামিয়ে যাত্রী নেওয়া ও ওঠানোতে প্রায় সারাক্ষনই লেগে থাকছে যানজট। সাচনা সিএনবি রোডে যত্রতত্র সিএনজি/অটো রিক্সা পার্কিং করে রাখাতে পথচারী চলাচলে থাকছে তীব্র সমস্যা। সাচনা টু সুনামগঞ্জের ভাড়া নির্ধারণ করা ছিল ৫০টাকা কিন্তু নেওয়া হচ্ছে ৬০টাকা।
তবে চালকদের সাথে কথা বললে,তারা বলেন সারাদিনে টিপপাই ২টা বা ৩টা তাই কম ভাড়ায় পুষায়না।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান বলেন, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত যারা আদায় করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

ধর্মপাশায় রকেট এজেন্ট মিট অনুষ্ঠিত

ধর্মপাশায় রকেট এজেন্ট মিট অনুষ্ঠিত

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় রকেট মোবাইল ব্যাংকিং এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল শুক্রবার বিকেলে এজেন্টদের নিয়ে রকেট (ডাচ্-বাংলা ব্যাংক) সুপার হাউজ এর কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধর্মপাশা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদের সভাপতিত্বে রকেটের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সিনিয়র সেলস ম্যানেজার মোহাম্দ মোমেনূল ইসলাম শাহ তিনি বলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাংকিং সেবায় রকেট-ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং প্রযুক্তিগত সেবা আরো কিভাবে মানুষের দোড়গোড়ায় সহজে পৌঁছে দেয়া যায় তার উপর আলোকপাত করে জানান রকেট একাউন্ট এর মাধ্যমে দেশ-বিদেশ থেকে সহজেই র্নিবিঘে টাকা গ্রহণ, মোবাইলে রিচার্জ, বিল পরিশোধ ও পৌরসভার পানির বিল পরিশোধ করা সহ নানান সু্িবদার কথা তুলে ধরেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলার সকল রকেট (ডাচ্-বাংলা) এর এজেন্টে ব্যাক্তি বর্গ ।
ধর্মপাশায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপি সদস্যসহ আহত ১০

ধর্মপাশায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপি সদস্যসহ আহত ১০

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় মালিকানাধীন একটি ডুবায় দুই শিশুর মাছ ধরার ঘটনার মীমাংসা করতে গিয়ে গতকাল শনিবার সকালে প্রতিপক্ষের লোকজনের হামলায় শাহীন আলম নামে এক ইউপি সদস্যসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
আশংকাজ্জনক অবস্থায় ইউপি সদস্য শাহীন আলম (৩৫) ও শাস্তু মিয়াকে (৫২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত ৫ জনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকাল নয়টার দিকে উপজেলার আহম্মদপুর গ্রামের পাশের কালীজানা হাওরে ওই গ্রামের ওয়াফিজ তালুকদারের (৬২) মালিকানাধীন একটি ডুবায় পাশের মুদাহরপুর গ্রামের আলাল উদ্দিনের দুই ছেলে দীপু মিয়া (১৫) ও মিজানুর রহমান (১২) শখের বশে একটি ঠেলা জাল নিয়ে মাছ ধরতে যায়। পরে ওই দুই শিশুর মাছ ধরার বিষয়টি ডুবার মালিক ওয়াফিজ মিয়ার নজরে পড়লে তিনি একটি লাঠি হাতে নিয়ে ওই ডুবায় যান এবং তিনি ওই দুইটি শিশুকে ডুবা থেকে তুলে এনে তার হাতে থাকা লাঠি দিয়ে এলোপাথারীভাবে মারধর করতে থাকেন। মারধরের এক পর্যায়ে ওই দুইটি শিশু জাল ও মাছ রাখার পাত্রটি ফেলে রেখেই দৌড়ে বাড়ি চলে গিয়ে বিষয়টি তার পরিবারের লোকজনদেরকে জানায়। পরে বিষয়টি জানার জন্য আহত দুই শিশুর বড় ভাই শাজিবুর রহমান (২৩) ডুবার মালিক ওয়াফিজ তালুকদারের বাড়িতে যান। এ সময় ওয়াফিজ তালুকদারের ভাতিজা সাবেক ইউপি সদস্য সাদেক মেম্বারের নেতৃত্বে ৪-৫ জন লোক লাঠি ও রড দিয়ে শাজিবুরকে এলোপাথারী মারধর করে গুরুত্বর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে ওইদিনই সকাল সাড়ে এগারোটার দিকে বাড়ির পাশের আহম্মদপুর বাজারের একটি চায়ের দোকানে বর্তমান ইউপি সদস্য শাহীন আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করার জন্য একটি সালিশী বৈঠকে বসেন। সালিশী বৈঠকের এক পর্যায়ে সাবেক ইউপি সদস্য সাদেক মেম্বারের নির্দেশে তার লোকজন বর্তমান ইউপি সদস্যসহ প্রতিপক্ষের লোকজনের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় ইউপি সদস্য শাহীন আলম ও শাস্তু মিয়াসহ অন্তত আরো ১০ জন গুরুত্বর আহত হন। আশংকাজ্জনক অবস্থায় ইউপি সদস্য শাহীন আলম (৩৫) ও শাস্তু মিয়াকে (৫২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সেলবরষ ইউপি চেয়ারম্যান মুক্তিযুদ্ধা নুর হোসেন নেক্কারজনক এ ঘটনাটির নিন্দা জানিয়ে বলেন, আমরা এ বিষয়টির চুড়ান্ত বিচার চেয়ে রবিবার সকালে জেলা প্রশাসকসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে স্মারকলিপি প্রদানের জন্য আজ বিকেলেই পরিষদের সকল সদস্যদের নিয়ে সভা করেছি এবং সভায় রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ নিয়ে আসেনি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়টি তদন্তপূর্ব আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ

জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পাবলিক হল রুমে টিফিন বক্স বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার (সাজিব), সদর ইউপি’র উদ্যেক্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, প্রেসক্লাব সভাপিত আব্দুল আহাদ। বক্তারা বলেন, মহতি উদ্যোগে প্রশংসা করে বলেন এ ধরনের ব্যতিক্রম ধর্মী অনুষ্টানের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধিপাবে এবং শিক্ষার মান উন্নয়নে সাহায়ক ভুমিকা রাখবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সহায়তায় টিফিন বক্স অন্যান্য ভূমিকা রাখবে। এছাড়া সদর ইউনিয়নের চারটি প্রাথমিক বিদ্যালয়ের কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গজারিয়া চানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাফিজ উদ্দীন সরকারী প্রাথমিক বিদ্যালয়, আব্দুল বারি প্রাথমিক বিদ্যালয়ের ৭শত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।
জামালগঞ্জে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান শুরু

জামালগঞ্জে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান শুরু

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সদস্য সংগ্রহ নবায়ন অভিযান শুরু হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের শেরমস্তপুর নতুন বাজারে ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুর উদ্দিন’র সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা হাসান মাহমুদ’র সঞ্চালনায় কর্মসূচীর শুভ উদ্ধোধন করেন উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা মো. সিরাজ মিয়া। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র নেতা আব্দুস সাত্তার,মোহাম্মাদ আলী, শাহ মোহাম্মাদ শাহ জাহান, আজাদ হোসেন বাবলু, শফিক মিয়া, জয়নাল আবেদীন, নুর মিয়া, আখতারুজ্জামান তালুকদার, মাসুক মিয়া, মফিজুর রহমান প্রমূখ।
এসময় বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে স্থানীয় শতাধিক নেতাকর্মী বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন বলেন
বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী দক্ষ জনপ্রিয় করে গড়ে তোলতে আমরা কাজ করে যাচ্ছি। আগামী সংসদ নির্বাচনে ঐক্য বদ্ধ হয়ে দলীয় কাজ করতে হবে এবং বিএনপিকে বিজয়ী করতে হবে।

জামালগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস  অনুষ্টিত

জামালগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস অনুষ্টিত

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
কন্যা শিশু জাগরন আনবে দেশে উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জের ফেনারবাক ইউনিয়নের নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র আয়োজনে ও হার চয়েজ এর সহযোগীতায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে একটি র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি দিগেন্দ্র কুমার পুরকায়স্থ, সহকারী শিক্ষক প্রজেষ কান্তি পুরকায়স্থ’র সঞ্চালনায় প্রধান অতিথি ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, বিশেষ অতিথি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজিত চন্দ্র সরকার, পরিচালনা কমিটির সদস্য বাবুল সরকার, সহকারী শিক্ষক সজল পুরকায়স্থ, কমলা শীষ তালুকদার, ঝুমা তালুকদার, জোনাকী তালুকদার, প্রান্ত পুরকায়স্থ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র ইউসি সাইফ উল্লাহ, মিনতি তালুকদার, প্রীতি তালুকদার, অভিবাবক এনামূল হাসান প্রমূখ।
পরে এক রচনা প্রতিযোগীতা শেষে তাদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
বিশ্বম্ভরপুরে দালাল মোবারকের জিম্মায় একটি পরিবার।

বিশ্বম্ভরপুরে দালাল মোবারকের জিম্মায় একটি পরিবার।

মোঃ আজিজুল ইসলাম-মোঃ শফিকুল ইসলাম (বিশ্বম্ভরপুর প্রতিনিধি সুনামগঞ্জ)
পুরনো শত্রুতার জের ধরে মানুষ কত কিছুইনা করতে পারে, আর এ শাস্থিও পেতে হয়। এমনটাই হয়েছে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোলগাঁও গ্রামের শাহেদ আলীর বাড়িতে একটি পুরনো শত্রুতার জের ধরে তার ছেলে  দশম শ্রেনীর ছাত্র নুর আলম (১৬) কে জীবন অন্ধকারে ডেকে দিতে ছেয়েছিল সলুকাবাদ ইউনিয়নের মথুরকান্দি গ্রামের জামাত নেতা দালাল মোবারক। সে গোলগাঁও গ্রামের দশম শ্রেনীর পড়–য়া ছাত্রী ফুলেছা কে কৌশলে ছেলের নানার বাড়ি পাঠিয়ে দিয়ে নুর আলম কে ফাঁসানোর চেষ্টা করেছিল দালাল মোবারক।  ছেলে মেয়ে উভয় পক্ষের নিশ্চিত একটি স্বপ্ন বাস্তবে জনাঞ্জলির জন্য আপ্রাণ চেষ্টা করে ছিল দালাল মোবারক। সরেজমিনে জানাযায় ঐ দালাল মোবারক টাকার বিনিময়ে এইধরনে একটি জঘন্য ষড়যন্ত  করে। নুর আলমের বাবার কাছে দালাল মোবারক একলক্ষ টাকা দাবি করে এবং বলে দেয় টাকা দিলে এই ঘটনার অবসান হবে। ছেলে পক্ষ টাকা দিতে রাজি না হওয়ায় দালাল মোবারক ছেলের বাবাকে অনেক হুমাক দমকি দেয়। ঘটনাস্থলে মেয়ের পরিবারকে জিজ্ঞাসাবাদ করার সময়, ঐ দালাল সাংবাদিককে মোবাইল ফোনে হুমকি দেয়। সাংবাদিক জিজ্ঞাসাবাদ করে আসার সময় রাস্তায় সাংবাদিকের মোটর সাইকেল আটক করার চেষ্টা করে, এবং এবং মোটরসাইকেলের চাবি নিয়ে যায়। এক পর্যায়ে চাবি ফেরত দেয়, কিন্তু একটি শর্তবেধে দেয় যে, সংবাদ পত্রে যেন সটিক তথ্য না আসে। সাংবাদিক কোন কথা আমলে না নিয়ে, সেখান থেকে চলে আসতে চাইলে সে অনেক প্রকার হুমকি দমকি দিতে থাকে। পরে মোবারক মোবাইল ফোনে (০১৭৯০০৬৫২২৪)।  হুমকি দিয়ে বলে তোমাকে যা বলি শুন, তুমি এই ধরনের কোন নিউজ না করতে নিষেধ করতেছি। এর পরে মোবারক সাংবাদিকের অফিসে এসে অনেক উত্তেজিত ভাবে সাংবাদিকের উপর চড়াও হয়। একলক্ষ টাকার বিয়ষটি মোবারকের কাছে জানতে চাইলে সে কোন কথা না বলে চলে যায়। অন্যদিকে ধনপুর ইউনিয়রের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার জানান এই পুর বিষটি এখনো আমি পুরোপুরি ভাবে জানিনা, শুধু মেয়ের পক্ষ থেকে কিছু জানা হয়েছে। চেয়ারম্যান আরও জানান যে মথুরকান্দির জামাত নেতা মোবারকের সাজানো নাটক।শুধু মেয়ের পক্ষ থেকে কিছু জানা হয়েছে। চেয়ারম্যান আরও জানান যে মথুরকান্দির জামাত নেতা মোবারকের সাজানো নাটক।

শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭

ধর্মপাশায় নন-গেজেটেড কর্মচারী ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্মপাশায় নন-গেজেটেড কর্মচারী ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় নন-গেজেটেড সরকারি কর্মচারী ক্লাব দ্বি-বার্ষিক সম্মেলন বুধবার রাত সাড়ে আটটায় উপজেলা তৃতীয় শ্রেণি কর্মচারী ক্লাবের কার্যালয়ে অনুষ্টিত হয়েছে।
উপজেলা নন -গেজেটেড সরকারি কর্মচারী ক্লাবের আহবায়ক একেএম শামছুল হকের সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলণে সর্ব সম্মতিক্রমে উপজেলা কৃষি অধিদপ্তরের উপ সহকারি কৃষি কর্মকর্তা কামরুল হাসানকে সভাপতি ও উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইউএফপিএ মো. মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম তালুকদার, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক রতন চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ হেলালুজ্জামান, দপ্তর সম্পাদক শরফরাজ আহম্মেদ খান পাঠান, ক্রীড়া ও সাস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহীনুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফ উদ্দিন, সম্মানিত সদস্য এনায়েত কিবরিয়া তালুকদার, মুর্তুজা আলী, শফিকুল ইসলাম, আব্দুল বারী, তাজমূল হুদা জুয়েল ও মো. মোবারক হোসেন।

সলুকাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাকিরুল ইসলাম

সলুকাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাকিরুল ইসলাম

মোঃ আজিজুল ইসলাম (বিশেষ প্রতিনিধি)
পরম করুণাময় আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন মানুষ যাকে সম্মান করে আমিও তাকে সম্মানের আসনে প্রতিষ্টিত করি। যেমন সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলাধীন সলুকাবাদ ইউনিয়নে ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাকিরুল ইসলাম, তিনি গত ১১-১০-২০১৭ ইং হইতে ২০-১০-২০১৭ ইং তারিখ পর্যন্ত  সলুকাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করবেন। বর্তমান চেয়ারম্যান মোঃ জাকিরুল ইসলাম বলেন, রওশন আলী চেয়ারম্যান ছুটিতে থাকার কারণে আমাকে এ দায়িত্ব দেয়া হয়। আমি চেয়ারম্যানকে ধন্যবাদ জানায়। এবং সলুকাবাদ ইউনিয়ন বাসির সর্বস্থর জনগনের কাছে দোয়া কামনা করি।

বুধবার, ১১ অক্টোবর, ২০১৭

ওসি মো. সেলিম নেওয়াজের হস্তক্ষেপে ধর্মপাশায় বাল্য বিয়ে বন্ধ

ওসি মো. সেলিম নেওয়াজের হস্তক্ষেপে ধর্মপাশায় বাল্য বিয়ে বন্ধ

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজের হস্তক্ষেপে  গতকাল বুধবার সন্ধ্যায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ইয়াসমিন আক্তার (১২) নামে এক ৬ষ্ট শ্রেণীর ছাত্রী।
ইয়াসমিন আক্তার উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বুড়িপত্তন গ্রামের আহাদ আলীর মেয়ে ও নওগাঁ দাখিল মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্রী।
মধ্যনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজ জানান, বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বুড়িপত্তন গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে হোসেন মিয়ার (১৮) সাথে একই গ্রামের বাসিন্দা আহাদ আলীর শিশু কন্যা ও নওগাঁ দাখিল মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্রী ইয়াসমিন আক্তারের বিয়ের আয়োজন চলছে। এমন সংবাদ পাওয়া মাত্রই আমি সঙ্গীয় ফোর্স নিয়ে কনের বাড়িতে গিয়ে ওই বাল্য বিয়েটি পন্ড করে দেই। পরে বাল্য বিয়ে না দেয়ার শর্তে বর ও কনের অভিভাবকের মুচলেখা রাখা  হয়।