রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

বড় দুর্নীতিবাজদের সুরক্ষা করছে সরকার -টিআইবি

বড় দুর্নীতিবাজদের সুরক্ষা করছে সরকার -টিআইবি



সু.খবর ডেস্ক

সরকারের বিভিন্ন উদ্যোগের পরও দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বড় দুর্নীতিবাজদের সরকার সুরক্ষা করছে বলেও অভিযোগ করেছে সংস্থাটি। এছাড়া বিচারবহির্ভূত হত্যার ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি। রবিবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবির সম্মেলন কক্ষে ‘টেকসই উন্নয়ন অভিষ্ট ১৬: দুনীতি প্রতিরোধ ও সুশাসন সংশ্লিষ্ট লক্ষ্যের ওপর বাংলাদেশের প্রস্তুতি, বাস্তবতা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদ পেশ করে টিআইবি। গবেষণাটি এবছর এপ্রিল থেকে আগস্ট সময়ের মধ্যে পরিচালিত হয়।
সংবাদ সম্মেলনে টিআইবির প্রতিবেদন তুলে ধরে সংস্থাটির প্রোগ্রাম ম্যানেজার শাহজাদা এম আকরাম বলেন, বাংলাদেশে নাগরিকদের মৌলিক স্বাধীনতা খর্ব হওয়ার প্রবণতা বিদ্যমান। দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। ২০১৬ সালে ১৯৫ জন এবং ২০১৫ সালে ১৯২ জন বিচারবহির্ভূত হত্যাকা-ের শিকার হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যোগাযোগ ও প্রযুক্তি আইনের ৫৭ ধারা উদ্বেগজনক অপব্যবহার করা হচ্ছে। জাতীয় শুদ্ধাচার কাঠমোর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলো প্রত্যাশিত পর্যায়ে কার্যকর নয়। এর পেছনে দলীয় রাজনৈতিক প্রভাব, কেন্দ্রীভূত ক্ষমতা, নির্বাহী বিভাগ ও প্রশাসনের আধিপত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশে আইনের প্রয়োগ সীমিত বা চর্চায় ঘাটতি রয়েছে। এ ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে আইনের অপব্যবহার পরিলক্ষিত হয়েছে। দলীয় বিবেচনায় আইনের প্রয়োগ হচ্ছে।
গবেষণায় দেখা যায়, বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও বাংলাদেশে দুর্নীতি ও ঘুষ, অর্থপাচার, মৌলিক স্বাধীনতার ব্যত্যয় ও মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে। জাতীয় শুদ্ধাচার কাঠামোর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলো প্রত্যাশিত পর্যায়ে কার্যকর নয় এবং এজন্য দলীয় রাজনৈতিক প্রভাব, কেন্দ্রীভূত ক্ষমতা, নির্বাহী বিভাগ ও প্রশাসনের আধিপত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেশিরভাগ প্রতিষ্ঠানেই জনগণের কাছে জবাবদিহিতার কোনো কাঠামো নেই এবং এসব প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা ব্যবস্থাও দুর্বল। বিভিন্ন প্রতিষ্ঠানের স্বপ্রণোদিত তথ্য প্রকাশও পর্যাপ্ত নয়। এছাড়া, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসনের সাথে সংশ্লিষ্ট অর্থপাচার এবং সম্পদ পুনরুদ্ধারসহ কয়েকটি বিষয়ে সরকারের কাছে আংশিক তথ্য থাকলেও দুর্নীতি ও ঘুষ, সরকারি সেবা ও প্রতিষ্ঠানের ওপর জনগণের সন্তুষ্টি এবং বিচার-বহির্ভূত হত্যাকা- বিষয়ে কোনো তথ্য নেই। সার্বিকভাবে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাংলাদেশের জন্য প্রযোজ্য ২৪১টি সূচকের মধ্যে সরকারের কাছে ৭০টি সূচকের ওপর সম্পূর্ণ এবং ১০৮টি সূচকের ওপর আংশিক তথ্য রয়েছে। ৬৩টি সূচকের ওপর সরকারি কোনো তথ্য নেই।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, যারা বড় ধরনের অর্থ পাচার করেন তাদের আইনের আওতায় না এনে সুরক্ষার ব্যবস্থা করা হয়। দলীয় রাজনীতির কুপ্রভাবে অনেক প্রতিষ্ঠানের প্রত্যাশিত পর্যায়ে কার্যকারিতা নয়।  এছাড়া, জনগণের মৌলিক স্বাধীনতা লঙ্ঘনের ঘটনাসমূহ তদন্ত ও ফলাফল প্রকাশে সদিচ্ছা ও স্বচ্ছতার ঘাটতি এবং ব্যাংক খাতের কেলেংকারিগুলোর দোষীদের বিচারের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে ব্যর্থতার মতো উদাহরণ সার্বিকভাবে অভীষ্ট অর্জনের অগ্রগতির সাথে সাংঘর্ষিক। এক্ষেত্রে এসডিজির মূল লক্ষ্য ‘কাউকে বাদ দিয়ে নয়’ -এর ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়ে অগ্রসর হতে হবে।’
টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাড. সুলতানা কামাল বলেন, ‘দেশে সব স্তরে বৈষম্য-বিভাজন ও অনিয়ম বিদ্যমান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কাজ করতে পারছে না। সব জায়গায় এক ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে নানামুখি পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করা হলেও বিভিন্ন জরিপ ও তথ্য থেকে দেখা যাচ্ছে এর সুফল সকল ক্ষেত্রে জনগণ পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছে না। এজন্য সব পরিকল্পনা, কার্যক্রম ও কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।’  
টিআইবি আইনি সংস্কারের সুপারিশে করে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল চেয়েছে। নির্বাচন কমিশনের গঠন, কমিশনের নিয়োগ প্রক্রিয়া ও কার্যক্রম নিয়ে আইন প্রণয়নের দাবি জানিয়েছে। দুর্নীতি দমনে কাজ করা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দের সুপারিশ করেছে।
এ ছাড়াও সংস্থাটি সবধরনের বিচারবহির্ভূত হত্যা, গুম ও পুলিশি হেফাজতে মত্যুর তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে।
গবেষণায় দুর্নীতি ও ঘুষ প্রতিরোধের ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ পাওয়া গিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব প্রকাশ সবার জন্য সমানভাবে প্রযোজ্য না হওয়া; বিদ্যমান আইনে কয়েকটি বিভাগের কর্মচারীদের আওতামুক্ত রাখা; স্বার্থের দ্বন্দ্ব সংক্রান্ত প্রদত্ত বিবরণ প্রকাশে সরকারি কর্মচারীদের বাধ্যবাধকতা না থাকা; নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্যদের আর্থিক তথ্য প্রকাশের বাধ্যবাধকতা না থাকা; জনস্বার্থ সুরক্ষা সংক্রান্ত তথ্য প্রকাশের ক্ষেত্রে পেশাগত বাধ্যবাধকতা, স্বার্থের দ্বন্দ্ব, তথ্য প্রকাশকারী কোনো সমস্যায় পড়লে তার প্রতিকার, অভিযোগ নিষ্পত্তির জন্য স্বচ্ছ, কার্যকর ও সময়োপযোগী পদ্ধতির অনুপস্থিতি; দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বেনামি মালিকানার তথ্য প্রকাশের বাধ্যবাধকতা না থাকা; সরকারি ক্রয়ে গোপন আঁতাত বন্ধ করার জন্য কোনো বিধান না থাকা এবং সরকারি কর্মচারীদের জন্য অবসর গ্রহণের পর একই খাতের বেসরকারি কোনো চাকরিতে যোগদানের পূর্বে কতদিন ব্যবধান থাকতে হবে সে বিষয়ে কিছু উল্লেখ না থাকা।
তবে গবেষণায় সম্প্রতি দুর্নীতিবিরোধী কার্যক্রম বৃদ্ধির তথ্য পাওয়া গেছে। ২০১৬ সালে প্রাপ্ত ১২ হাজার ৫৬৮টি অভিযোগের মধ্যে এক হাজার ৫৪৩টি অভিযোগ অনুসন্ধানের জন্য গৃহীত হয় এবং প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্য বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ে ৫৪৩টি অভিযোগ প্রেরণ করা হয়। এর আগে প্রতি বছর গড়ে এক হাজার ২০টি অভিযোগ অনুসন্ধানের জন্য গৃহীত হতো। ২০১৬ সালে ৩৫৯টি অবৈধ উপায়ে সুবিধা লাভ সংক্রান্ত মামলা নথিভুক্ত করার পাশাপাশি ঘুষ নেয়ার জন্য ১৩ জনকে আটক ও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ অবৈধ উপায়ে সুবিধা লাভ সংক্রান্ত বিভিন্ন মামলায় ৩৮৮ জনকে আটক করা হয়। এছাড়া, দুর্নীতির অভিযোগ জানানোর জন্য দুদক কর্তৃক সম্প্রতি হটলাইন চালু করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের এবং গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান। গবেষণা ও পলিসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ওয়াহিদ আলম এবং এ এস এম জুয়েল মিয়া।

সুনামগঞ্জে মদ সহ আটক-২

সুনামগঞ্জে মদ সহ আটক-২

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পুরাতন বাসষ্টেশন এলাকা থেকে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় মদ একটি সিএনজি সহ ২জন কে আটক করে সুনামগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এস আই প্রদীপ সঙ্গিয় ফোর্স নিয়ে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪০ লিটার দেশীয় মদ সহ আটক করে দুজনকে  তারা হলেন জামালগঞ্জ থানার দক্ষিন কামলাবাজ গ্রামের মৃত শুকুর আলীর ছেলে জহিরুল হক (২৮) ও  দাসহাটি গ্রামের সন্তোষ দাসের ছেলে পরিতোষ দাস রুবেল (২৪) কে ।
এই বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার ওসি (তদন্ত) মাসুক আলম আটকের সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
জামালগঞ্জের বদলি শিক্ষক দিয়েই চলছে স্কুলের পাঠদান

জামালগঞ্জের বদলি শিক্ষক দিয়েই চলছে স্কুলের পাঠদান

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জে সরকারি নিয়োগকৃত নির্ধারিত শিক্ষকের বদলে বদলি (প্রাথমিক শিক্ষক) দিয়ে চলছে চার গ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান।
জানাযায়, শ্রীমন্তপুর,শুকদেবপুর,যশমন্তপুর, রামপুর এ চার গ্রামের শিক্ষার্থীদের জন্য এ বিদ্যালয়ে দুজন শিক্ষক নিয়োগকৃত আছে। কিন্তু দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাফিজা বেগম নিজে বিদ্যালয়ে না গিয়ে তার স্বামী রুবেল আহম্মেদকে দিয়ে পাঠ দান করান। গত ১৪ সেপেম্বর বিদ্যালয়ের গিয়ে দেখা যায় ভারপ্রপ্ত প্রধান শিক্ষিকা নিশা রাণী বর্মন একাই বিদ্যালয়ে পাঠ দান করছেন। সহকারী শিক্ষিকা হাফিজা আক্তারের অনুপস্থিথির বিষয়ে জানতে চাইলে নিসা রাণী বর্মন জানান তিনি অসুস্থতার জন্য ছুটিতে আছেন। কিন্তু স্থানীয় বাসিন্ধা শ্যমল বর্মন, সুষেণ বর্মন, রবি বর্মন, রুপন বর্মণ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, হাফিজা বেগম বিগত কয়েক মাস ধরে স্কুলে আসেন না। তার পরিবর্তে উনার স্বামী রুবেল আহম্মদ স্কুল চালান। শিক্ষিকার অনুপস্থিতির কারণে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা চরম ভাবে বিঘিœত  হচ্ছে। এমন খবরের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা ওই স্কুলে যাওয়ার খবর পেয়ে শিক্ষিকা হাফিজা বেগমের স্বামী রুবেল আহম্মেদ নিজেই তার স্ত্রীর ছুটির আবেদন লিখে বিদ্যালয় থেকে সড়ে পড়েন। এ ছাড়াও তিনি প্রতিদিন স্কুলের হাজিরা খাতায় তার স্ত্রীর স্বাক্ষর তিনি নিজেই দিয়ে আসেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিশা রাণী বর্মন জানান হাফিজা বেগম নিয়মিত স্কুলে পাঠদান করেন। কিন্তু পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাবকদের উপস্থিতিতে হাফিজা বেগম বিদ্যালয়ে না যাওয়ার কথা স্বীকার করেন।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষিকা হাফিজা বেগম জানান, আমার সমস্যার কারণে ছুটিতে ছিলাম। মানুষের অনেক শত্রু থাকে, যারা বলেছে আমি টিকমতো স্কুলে আসিনা তারা আমার কথা মিথ্যা বলেছে। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ জানান, এ ব্যাপারে আমি কিছু জানিনা। খোঁজ নিয়ে দেখবো, ঘটনা সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দৈনিক অনলাইন পত্রিকা সুনামগঞ্জের আলোয়, গত ১৩ সেপটেম্বর ও ১৬ সেপটেম্বর ২০১৭ ইং তারিখে। বিশ্বম্ভরপুরে ভন্ড কবিরাজ  শাহজালালের প্রতারনার শিকার শতাধিক মানুষ ও বিশ্বম্ভরপুরে প্রতারক ভন্ড কবিরাজ শাহজালালের গ্যারাকলে কয় একটি গ্রামের মানুষ। এই সংবাদটি সমপুর্ণ মিত্যা ও বিত্তিহীন। সরেজমিনে দেখা যায় মাওলানা শাহজালাল হুজুর সমপুর্ণ নির্দোষ। ভুল বসত শাহজালাল হুজুরের নাম লেখা হয়েছিল।

শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

ধর্মপাশায় ভারতীয় ৯টি গরু আটক

ধর্মপাশায় ভারতীয় ৯টি গরু আটক

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন ভারতের মেঘালয় পাহাড় সীমান্তবর্তী  এলাকা থেকে  ৯টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ঘিলাগড়া নামকস্থান থেকে বিজিবি’র মাটিয়ারবন  ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ওই গরু গুলি আটক করে।
বিজিবি’র মাটিয়ারবন ক্যাম্পের হাবিলদার মশিউর রহমান জানান, শনিবার দুপুরে চোরাকারবারিরা ভারত থেকে অবৈধভাবে সীমান্তবর্তী ঘিলাগড়া নামক এলাকা দিয়ে বেশ কিছু নিয়ে এসেছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালিয়ে ৯টি ভারতীয় গরু আটক করি। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা আগেই সেখান থেকে সটকে পরে। তিনি আরো জানান, আটককৃত গরু গুলি সিজার লিস্ট করার পর রবিবার সকালে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২ আহত ১২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২ আহত ১২

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়রাবাজার উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে বিএনপি নেতাসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০জন।  শনিবার সকাল বেলা ১২টার চৌমুনা পয়েন্টে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার গোরেশপুর গ্রামের বিএনপি নেতা শেরুজ্জামান ও বেরী গ্রামের মাসুক মিয়ার পক্ষের মধ্যে পৃথক সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। নিহত সেরুজ্জামান দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি গোরেশপুর গ্রামের মৃত উমর আলীর ছেলে। অপর নিহত এবাদুল্লাহ বেরীগাঁও গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের  গোরেশপুর ও বেরীগাঁও গ্রামের দুটি পক্ষের মধ্যে উত্তজনা চলছিল। গত রমজানে তুচ্ছ ঘটনা নিয়ে গোরেশপুর গ্রামের ছয়ফুল ইসলাম নামের একজনের দাঁত ভাঙে বেরীগাঁও গ্রামের একদল যুবক। প্রতিশোধ স্বরূপ বেরীগাঁও গ্রামের কাওসার নামের এক যুবককে কুপিয়ে আহত করেন গোরেশপুরের লোকজন। এইসব ঘটনার জের ধরে শনিবার বেলা ১২টার দিকে চৌমুনা পয়েন্টে বিএনপি নেতা সেরুজ্জামানকে রামদা দিয়ে কুপায় বেরীগাঁও গ্রামের একদল যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। মৃত্যুর খবর গ্রামের আসার পর সেরুজ্জামানের উত্তেজিত সমর্থকরা বেরীগাঁওয়ের লোকজনদের সাথে সংঘর্ষে জড়ায়। এতে এবাদুল্লাহ ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও ২০ জন। সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেলের এ এস পি দোলন মিয়া বলেন, পুর্ব বিরোধের জের ধরে এঘটনা ঘটেছেু।  উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় দুই জন মারা যায়। জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করা হয়েছে।  সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল দোলন মিয়া জানান, উত্তেজনা থামাতে ও আইন শৃংখলা পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শহিদুল ইসলাম (৫০) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শহিদুল সদর উপজেলার চাঁনবরু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজ শনিবার ভোরে বরিশালের গৌরনদী উপজেলার পালরদী গ্রাম থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন জানান, ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন চাঁনবরু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। পড়ানোর সময় প্রায়ই তিনি ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করতেন। গত ১৮ আগস্ট সকালে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন শহিদুল।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ৮ সেপ্টেম্বর ঝালকাঠি সদর থানায় মৌখিক অভিযোগ করেন। তদন্তে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে ১৩ সেপ্টেম্বর অভিযোগটি মামলা হিসেবে তালিকাভুক্ত করা হয়। শহিদুলকে শনিবার সকালে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোহিঙ্গাদের ক্যাম্পের ভেতরে থাকার নির্দেশ

রোহিঙ্গাদের ক্যাম্পের ভেতরে থাকার নির্দেশ

নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের নির্দিষ্ট ক্যাম্পে অবস্থান করার নির্দেশনা জারি করা হয়েছে। এ সম্পর্কে বাংলাদেশের জনগণকে কিছু নিয়মকানুন মেনে চলার সুপারিশ করেছে পুলিশ সদর দপ্তর। আজ শনিবার এ সম্পর্কে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ। 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার রোহিঙ্গাদের জন্য নির্দিষ্ট স্থানে বাসস্থান, খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করেছে। তারা নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত নির্দিষ্ট ক্যাম্পে অবস্থান করবে। ক্যাম্পের বাইরে আত্মীয়স্বজন বা পরিচিতজনদের বাড়িতে তাদের অবস্থান বা আশ্রয় নেওয়া নিষেধ। ক্যাম্পের বাইরে বাংলাদেশের জনগণকে রোহিঙ্গা শরণার্থীদের কাউকে বাসাভাড়া দেওয়া এবং পরিবহন চালক, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের রোহিঙ্গাদের এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করতে নিষেধ করা হয়েছে। 
রোহিঙ্গা শরণার্থীদের কেউ আশ্রয় দিলে বা বাড়িভাড়া দিলে অথবা তাদের এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ার অথবা অবস্থানের খবর কেউ জানলে তাকে স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর। 
বাংলাদেশ পুলিশ নির্দেশনা বাস্তবায়নে জনগণের সহযোগিতা চেয়েছে।
লন্ডন হামলায় সন্দেহভাজন তরুণ গ্রেপ্তার

লন্ডন হামলায় সন্দেহভাজন তরুণ গ্রেপ্তার

যুক্তরাজ্যের লন্ডনে পাতাল রেলে বোমা বিস্ফোরণের ঘটনায় আজ শনিবার সন্দেহভাজন এক তরুণকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। কেন্ট পুলিশ ডোভারের বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। তবে তাঁর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, লন্ডন মহানগর পুলিশের উপসহকারী কমিশনার নেইল বাসু এই গ্রেপ্তারকে উল্লেখযোগ্য অগ্রগতি বলে মন্তব্য করেছেন। তবে আরও হামলার আশঙ্কায় দেশটিতে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি আছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিশেষ বিশেষ স্থানে সেনা মোতায়েন করা হয়েছে। যানবাহনসহ লন্ডনের রাস্তায় বাড়ানো হয়েছে সশস্ত্র পুলিশের টহল।
নিরাপত্তা সতর্কতা জারির এ ব্যবস্থা ২০০৬ সালে জনসমক্ষে প্রকাশ শুরু হয়। সেই থেকে এবার চতুর্থবারের মতো সর্বোচ্চ সতর্কতা জারি করা হলো। সর্বশেষ গত মে মাসে ম্যানচেস্টারে মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডের সংগীতানুষ্ঠানে বোমা হামলার পর সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। সাধারণত তিন থেকে চার দিনের জন্য স্থায়ী হয় এমন সতর্কতা।
শুক্রবার সকালে লন্ডনের দক্ষিণ-পশ্চিম অংশের ফুলহাম এলাকার পারসনস গ্রিন স্টেশনে ‘ডিসট্রিক্ট লাইট’ রেলের একটি কামরায় বোমা বিস্ফোরণের ঘটনায় ২৯ জন আহত হয়। চলতি বছর এটি লন্ডনে পঞ্চম সন্ত্রাসী হামলার ঘটনা। তবে এটি প্রথম কোনো হামলা যাতে কেউ নিহত হয়নি।
পুলিশ বলছে, হামলায় ‘ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস’ (আইডি) ব্যবহার করা হয়েছে। এতে টাইমারও সেট করা ছিল। সম্ভবত তৈরির প্রক্রিয়াগত ত্রুটির কারণে বোমাটি সন্ত্রাসীদের পরিকল্পনামাফিক বিস্ফোরিত হয়নি। ফলে রক্ষা পেয়েছে বহু প্রাণ।
বিবিসি জানায়, হামলাকারী ধরতে লন্ডনের সিসিটিভি ফুটেজ যাচাইয়ে নিয়োজিত হয়েছে শত শত পুলিশ। পুলিশের ধারণা, এ হামলায় একাধিক সন্ত্রাসী জড়িত থাকতে পারে। কে বোমা বহন করল, কীভাবে-কোথায় এটি তৈরি হলো এবং কারা এদের উদ্বুদ্ধ করল—এসব প্রশ্নের সমাধানে চলছে তদন্ত।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। তবে লন্ডন মহানগর পুলিশের ডেপুটি কমিশনার মার্ক রাওলি বলেন, হামলাকারীর সঙ্গে আগাম কোনো যোগাযোগ থাক বা না থাক, যেকোনো হামলার দায় স্বীকার করা আইএসের জন্য নিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
সিলেট বিশ্ব সম্মেলন শুরু

সিলেট বিশ্ব সম্মেলন শুরু

বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সিলেটবাসীর আসর বসছে নিউইয়র্কে। শেষ গ্রীষ্মের চমৎকার আবহাওয়ায় পূর্ব পশ্চিমে ছড়িয়ে থাকা সিলেট অঞ্চলের বহু লোক এখন এই নগরে। নগরের প্রবাসী বহুল কুইন্সের জ্যামাইকায় ইয়র্ক কলেজ প্রাঙ্গণে মেলা বসেছে। প্রথমে এ মিলন মেলায় প্রবেশের জন্য পাঁচ ডলারের প্রবেশ মূল্য নির্ধারণ করা হলেও পরে তা উঠিয়ে দেওয়া হয়েছে। সবার জন্য উন্মুক্ত এই আয়োজন এবং ব্যবস্থাপনায় রয়েছে নিউইয়র্কের জালালাবাদ অ্যাসোসিয়েশন। 
জালালাবাদ সিলেট বিশ্ব সম্মেলনের আয়োজন নিয়ে সন্তুষ্টির কথা জানালেন সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান। প্রথম আলোকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও জালালাবাদ সিলেট বিশ্ব সম্মেলন নিয়ে প্রবাসীদের উৎসাহ আমাদের অনুপ্রাণিত করছে।
বিশ্ব সিলেট সম্মেলননের মূল আহ্বান ‘আয় প্রাণের মাঝে যায়’। সংস্কৃতির অবগাহনে ঐতিহ্যের পুনর্বাসন নিয়ে কথা বলছেন সম্মেলনে আগত বিশিষ্ট লোকজন। আমেরিকার সব অঙ্গরাজ্যসহ বাংলাদেশ, ভারত, কানাডা, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া ও অন্যান্য দেশ থেকে অনেকেই অংশগ্রহণ করছেন। 
সম্মেলনে সংগীত, নৃত্য, মিলন মেলা, আত্মকথা, পরিচিতি, শুভেচ্ছা বিনিময়, প্রজন্মের অনুভূতি, শিকড়ের সন্ধানে, সিলেটী খাবার ও অন্যান্য স্টল থাকছে। ঐতিহ্যের এবং সংস্কৃতির অবগাহনে ভরপুর থাকবে পুরো দুই দিনের অনুষ্ঠান। থাকবে প্রস্তাবিত বিভিন্ন বাস্তব প্রকল্প যাতে সিলেট অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিশেষত্বের সংরক্ষণ করা যায়।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কোনো বিশেষ অঞ্চল নিয়ে এমন একটি বিশ্ব সম্মেলন রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। এ সম্মেলন নিয়ে প্রায় ছয় মাস ধরে নিরলস কাজ করছেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল। প্রথম আলোকে তিনি জানান, দেশ বিদেশ থেকে ব্যাপক আলোড়ন এবং সহযোগিতা পাওয়া গেছে। এ বিশ্ব সম্মেলনের মাধ্যমে সিলেট অঞ্চলের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে সম্মিলিত আওয়াজ উঠবে বলে তিনি প্রত্যাশা করেন। 
সিলেট বিশ্ব সম্মেলনের আহ্বায়ক ড. জিয়াউদ্দিন আহমেদ বলেন, স্থানীয় সময় ১৬ সেপ্টেম্বর সকাল দশটায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এ সময় বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের পরিচয় করিয়ে দেওয়া হবে সম্মেলন কেন্দ্রে। মূল উদ্বোধনী বক্তব্য রাখবেন শনিবার বিকেল চারটায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। এ সময় মঞ্চে থাকবেন মানব জাতির চন্দ্র বিজয়ের অভিযাত্রার সঙ্গে যিনি জড়িত ছিলেন, সেই রফিক উদ্দিন আহমেদ যিনি সিলেটের পাখি মিয়া নামে পরিচিত। 
প্রথমবারের মতো কোনো সমাবেশে উপস্থিত থাকার আগে রফিক উদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, শরীর শেষ পর্যন্ত ঠিক থাকলে মঞ্চে তিনি অ্যাপোলো ১১ অভিযান নিয়ে কথা বলবেন। সবকিছু ঠিক থাকলে, প্রথমবারের মতো কোনো বাংলাদেশির মুখ নিয়ে মানব জাতির চন্দ্র অভিযানে নিজের সম্পৃক্ততার গল্প শুনবেন প্রবাসীরা। 
অন্যান্য বিশিষ্ট অতিথির মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান জনাব হাফিজ আহমেদ মজুমদার, প্রাক্তন উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাতীয় অধ্যাপক ডা. শায়লা খাতুন, ঢাকা জালালাবাদ সমিতির সভাপতি সি. এম. তোফায়েল সামি, অর্থনীতিবিদ ড. মোহাম্মদ খলিকুজ্জামান, মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান বীর উত্তম, জাতিসংঘে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত ড. আব্দুল মোমেন, অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, গ্রিন ডেল্টা প্রধান নাসির, এ চৌধুরী, প্রাক্তন উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, ব্র্যাক এর ভাইস চেয়ারম্যান ড. আহমেদ মুশতাকুর রাজা চৌধুরী, বেসরকারি সাহায্যসংস্থা এফআইডিভিপি প্রধান যেহীন আহমেদ, বেসরকারি সাহায্যসংস্থা সীমান্তিক প্রধান ড. আহমেদ আল কবীর, কর্নেল (অব.) আব্দুস সালাম বীর প্রতীক, চা ব্যবসায়ী ও সমাজকর্মী সাফফান চৌধুরী, সিলেটের মেয়র আরিফ চৌধুরী, সিলেটের বিভিন্ন জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, নতুন প্রজন্মের আন্তর্জাতিক নারী ব্যক্তিত্ব ফারহানা চৌধুরীসহ অন্যান্যদের উপস্থিতির কথা জানানো হয়েছে।
সম্মেলনের সাংগঠনিক কাজে নিত্য ব্যস্ত অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী প্রথম আলোকে জানালেন, ভারত থেকে সিলেট বিশ্ব সম্মেলনে যোগ দিচ্ছেন দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন, মুম্বাই এর সিলেটী সম্মেলনী, আল ইন্ডিয়া ফেডারেশন অব সিলেট সম্মিলনীর নেতৃবৃন্দ, দৈনিক যুগ শঙ্খ পত্রিকার কর্ণধার ও সম্পাদক বিজয় কৃষ্ণ নাথ, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রধান ড. অমলেন্দু চক্রবর্তীসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি জানান, বিশ্ব সম্মেলন উপলক্ষে একটি সমৃদ্ধ স্মরণিকা থাকছে। এ ছাড়া সিলেট বিশ্ব সম্মেলনকে কেন্দ্র করে বিশেষ সংখ্যা সাজানোর জন্য তিনি প্রথম আলোকে ধন্যবাদ জানান। 
বিশ্ব সম্মেলনের সদস্যসচিব মিজানুর রহমান সেফজ জানালেন, যুক্তরাজ্য, কানাডা, জাপান ও জার্মানি থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ এর মধ্যেই নিউইয়র্কে এসে পৌঁছেছেন। নতুন প্রজন্মের বক্তা সাবিরুল ইসলামের বক্তব্য সম্মেলন কেন্দ্রে নতুন প্রজন্মের প্রবাসীদের অন্যতম আকর্ষণ বলে তিনি উল্লেখ করেন। 
সিলেট বিশ্ব সম্মেলনের মঞ্চে দুই দিন ব্যাপী থাকছে অনেক সেমিনার, আলোচনা। সম্মেলনের শেষ দিন রোববার বিকেল ছয়টায় ‘দেশে প্রবাসে বাংলা সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা হবে। এ পর্বের সভাপতি মাহবুবুর রহমান জানালেন, প্রবাসে বাংলা সংবাদ পত্রের প্রসারে সিলেট অঞ্চলের প্রবাসীরা যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তা নিয়ে আলোচনা হবে সেমিনারে। 
সুবীর নন্দী, শুভ্র দেব, জামালউদ্দিন হাসান বান্না, ডা. অরুপ রতন চৌধুরী, নীলাঞ্জনা জুঁইয়ের নৃত্যদল ‘নৃত্য শৈলী’, শামীম আহমেদ, হিমাংশু বিশ্বাস, হিমাংশু গোস্বামী, গৌরী চৌধুরী, শহীদ বাউল, দুলাল ভৌমিক, তাজুল ইমাম, কাবেরী দাশ, সালাহউদ্দিন আহমেদ, সাবু শাহ, প্রখ্যাত নৃত্য শিল্পী সোনালী আচার্জি, কায়া ব্যান্ড সহ থাকছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাকুর মজিদ রচিত ও পরিচালিত পরিবেশনা ‘শত বছরের সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্য’।
সিলেট থেকে সম্মেলনে এসেছেন আনোয়ার হোসেন রণি, আব্দুল করিম কিম, মোস্তফা সেলিম।