upazila-news লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
upazila-news লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

জগন্নাথপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেনতা বৃদ্ধি মূলক র্যালী

জগন্নাথপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেনতা বৃদ্ধি মূলক র্যালী

জুয়েল আহমদ,জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুবিধা বঞ্চিত গ্রামীণ জনসাধারনের মধ্যে সৃষ্ট বিরোধ সহজে নিস্পতি ও বিচার ব্যবস্থায় প্রবেশাধীকার নিশ্চিত করনের লক্ষে বর্তমান সরকারের এই উদ্যোগের কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সুনামগঞ্জের জেলার জগন্নাথপুর উপজেলায় পাইলগাঁও আজ বৃহঃবার বেলা ২ ঘটিকায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি মূলক র্যালীর আয়োজন করা হয়। পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহান আহমদের নেতৃত্বে উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ ২য় পর্যায় প্রকল্পের জগন্নাথপুর উপজেলা সমন্বয়কারী মোঃ হারুন অর রশিদ,পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্যা মোছাঃ রুসনা আক্তার,মোছাঃ শরিফুল বিবি,সদস্য মোঃ আবু বকর মধু,মোঃ আলী হোসেন,ইউনিয়ন পরিষদের সচিব প্রবীন রঞ্জন পুরকায়স্ত,রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্যা মোছাঃ এলাচি বিবি, মোছাঃ আম্বিয়া বেগম, মোছাঃ রোকসানা বেগম,অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ ২য় পর্যায় প্রকল্পের পাইলগাঁও ইউনিয়নের সহকারী সচিব বিশ্বজিৎ রায়,সাংবাদিক মোঃ ফখরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শাহ আল বেলাল,রানীগঞ্জ ইউনিয়ন ও পাইলগাঁও ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা দেলায়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইসমাঈল হোসাইন,সমাজ সেবক আব্দুল কাদির সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তি,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,স্কুলের ছাত্র বৃন্দ ও সকল শ্রেণী পেশার মানুষ র্যালীতে অংশ গ্রহণ করেন। স্থানীয় সরকার বিভাগ ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি এর যৌথ অর্থায়ানে দেশের ৮টি বিভাগে ২৭টি জেলায় ১২৮টি উপজেলায় ১০৮০ টি ইউনিয়নের ২০১৬/১৯ মেয়াদে বাংলাদেশ গ্রাম আদালত (২য় পর্যায়ে) প্রকল্প বাংলাদেশ লিগ্যোল এইড এন্ড সার্ভিসেস (ব্লাষ্ট) চট্রগ্রাম ও সিলেট বিভাগে সহযোগী সংস্থায় হিসেবে কাজ করছে।
জগন্নাথপুরে ইউনিয়ন পরিষদের ৫দিন ব্যাপী ক্রিষ্টাল প্রশিক্ষণ শুরু

জগন্নাথপুরে ইউনিয়ন পরিষদের ৫দিন ব্যাপী ক্রিষ্টাল প্রশিক্ষণ শুরু

জুয়েল আহমদ,জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ বাড়ানো, নারীকে দক্ষ মানব সম্পদে পরিণত, নারীকে আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণের আওতায় আসা নারীর উৎপাদিত পণ্য বাজারজাতকরণের সুবিধা দেয়ার জন্য ও অনগ্রসর নারীকে তাদের অধিকারের বিষয়ে সচেতন করার লক্ষ্যে দারিদ্র নারীদের নিয়ে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। আজ বৃহঃবার (৯ নভেম্বর) এলজিএসপি অর্থায়ানে দরিদ্র নারীদের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়। প্রশিক্ষণপূর্বক আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল গফুরের পরিচালনায় বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা। এসময় উপস্থিত ছিলেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্যা মোছা. এলাচি বিবি, মোছা. আম্বিয়া বেগম, মোছা. রোকসানা বেগম, ইউনিয়নের সদস্য মো. ইছরাক আলী, মো. তেরা মিয়া, মো. মাহমদ মিয়া, মো. আবুল কালাম, মো. আব্দুল মুকিত, মো. বজলু মিয়া, মো. নাজমুল হোসেন, মো. মিলাদ আহমদ, মো. জলিল মিয়া, অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ ২য় পর্যায় প্রকল্পের রানীগঞ্জ ইউনিয়নের সহকারী সচিব মো. শরিফুল ইসলাম,পি.জি.পি নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মো. গোলাম সারোয়ার, সাংবাদিক শাহ এসএম ফরিদ, মো. ফখরুল ইসলাম,দুলন মিয়া, কেঅলএসকে সিএইচডব্লিউর সদস্য লায়লা বেগম, প্রকল্প কর্মকর্তা মার্জিয়া বেগম, মারজানা বেগম, সিমা রানী, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সিন্ধুমনি সরকার প্রমুখ। রানীগঞ্জ ইউনিয়নের ২০জন দারিদ্র নারীকে ৫ দিনব্যাপি প্রশিক্ষণ দেয়া হবে।
জগন্নাথপুরের দুই কৃর্তি শিক্ষার্থী জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড উর্ত্তীণ..

জগন্নাথপুরের দুই কৃর্তি শিক্ষার্থী জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড উর্ত্তীণ..

এম এ মোতালিব ভুঁইয়া : জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থশ্রেণির ছাত্র মোঃ রফিকুল ইসলাম ও একই ক্লাসের ছাত্রী নুসরাত জাহান নুরী জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাথমিক (লিখিত ও সাতার) প্রতিযোগিতায় উর্ত্তীণ হয়েছে। গত পহেলা নভেম্বর বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দফতর হতে জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাথমিক (লিখিত ও সাতার ) ফলাফল ২০১৭ প্রকাশিত হয়। উক্ত ফলাফলে জানা যায়, সুনামগঞ্জ জেলার মধ্যে শুধু মাত্র উপরোক্ত এই দুই শিক্ষার্থী জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড প্রার্থীদের প্রাথমিক (লিখিত ও সাতার) প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে। ছিরামিশি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, এই দুই শিক্ষার্থী শুধু আমাদের বিদ্যালয়ের গর্বই নয়, তারা সুনামগঞ্জ জেলাবাসীর গর্ব। আমি তাদের মঙ্গল কামনা করি। এবং তাদের মৌখিক পরীক্ষার জন্য সকলের প্রতি দোয়ার আবেদন করছি। উক্ত দুই শিক্ষার্থী এ প্রতিনিধিকে বলেন, আমাদের বিদ্যালয়ের স্যার ও ম্যাডামদের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা এতো দূর যেতে পেরেছি। আর আমাদের মৌখিক পরীক্ষার জন্য সকলের প্রতি দোয়া কামনা করছি। যাতে আমরা সুনামগঞ্জ জেলার সুনাম বয়ে আনতে পারি।
দোয়ারাবাজারে কৃষকদের মধ্যে কৃষি সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন

দোয়ারাবাজারে কৃষকদের মধ্যে কৃষি সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন

এম এ মোতালিব ভুঁইয়া : দোয়ারাবাজারে ফসল হারা কৃষকদের মধ্যে রাসায়নিক সার,বীজ সহ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্ভধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বেগম কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক দোয়ারা আসনের বর্তমান সাংসদ মুহিবুর রহমান মানিক এমপি,বিশেষ অতিথি দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক, কৃষিবিদ জাহেদুল হক উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ,এনামুল হক উপজেলা কৃষি অফিসার, দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী বাংলাবাজার ইইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার, দোহালিয়া ইউপি চেয়ারম্যান আনু মিয়া,নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন,লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক,সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা হাওর পাড়ের কৃষকদের ফসল হারানোর জন্য সমবেদনা প্রকাশ করে এবং পূর্বের ক্ষতি পুষিয়ে নিতে তাদেরকে কৃষি সামগ্রী সহ নগদ অর্থ প্রদান করে। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন বর্তমান সরকার হচ্ছে কৃষকের সরকার, এই সরকার কৃষকদের পাশে সবসময় থেকেছে এবং থাকবে। কৃষকদের যে কোন সমস্যায় এই সরকার সহযোগীতা করবে। তিনি আরো বলেন হাওর পাড়ের মানুষ হচ্ছে খাটি সোনার ন্যায় তারা এখানে সোনা ফলায় আর সারা দেশের মানুষ তা ভোগ করে
দোয়ারাবাজারে কৃষকদের মধ্যে কৃষি সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন

দোয়ারাবাজারে কৃষকদের মধ্যে কৃষি সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন

এম এ মোতালিব ভুঁইয়া : দোয়ারাবাজারে ফসল হারা কৃষকদের মধ্যে রাসায়নিক সার,বীজ সহ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্ভধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বেগম কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক দোয়ারা আসনের বর্তমান সাংসদ মুহিবুর রহমান মানিক এমপি,বিশেষ অতিথি দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক, কৃষিবিদ জাহেদুল হক উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ,এনামুল হক উপজেলা কৃষি অফিসার, দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক,বাংলাবাজার ইইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার, দোহালিয়া ইউপি চেয়ারম্যান আনু মিয়া,নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন,লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক,সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা হাওর পাড়ের কৃষকদের ফসল হারানোর জন্য সমবেদনা প্রকাশ করে এবং পূর্বের ক্ষতি পুষিয়ে নিতে তাদেরকে কৃষি সামগ্রী সহ নগদ অর্থ প্রদান করে। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন বর্তমান সরকার হচ্ছে কৃষকের সরকার, এই সরকার কৃষকদের পাশে সবসময় থেকেছে এবং থাকবে। কৃষকদের যে কোন সমস্যায় এই সরকার সহযোগীতা করবে। তিনি আরো বলেন হাওর পাড়ের মানুষ হচ্ছে খাটি সোনার ন্যায় তারা এখানে সোনা ফলায় আর সারা দেশের মানুষ তা ভোগ করে