বুধবার, ৮ নভেম্বর, ২০১৭

বিএনপি নেতা ওলিউরের পিতা'কে দেখতে যান মিজান চৌধুরী।

বিএনপি নেতা ওলিউরের পিতা'কে দেখতে যান মিজান চৌধুরী।

এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজার উপজেলা বিএনপির অন্যতম নেতা পান্ডারগাও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সম্ভাব্য চেয়ারম্যান প্রাথী ওলিউর রহমান ও সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্রনেতা, দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের সম্ভাব্য সভাপতি জাহাঙ্গীর আলম পারভেজ'র পিতা, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক, হাজী আইয়ুবুর রহমান মাষ্টার সাহেব'কে দেখতে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান, বি এন পি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ছাতক উপজেলা চেয়ারম্যান(সাবেক), সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারার গনমানুষের নেতা, জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ও সুনামগঞ্জ জেলা বি এন পি'র যুগ্ম সাধারন সম্পাদক, জনাব নিজাম উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা বি এন পি'র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব তাইবুর রহমান, পান্ডারগাও ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল হালিম ও সাংগঠনিক সম্পাদক খালেদ হোসাইন ।সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্রনেতা, দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের সম্ভাব্য সভাপতি জাহাঙ্গীর আলম পারভেজ'র পিতা, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক, হাজী আইয়ুবুর রহমান মাষ্টার সাহেব'কে দেখতে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান, বি এন পি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ছাতক উপজেলা চেয়ারম্যান(সাবেক), সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারার গনমানুষের নেতা, জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ও সুনামগঞ্জ জেলা বি এন পি'র যুগ্ম সাধারন সম্পাদক, জনাব নিজাম উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা বি এন পি'র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব তাইবুর রহমান, পান্ডারগাও ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল হালিম ও সাংগঠনিক সম্পাদক খালেদ হোসাইন প্রমুখ।
দোয়ারায় দেবর কে ফাঁসানোর জন্য নিজের স্বামীকে হত্যার অভিযোগে গৃহবধূ আটক

দোয়ারায় দেবর কে ফাঁসানোর জন্য নিজের স্বামীকে হত্যার অভিযোগে গৃহবধূ আটক

জানা যায়, গত ১৬ ফ্রেব্রুয়ারি বুধবার রাতে খুন হন আনোয়ারা বেগমের স্বামী আব্দুছ সাত্তার (৬০)। পরের দিন সকালে নিহতের বসতবাড়ীর পার্শ্ববর্তী খালে বৃদ্ধার গলাকাটা লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। এসময় নিহতের ছোট ভাই আব্দুর রহিম (৪৫), আবুল কালাম ওরফে কালা মিয়া (৪০), কালা মিয়ার স্ত্রীসহ সন্দেহভাজন ৫ জনকে আটক করে পুলিশ। সেই সময় নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বলেন ‘বুধবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বিরোধীয়পক্ষ নিহতের আপন ভাই আব্দুর রহিম, কালা মিয়া এবং তার ভাই ভাতিজারা আমার স্বামীকে জমিজমার বিরোধ ও মামলা মোকদ্দমা নিষ্পত্তি করতে ঘর থেকে ডেকে নিয়ে যান। পরে তিনি রাত অবধি ঘরে ফিরেননি। সকালে পার্শ্ববর্তী খালে তার জবাই করা লাশ দেখতে পাই।’ তবে বিরোধীয় পক্ষকে ফাঁসানোর জন্য বৃদ্ধ আব্দুছ সাত্তারকে পরিকল্পিতভাবে রাতের আঁধারে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে বলে ধারণা করেন এলাকাবাসী। হত্যাকা-ের সময় জব্দ করা আলামতে নিহতের স্ত্রীর হাতের ছাপ পাওয়ায় আনোয়ারা বেগমকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ ডিবি পুলিশের ওসি মোক্তাদীর হোসেন। ডিবির ওসি মুক্তাদীর আহমদ বলেন, ‘আনোয়ারা বেগমকে গ্রেফতার করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহিবুল ইসলামের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়েছি আমরা। হত্যাকা-ে ব্যবহৃত রক্তমাখা দা ও গামছার ডিএনএ পরীক্ষা শেষে আনোয়ারা বেগমকে আটক করা হয়েছে
সুনামগঞ্জ-দোয়ারাবাজার : গর্তে ভরা সড়ক, জনদুর্ভোগ চরমে

সুনামগঞ্জ-দোয়ারাবাজার : গর্তে ভরা সড়ক, জনদুর্ভোগ চরমে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের বেহাল অবস্থা। এ সড়কের প্রায় ৭ কিলোমিটারজুড়ে ঢালাই উঠে গেছে, সৃষ্টি হয়েছে অসংখ্য গর্তের। সংস্কার কাজ না হওয়ায় প্রতিদিন সদর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার লাখো মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এ সড়কের মেঝে ছোট-বড় অসংখ্য গর্ত থাকায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। সড়কের বিভিন্ন স্থানে রড ও পাথর বেরিয়ে পড়েছে। জরুরিভিত্তিতে সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সুনামগঞ্জ সদর উপজেলার মুহাম্মদপুর পয়েন্ট ব্রিজের আশপাশ এলাকার সড়ক, হাঁস প্রজনন কেন্দ্র হ্যাচারীর পার্শ্ববর্তী সড়কের ডাকুয়াখালি ব্রিজের উভয় পাশের সড়ক, আছপিয়ানগর, বদিপুর, ব্রাহ্মণগাঁও স্কুলের পাশের সড়ক, হাশিমপুর এলাকার সড়ক, মান্নারগাঁও, ধনপুর, জলালপুর, ঢুলপশী, হাজারীগাঁও ও কাটাখালি বাজার এলাকার সড়ক এখন যান চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কের মাঝে রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। বেশিরভাগ স্থানে ঢালাই ভেঙে রড ও পাথর বেরিয়ে পড়েছে। গাড়ি চলাচলের সময় ঝাঁকুনিতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েন। ধুলোয় আচ্ছন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা। এলাকাবাসী জানান, এ সড়কে গাড়িতে চলাচলের সময় বয়স্ক মানুষ, শিশু, রোগী, গর্ভবতী মহিলারা মারাত্মকভাবে আতঙ্কিত হয়ে পড়েন। এ সড়কে চলাচলের সময় হৃদরোগে আক্রান্তদের মারাত্মক সমস্যায় পড়তে হয়। প্রতিদিন তিন উপজেলার লোকজন উপজেলা ও জেলা শহরের সাথে যোগাযোগ রক্ষায় এ সড়ক দিয়ে যাতায়াত করেন। এ ভাঙা সড়ক দিয়ে লেগুনা, সিএনজি, মটরবাইক চলাচল করে থাকে। ভাঙা সড়কে যেমন ভোগান্তি বেড়েছে, তেমনি অতিরিক্ত যাতায়াত খরচ বহন করতে হচ্ছে চলাচলকারীদের। সড়কে চলাচলকারী সিএনজি’র চালক আতাউর রহমান বলেন, ‘আমি সুনামগঞ্জ শহর থেকে আমবাড়ি-কাটাখালি-ছাতক সড়কে গাড়ি চালাই। ছাতক গিয়ে একবার গাড়ি মেরামত করি। আবার ছাতক থেকে সুনামগঞ্জে ফিরে গাড়ি মেরামত করি। ভাঙা সড়ক মেরামত না করলে কয়েকদিন পর ছোট গাড়ি চালানোও সম্ভব হবে না।’ গোপালপুর গ্রামের বাসিন্দা মহি উদ্দিন বলেন, ‘এ সড়কের বিভিন্ন স্থানে ভাঙা থাকায় মানুষ গাড়িতে যাতায়াত করেন ঝুঁকি নিয়ে। প্রতিদিন জরুরি প্রয়োজনে তিন উপজেলার মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। সড়কের ধুলায় মানুষের নানা রোগ হচ্ছে।’ জলালপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘আমবাড়ি থেকে হাজারীগাঁও পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এ সড়কে একজন মানুষ একবার চলাচল করলে অসুস্থ হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা এ সড়কের। জরুরিভিত্তিতে সড়কের সংস্কার প্রয়োজন।’ এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি
দোয়ারাবাজারে টিলাগাও পানি ব্যাবস্থাপনা সমিতির নির্বাচন সম্পন্ন আনফর আলী সভাপতি ও তাইজ উদ্দিন সেক্রেটারী নির্বাচিত

দোয়ারাবাজারে টিলাগাও পানি ব্যাবস্থাপনা সমিতির নির্বাচন সম্পন্ন আনফর আলী সভাপতি ও তাইজ উদ্দিন সেক্রেটারী নির্বাচিত

এম এ মোতালিব ভুঁইয়া : 
দোয়ারাবাজার উপজেলার টিলাগাঁও রাবারড্যাম প্রকল্পের পানি ব্যবস্থাপনা সমিতি লিমিটেড’র নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রত্যক্ষ ভোট গ্রহণের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন আনফর আলী (আনারস), সহসভাপতি নির্বাচিত হয়েছেন আলী আহমদ (চেয়ার) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাইজ উদ্দিন আহমদ (মাছ) এবং সদস্য পদে নির্বাচিত হয়েছেন জালাল উদ্দিন (মই), আব্দুর রহমান (ডাব)। তন্মধ্যে সভাপতি পদে আনফর আলী আনারস প্রতিকে ৪৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. ফরিদ মিয়া বাই সাইকেল প্রতিকে পেয়েছেন ৪৮০ ভোট। সহসভাপতি পদে আলী আহমদ চেয়ার প্রতিকে ৫৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদদ্বন্দ্বি হাবীবুর রহমান আম প্রতিকে পেয়েছেন ৪১৫ ভোট। সাধারণ সম্পাদক পদে তাইজ উদ্দিন মাছ প্রতিকে ৪১৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফয়জুল হক চাকা প্রতিকে পেয়েছেন ৩২৯ ভোট। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মঙ্গলবার সকাল ৯টা থেকে টানা বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সুরমা,লক্ষ্মীপুর ও বগুলাবাজার তিন ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিলেন ১৪ শ’ ৫৭ জন। তন্মধ্যে মোট কাস্ট হয়েছে ৯৮৭ টি। সকাল থেকে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভোট কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়। দিন ভর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ভোট কেন্দ্র পরিদর্শন করেন। নির্বাচনে একাধিক পদে মোট ১১ জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়ছেন। ভোট গ্রহণের পূর্বেই সংরক্ষিত মহিলা সদস্যার পদ সহ বিভিন্ন ওয়ার্ডে সদস্য পদে কোনো প্রার্থী না থাকায় মোট ৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন নিরদ চন্দ্র দাস, রাশিদ আলীম, মনির হোসেন, গিয়াস উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্যা আয়েশা খাতুন। সমিতির নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা শফিকুল ইসলাম বলেন, দলীয় প্রভাবমুক্ত ও অবাদ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরেছি।

মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

ধর্মপাশায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ-সার ও টাকা বিতরণ

ধর্মপাশায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ-সার ও টাকা বিতরণ

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫হাজার ৩৬৪ জন কৃষকের মাঝে বিনা মূল্যে বোরো বীজ, রাসায়নিক সার ও ব্যাংক একাউন্টের মাধ্যমে ১হাজার টাকা বিতরণের উদ্ধোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে হাওর এলাকায় সরকারের বিশেষ কৃষি পূনর্বাসন কর্মসূচীর ২০১৭-২০১৮ আওতায় বিনামূল্যে  বীজ ও সার বিতরণ কার্যক্রমের আনুষ্টানিকভাবে উদ্ধোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকারের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস, জেলা পরিষদের সদস্য শামীম আহম্মেদ মুরাদ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম আহমেদ প্রমূখ।
অনুষ্টান শেষে প্রথম দিনেই উপজেলা সদর ইউনিয়নের ২ হাজার কৃষকের প্রত্যেকের হাতে ৫ কেজি বোরো বীজ ধান, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার তুলে দেয়া হয়। পাশাপাশি ব্যাংকের মাধ্যমে প্রত্যাককে ১ হাজার টাকা করে দেওয়া হয় ।



সোমবার, ৬ নভেম্বর, ২০১৭

সুনামগঞ্জের  সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সুনামগঞ্জের সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

এম এ মোতালিব ভুঁইয়া : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় সীমান্তবর্তী ভারতের ঘোমাঘাট এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ এর সদস্যরা। তার নাম তারভেজ মিয়া(২৮)। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের মোঃ আব্দুল হান্নানের ছেলে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টায় লাউড়েরগড় সীমান্ত অতিক্রম করে ভারতীয় ঘোমাঘাট অঞ্চলের এক পাহাড়ি গার মহিলার সাথে প্রেমের সর্ম্পক থাকায় সে বাংলাদেশী বিজিবির চোখ ফাকিঁ দিয়ে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে ।তারভেছ ভারতীয় সীমান্ত বাহিনীর হাতে আটক রয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড বিজিবি’র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাসির উদ্দিন আহমদ পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সে ভারতীয় এক নারীর সাথে অবৈধ সর্ম্পক থাকায় অবৈধ পন্থায় অনুপ্রবেশের দায়ে বিএসএস সদস্যরা তাকে আটক করেছে
ছাতকের সিংচাপইড় ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে  একজনের  আত্মহত্যা

ছাতকের সিংচাপইড় ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা

এম এ মোতালিব ভুঁইয়া : ছাতকে গলায় ফাঁস দিয়ে গোলাম মোস্তফা নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। সোমবার ৬নভেম্বর সকালে সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গোলাম মোস্তফা গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র। স্থানীয়রা জানান, সকালে পরিবারের লোকজনের চোখ ফাঁকি বাড়ির পাশের ঝোপের একটি গাছের সাথে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করে। গোলাম মোস্তফার স্ত্রী পুকুর থেকে পানি আনতে গিয়ে তার স্বামীর ঝুলন্ত লাশ দেখে চিৎকার শুরু করে। এসময় স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেয়। জাউয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নির্মল চন্দ্র দেব ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।
দোয়ারার বাংলাবাজার ইউনিয়ন বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

দোয়ারার বাংলাবাজার ইউনিয়ন বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

এম এ মোতালিব ভুঁইয়া : দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে কর্মি সভা অনুষ্টিত হয়। সোমবার (৬ নভেম্বর) ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও ছাত্রদলের আহবায়ক আবু তাহেরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব খোরশেদ আলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা:এম এ মোতালিব ভুঁইয়া বক্তব্য রাখেন ইসমাইল, মজিবুর রহমান, জমসিদ মিয়া,শামছু মিয়া,ফারুক মিয়া,সিরাজ,আশিক, বাতেন,মোস্তফা,তোফাজ্জল,সামছুল,রুহুল আমিন,কাদির,সিদ্দিক, রফিক,শফিক,আব্দুল আলী,হেলাল,সুরুজ, ওয়াসিম,মালেক,আল আমিন, শওকত, এনামুল,হুমায়ুন, মতিন,ওয়াহিদ, শহিদ, ছাত্রদল নেতা ইয়াছিন বিল্লাল, কাশেম,জায়েদ,মোহাম্মদ আলী,রফিক,আল আমিন প্রমুখ সভায় আগামি ১৩ নভেম্বর বিএনপি,যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের দাওয়াত দিয়ে সভা সফলের সিদ্ধান্ত গৃহীত হয়।
মালয়েশিয়া'স্থ ছাতক প্রবাসী কল্যাণ পরিষদের নব-নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক সানি আহমেদের জন্মদিন পালন।

মালয়েশিয়া'স্থ ছাতক প্রবাসী কল্যাণ পরিষদের নব-নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক সানি আহমেদের জন্মদিন পালন।

এম এ মোতালিব ভুঁইয়া : ০৬ নভেম্বর সোমবার রাত ১২:০১ মিনিটের সময় মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত স্টার কাবাব রেস্টুরেন্টে সানি আহমেদ এর জন্মদিন উপলক্ষে কেক কাটেন বন্ধু মহল। এসময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় অবস্থানরত সিলেটের বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ। এই সময় "ছাতক প্রবাসী কল্যাণ পরিষদ মালয়েশিয়ার" সহ-সাংগঠনিক সম্পাদক এহসানুল হক তানভীর মালয়েশিয়া থেকে চলে যাওয়ায় সৃষ্ট শুন্য পদে পরিষদের কার্যনির্বাহী নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে সানি আহমেদকে উক্ত পদে স্থলাভিষিক্ত করা হয়। এতে পরিষদের অর্থ-সম্পাদক জুবায়ের আহমেদ পরিষদের পক্ষথেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পরিশেষে সানি আহমেদের দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করে পরিষদের সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক রুহুল আল-আমিন আশাবাদ ব্যক্ত করেন নবনির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক সানি আহমেদের নিষ্ঠা, সততা ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে "ছাতক প্রবাসী কল্যণ পরিষদ, মালয়েশিয়া" অনেকদূর এগিয়ে যাবে।
দোয়ারার ইসলামপুর দাখিল মাদ্রাসায় একাডেমিক ভবনের অভাবে শিক্ষাকার্যক্রম ব্যাহত

দোয়ারার ইসলামপুর দাখিল মাদ্রাসায় একাডেমিক ভবনের অভাবে শিক্ষাকার্যক্রম ব্যাহত

এম এ মোতালিব ভুঁইয়া : সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসাটি দীর্ঘ দিন ধরে নানা সমস্যার বোঝা মাথায় নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। বাংলাবাজার ইউনিয়নের উত্তর জনপদের পল্লীর নিভৃতে অবস্থিত ঐতিহ্যবাহী এ মাদ্রাসাটি ১৯৭৩ সালের এক জানুয়ারি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটি প্রায় প্রতি বছর দাখিল, জেডিসি ও ইবতেদায়ী পরীক্ষায় শত ভাগ সহ জিপিএ-৫ পেয়ে চমক সৃষ্টি করে আসছে। কিন্তু ফলাফল সন্তোষ জনক হলেও একাডেমিক ভবন না থাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনায় দারুন ভাবে ব্যহত হচ্ছে। অপরদিকে নেই স্বাস্থ্য সম্মত টয়লেট। ছেলে শিক্ষার্থীরা যেখানে সেখানে প্রকৃতির কাজ সারতে পারলেও মেয়ে শিক্ষার্থীরা লজ্জায় সমস্যায় ভুগছে বহুদিন ধরে।শরীরচর্চা শিক্ষকের পদটি অনেকদিন যাবৎ শুন্য রয়েছে। মাদ্রাসার সুপার এটি এম শামছুদ্দিন প্রতিবেদক কে জানান, বর্তমানে ১৬ জন শিক্ষক কর্মচারী রয়েছে, প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী নিয়ে মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। একটি একাডেমিক ভবন না থাকায় আমরা অতিকষ্টে শিক্ষার্থীদের লেখাপড়া কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এ মাদ্রাসায় জরুরি ভিত্তিতে একটি একাডেমীক ভবন, শৌচাগার ও কিছু আসবাবপত্র সময়ের দাবিতে পরিনত হয়েছে। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী রানা প্রতিবেদক কে জানান, মাদ্রাসায় কিছু বিদ্যমান সমস্যা রয়েছে। আমাদের প্রিয় নেতা, ছাতক-দোয়ারার উন্নয়নের রূপকার জননেতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়ের মাধ্যমে এ মাদ্রাসায় একাডেমিক ভবন নির্মাণ,ছাত্রছাত্রীদের জন্যে আলাদা টয়লেট ও রাস্তা পাকাকরণসহ অন্যান্য সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে। এদিকে স্থানীয় এলাকার লোকজন স্থানীয় হকনগর বাজার থেকে মাদ্রাসা পর্যন্ত রাস্তা পাকাকরণ ও ওই মাদ্রাসার একটি একাডেমিক ভবন, ছাত্রছাত্রীদের জন্যে পৃথক পৃথক টয়লেট নির্মাণের জোর দাবি জানিয়েছেন