chhatak লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
chhatak লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৬ নভেম্বর, ২০১৭

ছাতকের সিংচাপইড় ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে  একজনের  আত্মহত্যা

ছাতকের সিংচাপইড় ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা

এম এ মোতালিব ভুঁইয়া : ছাতকে গলায় ফাঁস দিয়ে গোলাম মোস্তফা নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। সোমবার ৬নভেম্বর সকালে সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গোলাম মোস্তফা গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র। স্থানীয়রা জানান, সকালে পরিবারের লোকজনের চোখ ফাঁকি বাড়ির পাশের ঝোপের একটি গাছের সাথে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করে। গোলাম মোস্তফার স্ত্রী পুকুর থেকে পানি আনতে গিয়ে তার স্বামীর ঝুলন্ত লাশ দেখে চিৎকার শুরু করে। এসময় স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেয়। জাউয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নির্মল চন্দ্র দেব ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।
মালয়েশিয়া'স্থ ছাতক প্রবাসী কল্যাণ পরিষদের নব-নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক সানি আহমেদের জন্মদিন পালন।

মালয়েশিয়া'স্থ ছাতক প্রবাসী কল্যাণ পরিষদের নব-নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক সানি আহমেদের জন্মদিন পালন।

এম এ মোতালিব ভুঁইয়া : ০৬ নভেম্বর সোমবার রাত ১২:০১ মিনিটের সময় মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত স্টার কাবাব রেস্টুরেন্টে সানি আহমেদ এর জন্মদিন উপলক্ষে কেক কাটেন বন্ধু মহল। এসময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় অবস্থানরত সিলেটের বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ। এই সময় "ছাতক প্রবাসী কল্যাণ পরিষদ মালয়েশিয়ার" সহ-সাংগঠনিক সম্পাদক এহসানুল হক তানভীর মালয়েশিয়া থেকে চলে যাওয়ায় সৃষ্ট শুন্য পদে পরিষদের কার্যনির্বাহী নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে সানি আহমেদকে উক্ত পদে স্থলাভিষিক্ত করা হয়। এতে পরিষদের অর্থ-সম্পাদক জুবায়ের আহমেদ পরিষদের পক্ষথেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পরিশেষে সানি আহমেদের দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করে পরিষদের সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক রুহুল আল-আমিন আশাবাদ ব্যক্ত করেন নবনির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক সানি আহমেদের নিষ্ঠা, সততা ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে "ছাতক প্রবাসী কল্যণ পরিষদ, মালয়েশিয়া" অনেকদূর এগিয়ে যাবে।

রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাইম উল্লাহ সাহেবের সজ্জা পাশে মিজান চৌধুরী

ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাইম উল্লাহ সাহেবের সজ্জা পাশে মিজান চৌধুরী

এম এ মোতালিব ভুঁইয়া : ৫নভেম্বর রবিবার বিকালে সিলেট রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ছাতক উপজেলা বি এন পির সাবেক সহ সভাপতি,ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব ছাইম উল্লাহ সাহেব কে দেখতে যান,,,, বি এন পি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য,ছাতক উপজেলা পরিষদ এর সাবেক সফল চেয়ারম্যান,, জননেতা - জনাব,,, মিজানুর রহমান চৌধুরী মিজান,, এ সময় উপস্থিত ছিলেন,,সুনামগঞ্জ জেলা বি এন পির সংগ্রামী যুগ্ম আহবায়ক, উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক জনাব,,,নিজাম উদ্দিন,দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খোরশেদ আলম,সদস্য তাইবুর রহমান ,ছাতক উপজেলা যুবদল নেতা আবু শামীম ও সেচ্ছাসেবক দলের সভাপতি রাহেল আহমেদ প্রমুখ
ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নে সরকারি চাল বিক্রিকালে একজনকে গণপিটুনী

ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নে সরকারি চাল বিক্রিকালে একজনকে গণপিটুনী




এম এ মোতালিব ভুঁইয়া : ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারী সহায়তার ১০বস্তা চাল অন্যত্র বিক্রিকালে চাল আটক করে ইউপি’র তথ্য সেবা কেন্দ্রর উদ্যোক্তা আব্দুল হামিদকে গণপিটুনী দিয়েছেন এলাকাবাসি। এসময় তোপের মূখে পড়তে হয়েছে নিজ কার্যালয়ে থাকা দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বিরকে। রোববার ৫নভেম্বর উপজেলার চেচান বাজারে এ ঘটনা ঘটে। সরকারি সহায়তার চাল আটকের ঘটনায় উপজেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এর আগেও সরকারি সহায়তার চাল ও নগদ অর্থ বিতরণে অনিয়মের অভিযোগ উঠে। স্থানীয় একাধিক সুত্র জানায়, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মছব্বির অফিস তথ্য কেন্দ্রের উদ্যোক্তা আব্দুল হামিদের মাধ্যমে ১০বস্তা চাল বিক্রির উদ্দেশ্যে চেচান বাজারের মুক্তিযোদ্ধা মৃত নূরুল হকের পুত্র আনোয়ার মিয়ার দোকানে পাঠালে রাস্তায় জনতা এ চাল আটক করেন। পরে ইউপি কার্যালয়ে চেয়ারম্যান আব্দুল মছব্বির ও অফিস তথ্য কেন্দ্রের উদ্যোক্তা আব্দুল হামিদকে লাঞ্ছিত করেন উপস্থিত লোকজন। এনিয়ে দিনভর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। পরে ১০বস্তা চাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ফেরত এনে ঘটনাটি স্থানীয়ভাবে নিস্পত্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানান। উপকারভোগীসহ একাধিক লোক জানান, চাল সরিয়ে নেয়ার ঘটনাটি ট্যাগ কর্মকর্তা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ম্যাকানিকস গিয়াস উদ্দিনের সামনেই ঘটনাটি ঘটেছে। চাল আটকের পর উত্তেজনা ছড়িয়ে পড়লে হাজি মুহিতুর রহমান তালুকদার, আলমধর মিয়া তালুকদার, আহাদ আলী ও ইউপি সদস্যসহ এলাকার লোকজন বিষয়টি নিস্পত্তি করেন। ট্যাগ কর্মকর্তা গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি। এদিকে ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির জানান, এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। এ বিষয়ে যে ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে তিনি তার বিরোদ্ধে মামলা করবেন বলেও হুমকি দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুজ্জামান জানান, দণি খুরমা ইউনিয়নে চাল নিয়ে সমস্যা হয়েছে জেনে তাৎনিক উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে উপ-সহকারি প্রকৌশলী আম্বিয়া আহমদকে পাঠানো হয়েছে। চাল বন্টনের পর দায়িত্বরত ট্যাগ কর্মকর্তাসহ এসে রিপোর্ট করবেন। এব্যাপারে আম্বিয়া আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি কিছু সময় পর কথা বলবেন বলে জানান।

শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

তকে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

তকে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

এম এ মোতালিব ভুঁইয়া : ছাতকে জাল দিয়ে নদীতে মাছ ধরতে গিয়ে ষাটোর্ধ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৪নভেম্বর) উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার সংলগ্ন ভটেরখাল নদীতে এঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আবদুর রজাক (৬৫)। তিনি দক্ষিণ খুরমা ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত চান্দ আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল থেকে সিরাজগঞ্জ বাজার সংলগ্ন ভটেরখাল নদীতে অন্যান্যদের সাথে লেউয়া জাল দিয়ে মাছ ধরছিলেন আবদুর রজাক। দুপুর আড়াইটার দিকে স্থানীয় এক ব্যক্তি আবদুর রজাককে নদীর পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।