শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

নাশকতা এড়াতে প্রশাসনের কঠোর নিরাপত্তা ॥ শহরের রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় হাজারো দর্শনার্থীদের ঢল


সারাদেশের ন্যায় হবিগঞ্জের রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয়েছে কুমারী মায়ের পূজা। এবারের কুমারী ৮বছরের শিশু কন্যা সুস্মীতা ভট্টাচার্য্য। সে সিলেট জেলার বাগবাড়ি এলাকার শ্রী কৃষ্ণ ভট্টাচার্যের কন্যা পূজার পূর্বে কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। হাতে দেয়া হয় ফুল, কপালে সিদুরের তিলক এবং পায়ে আলতা। ঠিক সময়ে সুসজ্জিত আসনে বসিয়ে ষোড়শোপচারে পূজা করা হয় কুমারী মাকে। চারদিক মুখরিত হয় শঙ্খ, উলুধ্বনি আর মায়ের স্তব-স্তুতিতে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা কঠোর পরিশ্রম করেন। ওই এলাকাকে যানজট মুক্ত রাখতেও নেয়া হয় বিশেষ ব্যবস্থা।
এদিকে কুমারী পূজা দেখতে সকাল থেকেই রামকৃষ্ণ মিশনে হাজার হাজার নারী-পুরুষ উপচে পড়া ভীর দেখা যায়। দর্শনার্থীরা কুমারী মাকে এক পলক দেখা ও পুজোর জন্য উপচে পড়া ভীরকে উপক্ষো করে রামকৃষ্ণ মিশনে গিয়ে সমাগম ঘটান। এছাড়াও বাহুবল উপজেলার শচী অঙ্গনধামেও কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে হবিগঞ্জ জেলা পুজা উৎযাপনপরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব জানান, সকাল ১০ টায় রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। আইনশৃংঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় থাকায় কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার হায়াতুন্নবী জানান, হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎএ পুজা যাতে নির্বিঘেœ অনুষ্ঠিত হয় সে জন্য হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আশা করি প্রতিমা বিসর্জন পর্যন্ত কোন ধরণের আইনশৃংঙ্খলার ব্যাঘাত ঘটবে না।

শেয়ার করুন

0 Comments: