বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

দোয়ারাবাজারের নরসিংপুরে গলায় ফাঁস লাগিয়ে একব্যক্তির আত্মহত্যা

দোয়ারাবাজারের নরসিংপুরে গলায় ফাঁস লাগিয়ে একব্যক্তির আত্মহত্যা

এম এ মোতালিব ভুঁইয়া : দোয়ারাবাজারে সুন্দর আলী (৪০) নামের একব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পুরান সিরাজপুর গ্রামের মৃত মুজেফর আলীর (লতা) পুত্র। বৃহস্পতিবার ২নভেম্বর দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। জানা যায়, বুধবার গভীর রাতে বাড়ির পাশের একটি গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছে
শেখ হাসিনা সরকারের উপর আস্তা রাখলে উন্নয়ন হবে- এমপি মানিক

শেখ হাসিনা সরকারের উপর আস্তা রাখলে উন্নয়ন হবে- এমপি মানিক

এম এ মোতালিব ভুইয়া : পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা সরকারের উপর আস্তা রাখুন উন্নয়ন হবে। ২০১৪সালে সরকারের ধারাবাহিকতা বজায় রেখে আ’লীগ সরকার মতায় এসেছিল বলেই এরাস্তাসহ ছাতক-দোয়ারার প্রতিটি রাস্তার উন্নয়ন করা সম্ভব হচ্ছে। তাই সরকারের উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকা অবশই জরুরি। ২০০৮সালের নির্বাচনে বিজয়ের পর যেসব উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করেছিলাম সেগুলো একে একে এখন শেষ করে আনছি। ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়েছিলাম বলেই আজকের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেয়া সম্ভব হচ্ছে। ২০১৮সালের নির্বাচনে বিজয়ি হতে পারলেই উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। বৃহস্পতিবার ২নভেম্বর বিকালে উপজেলার চরমহলা ইউনিয়নের টেটিয়ারচর বাজার থেকে বল্লভপুর পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্ভোধন উপলে এলাকাবাসীর দেয়া সংবর্ধনায় তিনি প্রধান অতিথির ক্তব্য রাখছিলেন। বিশিষ্ট মুরুব্বি আছলম আলীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের আহ্বায়ক ছানাউর রহমান তালুকদার ছানা, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, কদর মিয়া, উপজেলা আ'লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ মজনু, সৈয়দ আহমদ, গয়াছ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত লাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া, আলহাজ্ব সুন্দর আলী, দোহালীয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া, যুক্তরাজ্য আ’লীগ নেতা বদরুজ্জামান শামীম, ছাতক উপজেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, আ'লীগ নেতা আনফর আলী, আব্দুল মজিদ, চরমহলা ইউপি আ'লীগের সভাপতি মতিউর রহমান, আব্দুল মজিদ প্রমুখ।
ছাতকে অপহরণ প্রচষ্ঠোর ৩শশিুকে থানায় জজ্ঞিাসাবাদ

ছাতকে অপহরণ প্রচষ্ঠোর ৩শশিুকে থানায় জজ্ঞিাসাবাদ

এম এ মোতালবি ভুঁইয়া :
ছাতকে অপহরণ প্রচষ্ঠো মামলার একমাস পর ৩শশিুকে থানায় এনে জজ্ঞিাসাবাদ করা হয়ছে।ে বৃহস্পতবিার ২নভম্বের শশিুর অভবিাবকরা তাদরেকে থানায় নয়িে আসার পর ঘটনার ব্যাপারে ব্যাপক জ্ঞািসাবাদ করনে। ইসলামপুর ইউপরি ভারতীয় সীমান্তর্বতি পুরান নোয়াকোট গ্রামরে ৩শশিুর বাড়তিে গয়িে তদন্ত করনে এসআই কামাল উদ্দনি ও এএসআই মহি উদ্দনি। জানা যায়, গ্রামরে আব্দুল মান্নানরে পুত্র মজিানুর রহমান থানায় লখিতি অভযিোগে বলনে, একই গ্রামরে মৃত ইদরছি আলীর স্ত্রী আশদিুন নছো ও মৃত আব্দুল করমিরে পুত্র ইউনুছ আলী গত ১৯সপ্টেম্বের তার ময়েে ঝুমা বগেম (৬) ও নাদয়িা বগেম (৭) ও বোন সুলতানা আকতার (১১)কে ফুসলয়িে কৌশলে বাড়ি থকেে ঢাকায় পাঠানোর উদ্দশ্যেে নৌকা যোগে ছাতকে পাঠয়িে দয়ে। এসময় শশিুদরে সাথে ইউনুছ আলীর ব্যবহৃত মোবাইল নাম্বার ও কছিু টাকা দয়িে দয়ো হয়। পরে বাড়তিে শশিুদরে খোঁজে না পয়েে অভবিাবকরা ছতকে অবস্থানরত জনকৈ আফজাল হোসনেরে কাছে বষিয়টি জানালে সে নৌকা ঘাটে পৌছে তাদরেকে উদ্ধার কর।ে এতে মজিানুর রহমান বাদি হয়ে থানায় লখিতি অভযিোগ দায়রে করলে বুধবারসহ পুলশি দু’বার ঘটনাস্থল পরর্দিশন করছে।ে এদকিে বৃহস্পতবিার ২নভম্বের থানায় ৩শশিুকে জজ্ঞিাসাবাদ করছেনে ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম। পুলশি জজ্ঞিাসাবাদরে বষিয়টি নশ্চিতি করছেনে

শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

ধর্মপাশায় কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে আলোচনা সভা

ধর্মপাশায় কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে আলোচনা সভা

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় কমিউনিটি পুলিশিং ডে-উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় ধর্মপাশা থানা-পুলিশের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান ও ধর্মপাশা-মধ্যনগর সার্কেলের এএসপি এবিএম আশরাফুল্লাহ্ তাহেরের নেতৃত্বে পুলিশ ও জনতার একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
ধর্মপাশা-মধ্যনগর সাকেলের এএসপি আশরাফুল্লাহ্ তাহেরের সভাপতিত্বে ও থানার ওসি মো. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শামীম আহম্মেদ মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোরশাহিদ তালুকদার, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন, সঞ্জয় রায় চৌধুরী, মো. সেলিম আহম্মেদ,ফেরদৌসুর রহমান,ধর্মপাশা প্রেসক্লাব সভাপতি জুবায়ের পাশা হিমু প্রমূখ।

বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

ধর্মপাশায় হাওর রক্ষা বাঁধ নিয়ে জরুরি আলোচনা সভা

ধর্মপাশায় হাওর রক্ষা বাঁধ নিয়ে জরুরি আলোচনা সভা

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় হাওর এলাকার কৃষকদের আগামী বোরো ফসল নির্বিঘেœ ঘরে তোলার লক্ষে হাওর রক্ষা বাঁধ মেরামত ও পূঃন নির্মাণ বিষয়ক এক প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুিষ্টত হয়েছে ।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় ইউএনও’র কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোয়েব আহম্মেদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল ওয়াদুদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.মহসিন করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, ওসি মো. গোলাম কিবরিয়া, জেলা পরিষদের সদস্য শামীম আহম্মেদ মুরাদ, পানি উন্নয়ন বোর্ডের ধর্মপাশা উপজেলার দায়িত্বে থাকা উপ-সহকারি প্রকৌশলী আ.ন.ম গোলাম সারুওয়ার, ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সেলিম আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু প্রমূখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, স্থানীয় জন প্রতিনিধিরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জয়নুল আলম তালুকদারকে সভাপতি করে পাঁচ সদস্য বিশিষ্ঠ্য একটি বাঁধ জরিপ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিকে বর্ষার পানি কমার সাথে-সাথে হাওরের ক্ষতিগ্রস্ত সব ক’টি বাধেঁর জরিপের রিপোর্ট দ্রুত উপজেলা কমিটির নিকট দাখিল করার নির্দেশ দেয়া হয়।
ধর্মপাশায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ধর্মপাশায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় রুবেল রানাকে সভাপতি ও রেজওয়ান চৌধুরী রবিনকে  সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলার ৫নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে ।
গত মঙ্গলবার বিকেলে ধর্মপাশা উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ম আহবায়ক-১ তামিম আহমেদ সুজন ও যুগ্ম আহবায়ক-২ পাভেল আহমেদ কিরণ সাক্ষরিত এ পূর্ণাঙ্গ কমিটি-১ বছরের জন্য ঘোষণা করেন ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি নূর আলম, মাসুদ রানা, নাছির আহমেদ, নসু রহমান, মুরছালিন, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান, ডালিম চৌধুরী, জাহাঙ্গীর আলম, আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক সাইমন আহমেদ বিজয়, আল মামুন চৌধুরী, মোবারক, সাইদুর রহমান, সাইকুল মিয়া, প্রচার সম্পাদক উজ্জল মিয়া, উপ প্রচার সম্পাদক ওমর হোসাইন, দপ্তর সম্পাদক সোহাগ, উপ দপ্তর সম্পাদক জালাল মিয়া, গ্রস্থনা ও প্রকাশনা সম্পাদক তারেক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক বিল্লাল মিয়া, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, ক্রীড়া সম্পাদক কামাল হোসেন, উপ ক্রীড়া সম্পাদক সামউন চৌধুরী বিজয় ও সাধারণ সদস্যরা হলেন এমদাদুল হক,জয়,লালন,কাইছাার,আলী হোসেন ।

মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

জামালগঞ্জে গানে গানে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

জামালগঞ্জে গানে গানে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
কোন মেস্তুরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায়’ বাউল স¤্রাট শাহ আবদুল করিমের গানের সুরে সুরে মঙ্গলবার বিকালে জামালগঞ্জ উপজেলার সুরমা নদীতে এমনই ঝিলমিল করছিল একাধিক নৌকা। নৌকায় মাঝিদের কণ্ঠে ছড়িয়ে পড়েছিল গ্রামবাংলার চিরন্তন আঞ্চলিক সারি গান। ঢাক-ঢোল আর করতালের তালে তালে সুরের মুর্ছনায় হারিয়ে গিয়েছিল হাজারো উৎসুক দর্শকও। সব মিলিয়ে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সুরমা এলাকায় বিরাজ করছিল আনন্দঘন দৃশ্য। পুরষের পাশাপাশি নারী দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।
উপজেলা প্রশাসনের আয়োজনে জামালগঞ্জ সুরমা নদীতে মঙ্গলবার ১ম আন্ত ইউনিয়ন নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে পুরুস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরানের  সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভুমি মনিরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরকত উল্লাহ খান। নৌকা বাইচ প্রতিযোগীতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান হাফিজা আক্তার দিপু,অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক এম নবী হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার,অফিসার ইনচার্জ আবৃল হাশেম,সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুল্লাহ,সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, করুনা সিন্ধু তালুকদার, মো.রজব আলী, মো.দুলাল মিয়া, সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, অসিম কুমার তালুকদার প্রমূখ।
নৌকা বাইচ প্রতিযোগীতায় বিজয়ী হওয়া ইউনিয়নের চেয়ারম্যানের হাতে রার্নাসআপ দলকে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলাম।
  ধর্মপাশায় জেলা বিএনপি’র নেতাকে সংবর্ধনা

ধর্মপাশায় জেলা বিএনপি’র নেতাকে সংবর্ধনা

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের উকিল পাড়ার মোড়ে উপজেলা ‘ইমারত নির্মাণ কর্মী কল্যাণ সংগঠনের’ উদ্যোগে গতকাল মঙ্গবার দুপুরে সুনামগঞ্জের-১ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মামুন ওর রশিদ শান্তকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সংগঠনের সভাপতি আনিছুল আলম খন্দকারের সভাতিত্বে ও সাধারন সম্পাদক ইমরান আহম্মেদ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শওকত আলী, উপজেলা যুবদল নেতা মাহ্বুবুল আলম হাদিস, মোস্তাক আহম্মেদ,ছাত্রদল নেতা পিয়াস আহম্মেদ, শামসুল আলম, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান চয়ন, সেলিম আহম্মেদ, মিঠু মিয়া,ফারুক আহমেদ প্রমূখ।
এমপির ঘোষণার ৬ মাস ফেরিয়ে গেলেও বেতন পাননি ৭০ শিক্ষা প্রতিষ্ঠান

এমপির ঘোষণার ৬ মাস ফেরিয়ে গেলেও বেতন পাননি ৭০ শিক্ষা প্রতিষ্ঠান

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-১ আসন হাওর বেষ্টিত এলাকা হওয়ায় একমাত্র বোরো ফসলের উপর নির্ভরশীল এ হাওর পাড়ের মানুষ ।
গত বোরো মৌসুমের শুরুতেই অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে হাওরাঞ্চলের কৃষকদের শতভাগ ফসলডুবি হওয়ায় চলতি বছরের  ১৩মে এমপি মোয়াজ্জেম হোসেন রতন নির্বাচনী এলাকা (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) এ চার থানার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের এক বছরের বেতন তিনির নিজ তহবিল থেকে পরিশোধ করার ঘোষণা দেন । কিন্তু যথা সময়ে তা কার্যকরী পদক্ষেপ না নেয়ায় বিপাকে পড়েছে ৭০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। অন্যদিকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে বেতন উত্তোলন করার চেষ্টা করে যাচ্ছেন শিক্ষকরা। তবে শিক্ষার্থীরা এমপির ঘোষণাকে প্রাধান্য দিয়ে বেতন দেওয়া বন্ধ রাখায় ওই সব শিক্ষা প্রতিষ্ঠান চালাতে হিমসিম খাচ্ছেন শিক্ষকরা। এমপির এমন অবাঞ্চনিয় ঘোষণা যথা সময় বাস্তবায়ন না হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে । কোন উপায় না পেয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বেতন ও পরিক্ষা ফি আদায়ের চেষ্টা চালাছে সংশ্লিষ্ট প্রতিষ্টানের শিক্ষকরা, এতে দেখা দিয়েছে ছাত্র শিক্ষকের ভিতর দন্দ ।
এব্যাপারে জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবীর বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক বছরের বেতন যথা সময়ে কার্যকর না করায় বিদ্যালয়ে আর্থিক সংকট দেখা দেওয়ায় শিক্ষকদের বেতন দেওয়া সম্ভব হচ্ছেনা । আমার মনে হয় এতে করে শিক্ষকদের মধ্যে চাপাক্ষোভ ও ক্লাসে অমনোযোগী হয়ে পড়েছে ।
তাতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা চরম ভাবে বাঁধাগ্রস্থত হচ্ছে । কবে নাগাদ বাস্তবায়ন হবে তা  এখনো অনিশ্চয়তায় রয়েছে।
এব্যাপারে সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন সুনামগঞ্জের আলোকে বলেন, আগামী নভেম্বর মাসের মধ্যেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন পরিশোধ করা হবে।

সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির সদস্যপদ থেকে সরে দাঁড়ালেন; এড. কল্লোল ও সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির সদস্যপদ থেকে সরে দাঁড়ালেন; এড. কল্লোল ও সাংবাদিক শামস শামীম

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রমে অস্বচ্ছতা সহ নানাবিধ কারণে কার্যনির্বাহী পদ থেকে পদত্যাগ করেছেন সংস্কৃতি কর্মী ও বিশিষ্ট আইনজীবী কল্লোল তালুকদার চপল ও সাংবাদিক শামস শামীম।
গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে পদত্যাগের লিখিত আবেদন জমা দেন কমিটির এই দুই সদস্য।
আবেদনপত্রে তারা উল্লেখ করেন, প্রায় তিন বছর আগে সদর উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাকালীন কমিটিতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে সংশ্লিষ্টতা থাকায় তাদেরকে সদস্য মনোনীত করা হয়। কিন্তু শুরু থেকেই জেলা শিল্পকলা একাডেমির একটি সিন্ডিকেট দ্বারা সদর উপজেলা শিল্পকলা একাডেমি নিন্ত্রিত না হওয়া, স্বাধীন ভাবে কোন দৃশ্যমান কর্মসূচি হাতে না নেওয়া সহ নানাবিধ কারণে তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন।
পদত্যাগ করা সাংবাদিক শামস শামীম বলেন, শিল্প-সাহিত্য হচ্ছে এক মুক্ত-স্বাধীন মাধ্যম ও পরিশীলিত মননের ঠিকানা। কিন্তু একটি চক্র এই সুন্দর মাধ্যমটিকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করে শিল্পকলাকে কলুষিত করছে। স্বাধীনভাবে কাজ করার সুযোগ না থাকায় আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারি মো. লিয়াকত আলী পদত্যাগপত্রের প্রাপ্তি নিশ্চিত করেছেন।