সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির সদস্যপদ থেকে সরে দাঁড়ালেন; এড. কল্লোল ও সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির সদস্যপদ থেকে সরে দাঁড়ালেন; এড. কল্লোল ও সাংবাদিক শামস শামীম

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রমে অস্বচ্ছতা সহ নানাবিধ কারণে কার্যনির্বাহী পদ থেকে পদত্যাগ করেছেন সংস্কৃতি কর্মী ও বিশিষ্ট আইনজীবী কল্লোল তালুকদার চপল ও সাংবাদিক শামস শামীম।
গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে পদত্যাগের লিখিত আবেদন জমা দেন কমিটির এই দুই সদস্য।
আবেদনপত্রে তারা উল্লেখ করেন, প্রায় তিন বছর আগে সদর উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাকালীন কমিটিতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে সংশ্লিষ্টতা থাকায় তাদেরকে সদস্য মনোনীত করা হয়। কিন্তু শুরু থেকেই জেলা শিল্পকলা একাডেমির একটি সিন্ডিকেট দ্বারা সদর উপজেলা শিল্পকলা একাডেমি নিন্ত্রিত না হওয়া, স্বাধীন ভাবে কোন দৃশ্যমান কর্মসূচি হাতে না নেওয়া সহ নানাবিধ কারণে তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন।
পদত্যাগ করা সাংবাদিক শামস শামীম বলেন, শিল্প-সাহিত্য হচ্ছে এক মুক্ত-স্বাধীন মাধ্যম ও পরিশীলিত মননের ঠিকানা। কিন্তু একটি চক্র এই সুন্দর মাধ্যমটিকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করে শিল্পকলাকে কলুষিত করছে। স্বাধীনভাবে কাজ করার সুযোগ না থাকায় আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারি মো. লিয়াকত আলী পদত্যাগপত্রের প্রাপ্তি নিশ্চিত করেছেন।
জামালগঞ্জে নিরাপদ সড়ক দিবসে র‌্যালী ও আলোচনা সভা

জামালগঞ্জে নিরাপদ সড়ক দিবসে র‌্যালী ও আলোচনা সভা

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
নিরাপদ সড়ক দিবসে নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২৪ বছর ধরে সড়ককে নিরাপদ রাখার লক্ষে আন্দালন করে আসছে। সড়ককে নিরাপদ রাখার আন্দোলনের ধারাবাহিকতায় প্রতিবছর ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদসড়ক দিবস পালিত হয়ে আসছে ২৪ বছর আগে চট্টগ্রামের অদুরে চন্দনাইশের বান্দারবনে স্মামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাবার পথে মর্মান্তিক এক সড়ক দুঘটনায় জাহানারা কাঞ্চন নিহত হন। রেখে যার দুইটি অবুঝ শিশু জয় ও ইমা কে। ইলিয়স কাঞ্চন সে সময় ছবির সুটিংএ বান্দরবান অবস্থান করছিলেন। স্ত্রীর অকাল মৃত্যুতে দু’টি অবুঝ সন্তান কে বুকে নিয়ে শোক কে শক্তিতে রূপান্তরিত করে, ইলিয়াস কাঞ্চন নেমে আসনে রাস্তায়। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় এই শ্লোগান নিয়ে গড়ে তোলেন একটি সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা)। এই আন্দোলনের ফসল হিসেবে বর্তমান সরকার গত ৫ ই জুন ২০১৭ তারিখে মন্ত্রী পরিষদের সভায় সর্বসম্মতি ক্রমে ২২ অক্টোবর কে জাতীয় নিরাপদ সড়ক দিবসে স্মৃকৃতি দেন। তাই চলতি বছরই প্রথমবারের মতো নিরাপদ সড়ক দিবস সরকারী ভাবে সারা দেশে পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় “সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নিরাপদ সড়ক দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) জামলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার। সদস্য সচিব মো: ওয়ালী উল্লাহ সরকারের শুভেচ্ছা বক্তব্য ও সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংগঠনের প্রধান উপদেষ্টা শামীম আল ইমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো: হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, সহকারী কমিশনার (ভুমি) মনিরুল হাসান, সংগঠনের উপদেষ্টা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মনিসর চৌধুরী ও ইন্সপেক্টর তদন্ত মিজানুর রহমান সিদ্দিকী। অন্যাণ্যের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা আলহাজ্জ্ব মোহাম্মদ আলী, সদস্য বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, মহিলা পরিষদরে সভা নেত্রী ও যুগ্ম আহবায়ক শেখ আয়েশা বেগম, প্রেসক্লাব সভাপতি ও যুগ্ম আহবায়ক অঞ্জন পুরকায়স্থ, সদস্য ও মানুষের জন্য ফাউ-েশনের সভাপতি আলী আক্কাছ মুরাদ, সদস্য মুক্তিযোদ্ধা সন্তান জহিরুল ইসলাম, সদস্য ও খিদমাতুল ইসলাম ফাউ-েশনের সভাপতি আলতাফুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর দীর্ঘ ২৪ বছরের সফল আন্দোলনে বর্তমান সরকার ২২ অক্টোবর কে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করেন। এই ঘোষণার মধ্য দিয়ে দেশের সকল সড়ক পথে চলাচলকারী যাত্রীরা ঝুঁকিমুক্ত জীবন নিয়ে চলাচলের আহবান জানান।
ধর্মপাশায় সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ

ধর্মপাশায় সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশা-মধ্যনগর সড়কের পাশের সরকারি লক্ষাধিক টাকা মূল্যের ৫টি আকাশি জাতের গাছ কেটে নিয়ে গেছেন বলে স্থানীয় এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বৌলাম গ্রামের সামনের রাস্তার পাশে থাকা ওই ৫টি সরকারি গাছ কেটে নেন বৌলাম গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা মো. শাহজাহান মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার ধর্মপাশা-মধ্যনগর সড়কের বৌলাম নামক স্থানে সড়কের পাশে থাকা লক্ষাধিক টাকা মূল্যের ৫টি আকাশি জাতের গাছ রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বৌলাম গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা মো. শাহজাহান মিয়ার নেতৃত্বে ৭-৮ জন লোক কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন কাটা ওই গাছগুলো নিয়ে যেতে তাদেরকে বাধা দেন এবং তারা এ বিষয়ে জেলা বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করেন। পরে খবর পেয়ে গতকাল সোমবার বিকেলে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ওই কাটা গাছগুলোকে জব্দ করেন।
এব্যাপারে অভিযুক্ত আওয়ামীলীগ নেতা মো. শাহজাহান মিয়া গাছ কেটে নেয়ার অভিযোগটি অস্বীকার করে বলেন, গাছগুলো গত দুইদিন আগে ঝড়ে রাস্তার উপরে ফেলে রাখায় ওই রাস্তাটি মানুষজনের চলাচলের অনুপযোগী হয়ে পরে। আমরা শুধু গাছগুলো কেটে রাস্তাটি লোকজনের চলাচলের উপযোগী করে দিয়েছি।
বন বিভাগের সুনামগঞ্জ রেঞ্জের দায়িত্বে থাকা বন কর্মকর্তা প্রদীপ কুমার দত্তের সাথে মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,শুনেছি গাছগুলো ঝড়ের আঘাতে রাস্তার উপর ফেলে রাখেছিল। তবে কাটা ওই গাছগুলো আমরা জব্দ করেছি।

জামালগঞ্জে ভীমরুলের কামড়ে ১ শিশুর মৃত্যু

জামালগঞ্জে ভীমরুলের কামড়ে ১ শিশুর মৃত্যু

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের উদয়পুর গ্রামের মাসুদ মিয়ার মেয়ে মাইশা আক্তার (২) বছরের শিশুর ভীমরুলের কামড়ে মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রবিবার  বিকালে মাইশা তার নিজ বাড়ীর সামনে প্রতিদিনের মত খেলা করতে যায়। এসময় রাস্তার পাশে আম গাছ থেকে ভীমরুল এসে শিশুটিকে কামড়ালে শিশুটির   চিৎকারে পাশের বাড়ীর হোসেন মিয়ার মেয়ে তামান্না (২২) দেখতে পেয়ে উদ্ধারের চেষ্টা কালে ভীমরুলের কামড়ে তামান্নাও আক্রান্ত হলে তাৎক্ষনিকভাবে উভয়কেই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কিছুক্ষণ পর মাইশা আক্তারের মৃত্যু হয়।

এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মনিশ্বর চৌধুরী বলেন, শিশুটিকে এমনভাবে ভীমরুল কামড়িয়েছে, শরীরের কোন স্থান বাকি ছিল না । সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ায় চিকিৎসার শুরুতেই তার মৃত্যু হয় । অপর আহত তামান্নাকে উন্নত চিকিৎকার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  স্থানান্ত করা হয়েছে।
ধর্মপাশায় আধাঁরে আলো যুব সংঘ গঠন

ধর্মপাশায় আধাঁরে আলো যুব সংঘ গঠন

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশা সদরের দশধরী গ্রামে আধাঁরে আলো যুব সংঘ গঠন করা হয়েছে ।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় দশধরী গ্রামে সকল সদস্যের উপস্থিতিতে আধাঁরে আলো যুব সংঘ গঠন করা হয় ।
এতে ধর্মপাশা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদকে সভাপতি ও গালিব আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক, এমদাদুল হক মিলনকে সাংগঠনিক সম্পাদক, সামিউল হোসেন অনুকে প্রচার ও প্রকাশনা সম্পাদক , মোনায়েম আহমেদ জিকুকে কোষাধক্ষ্য,তোয়াসিন আহমেদ মেহেদীকে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সাকিদুল ইসলামকে সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ৩জনকে কার্যকারী কমিটির সদস্য রাখা হয়েছে তারা হলেন মোজাম্মেল হক, নজরুল ইসলাম, হাফিজুর রহমান শান্ত সহ ২৫ সদস্যের পূণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
তারা প্রতিশ্রুতি দিয়ে বলেন সকলের ভাল মন্দে মানুষের পাশে থেকে সুখ দুঃখ ভাগা-ভাগি করে নিয়ে  সমাজের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাব ইশাল্লাহ্।

শনিবার, ২১ অক্টোবর, ২০১৭

সলুকাবাদ ইউনিয়ন শাখাঁর নব গঠিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের পূর্ণমিলনী ও আলোচনা সভা।

সলুকাবাদ ইউনিয়ন শাখাঁর নব গঠিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের পূর্ণমিলনী ও আলোচনা সভা।

মোঃ শফিকুল ইসলাম (বিশ্বম্ভরপুর প্রতিনিদি)
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলাধীন সলুকাবাদ ইউনিয়ন শাখাঁর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর পূর্ণমিলনী ও আলোচনা সভা গত ২০ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হয়। উক্ত পূর্ণমিলনী ও আলোচনা সভায় আমন্ত্রিত উপজেলা কমিটির আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ (স্বপন) ও কামাল হোসেন উপস্থিত ছিলেন। আব্দুল হামিদ (স্বপন) সলুকাবাদ ইউনিয়ন শাখাঁর সকল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের কে উদেশ্য করে বলেন, আওয়ামী লীগ এর মনোনীত ব্যক্তি উত্তরাঞ্চলের উন্নয়নের কান্ডারী আলহাজ্ব মতিউর রহমান কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত করার মধ্যদিয়ে গনতন্ত্রের মানস কন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে দেশের উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যহত রাকার জন্য আমরা সরকারের পক্ষে কাজ করে যাব। সলুকাবাদ ইউনিয়ন শাখাঁর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর পূর্ণমিলনী ও আলোচনা সভা সলুকাবাদ ইউনিয়ন কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম (মাস্টার) তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, উন্নয়নমুলক শক্তিশালী সরকার গঠন করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা কে অব্যহত রাকার জন্য সকল নেতা কর্মিদের কে তাদের শ্রম ও মেধা দিয়ে কাজ করে যেতে হবে এ কথা বলেন। সলুকাবাদ ইউনিয়ন শাখার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর পূর্ণমিলনী অনুষ্ঠানে কমিটির নেতা কর্মিরাও বক্তব্য পেশ করেন। উক্ত পূর্ণমিলনী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সলুকাবাদ ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সিনিয়র সহ সভাপতি মোঃ আঃ কাদির, সহ সভাপতি মোঃ আঃ রাজ্জাক, সহ সভাপতি মোঃ ফয়জুর রহমান, সহ সভাপতি মোঃ ইরফান আলী, সহ সভাপতি মোঃ জাহাঙ্গিও আলম. সহ সভাপতি মোঃ বাদশা মিয়া, সহ সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মোঃ মহিবুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদ মোঃ আঃ রাশিদ, যুগ্ম সাধারণ সম্পাদ মোঃ আঃ ছাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদ মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফখরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ হারিছ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু কালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাসান আলী, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁন মিয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদ মোঃ নবী হোসেন, কোষাদক্ষ্য মোঃ সিরাজুল ইসলাম, সহ কোষাদক্ষ্য মোঃ মুক্তার হোসেন, দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ হোসেন আলী, সহ দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মুতালিব, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ রহিমা খাতুন, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ আমেনা খাতুন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ দ্বীন ইসলাম, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান, সহ কৃষি বিষয়ক সম্পাদক মোঃ হুসেন আলী, সহ কৃষি বিষয়ক সম্পাদক আঃ বারেক, পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক মোঃ তৈাফিক উল্লাহ, পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক মোঃ আঃ হাসিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আমির হোসেন, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল মিয়া, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ মুস্তাকিন মিয়া, সহ তথ্য বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মতিউর রহমান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সোহেল আহমদ, সাংবাদিক বিষয়ক সম্পাদক মোঃ শহিদ মিয়া, সহ সাংবাদিক বিষয়ক সম্পাদক মোঃ হালিম মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ দুলাল মিয়া, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তৈয়ব আলী, সম্মানীত সদস্য শাহীন আলম, সম্মানীত সদস্য মনির হোসেন, সম্মানীত সদস্য মোঃ রহমত আলী, সম্মানীত সদস্য রতন মিয়া, সম্মানীত সদস্য আঃ ছোবহান প্রমুখ উপস্থিত  ছিলেন।

শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭

ধর্মপাশায় সার্ভে ট্রেনিংএর উদ্ভোধনী

ধর্মপাশায় সার্ভে ট্রেনিংএর উদ্ভোধনী

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় প্রফেশনাল সার্ভে ট্রেনিং (এডভান্স সার্ভে-সার্ভে ফাইনাল কোর্সের) আনুষ্টানিক ভাবে উদ্বোধন করা হয়েছে ।
গতকাল শুক্রবার সকাল ১০টায় ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যায়ের প্রশিক্ষণ কেন্দ্রে বেশ কিছু শিক্ষার্থীর উপস্থিতে এ সার্ভে ট্রেনিং এর শুভ উদ্বোধন করা হয় ।
আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বার বারের উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল হাসান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খাঁন, ধর্মপাশা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ প্রমূখ ।
এতে আলোচনা করেন ময়নামতি সার্ভে ইন্সটিটিউট এর ইন্সট্রাক্টর মোঃ মাজহারুল ইসলাম টিটু ।

বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

বাঘবেড় বাজারে গ্রাম আদালত বিষয়ক সচেতন মূলক ভিডিও শো প্রদর্শন

বাঘবেড় বাজারে গ্রাম আদালত বিষয়ক সচেতন মূলক ভিডিও শো প্রদর্শন

নিজস্ব প্রতিবেদন :
বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি’র অর্থায়নে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (পর্যায় ২য়) প্রকল্পের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর  উপজেলার সলুকাবাদ ইউনিয়নে আজ বুধবার সন্ধা ৬:০০ ঘটিকায় গ্রাম আদালত বিষয়ক  ভিডিও শো প্রদর্শন করা হয়। উক্ত ভিডিও শো  প্রদর্শনে উপস্থিত ছিলেন সলুকাবাদ ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মোঃ জাকিরুল ইসলাম । আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ওয়ালি উল্লাহ,সকল ইউপি সদস্য বৃন্দ,উদ্যোগতা মোঃ রফিকুল ইসলাম,সুনামগঞ্জের আলোর সম্পাদক মোহাম্মদ নূর আলম, এলাকার সর্ব স্থরের লোক ও গ্রাম আদালত সহকারী মোঃ শফিকুল ইসলাম প্রমূখ।
সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় বারকী শ্রমিক নেতা বাবুল সর্দার গুরুতর আহত

সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় বারকী শ্রমিক নেতা বাবুল সর্দার গুরুতর আহত

হোসাইন মাহমুদ শাহীন,সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় বাবুল সর্দার (৪৫) নামের এক বারকী শ্রমিক নেতা আহত হয়েছেন। তিনি জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাটানপাড়া গ্রামের মৃত আমির আলীর পুত্র। বুধবার সকাল সাড়ে ১১টায় জেলার বিশ^ম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের শক্তিয়ারখলা বাজারের সামনে তাহিরপুর-বিশ^ম্ভরপুর সড়কে নাম্বারবিহীন অনটেস্ট সিএন্ডজি ও মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় আহত বাবুল সর্দারকে প্রথমে জেলা সদর হাসপাতালে পরবর্তীতে সিলেটের এম.এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর ঘাতক সিএন্ডজির মালিক জেলা শহরের বনানীপাড়া আবাসিক এলাকার বাসিন্দা শফিকুল ইসলামের পুত্র সোহেল মিয়া ও তার বড় ভাই জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান,একই দূর্ঘটনায় তার সিএন্ডজি চালক বনানীপাড়া নিবাসী ইকবাল হোসেনও আহত হয়েছেন। বাবুল সর্দার একই সিএন্ডজির যাত্রী ছিলেন। এদিকে স্থানীয় জনতা ঘাতক সিএন্ডজি ও মোটর সাইকেল দুটি আটক করেছে বলে জানা গেছে। 
জামালগঞ্জে কন্যা শিশুদের নৌকা বাইচ

জামালগঞ্জে কন্যা শিশুদের নৌকা বাইচ

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জে ‘কন্যা শিশুর জাগরণ আনবে দেশে উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কন্যা শিশু দিবস উপলক্ষ্যে কিশোরীদের নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে।
গত মঙ্গলবার সকালে বাস্তবায়নকারী সংস্থা জৈন্তা ছিন্নমূল সংস্থা জেছিস’র টিপিং পয়েন্ট প্রকল্প এবং সহযোগীতায় কেয়ার বাংলাদেশর উদ্যেগে সাচনা বাজার ইউনিয়নের ছোন্নার হাওরে নৌকা বাইচ প্রতিযোগীতা পূর্বক একটি র‌্যালী সিএমবি রোড হতে সাচনা বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলার চারটি ইউনিয়নের কিশোরীদের নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্টিত হয়।
এতে প্রথম স্থান অধিকার করেন জামালগঞ্জ উত্তর ইউনিয়ন ও ২য় স্থান অধিকার করেন সাচনা বাজার ইউনিয়ন। বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম আল ইমরান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেছিস’র নির্বাহী পরিচালক এটিএম বদরুল আলম। সঞ্চালনায় জেছিস’র টিপিং পয়েন্টে এর জামালগঞ্জের প্রজেক্ট অফিসার সুরাইয়া সুলতানা।
প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা পরিষদের মহিলা সদস্যা ফুজিয়া আরা সাম্মী, জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসান, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব এম নবী হোসেন, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, কেয়ার বাংলাদেশ সুনামগঞ্জ’র প্রজেক্ট ম্যানাজার মো. রফিকুল ইসলাম, জেসিছ ম্যানাজার মাসুদ আাব্দুল্লাহ চৌধুরী, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ,সহ-সভাপতি শাহীন আলম, সহ সাধারণ সম্পাদক অনিমেষ দাস, বাপ্পী বর্মন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের মাধ্য দিয়ে সমাপ্ত ঘোষনা করা হয়।