সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার::
ধর্মপাশা অফিস সুনামগঞ্জের ধর্মপাশায় সাংবাদিকদের ঈদপূর্নমিলনী উপলক্ষ্যে লালনের একক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে । শুক্রবার রাত ৯টায় ধর্মপাশা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় লালন সংগীত শিল্পী জাহাঙ্গীর আলমের পরিবেশনায় এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় । অনুষ্ঠিত এ সাংস্কৃতিক সন্ধ্যায় র্সাবিক সহযোগীতায় ছিলেন স্থানীয় সংগীত শিল্পী লিটন চন্দ্র সাহা , পারভেজ আহম্মেদ ও সাংবাদিক সেলিম আহম্মেদ । শিল্পী জাহাঙ্গীর আলম লালন সংগীতের একে একে দেহতথ্য ও ভক্তিমুলক বারটি গান পরিবেশন করে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক সহ সকলকে মাতিয়ে তুলেন । অনুষ্ঠানটি রাত ১টায় শেষ হয় । এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি জুবায়ের পাশা হিমু , সাবেক সভাপতি মামুনুর রহমান পুরকাস্থ , সাধারণ সম্পাদক মো.ইসহাক মিয়া , সাংবাদিক গিয়াস উদ্দিন রানা, হাফিজুর রহমান চয়ন, বদরুল আলম, ইমাম হোসেন, ফারুক আহমেদ, কৃপেষ চন্দ্র সরকার রিংকু সহ প্রমুখ ।
খবর বিভাগঃ
dharmapasha


0 Comments: