শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭

মায়ানমারে মুসলমানদের গণহত্যার প্রতিবাদে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ধর্মপাশা প্রতিনিধি::
সুনামগঞ্জ ধর্মপাশায় সচেতন মুসলিম জনতার উদ্যোগে মায়ানমারে মুসলমানদের গণহত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
উপজেলা সদরের বড় মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
মিছিলটি সফল করতে জুম্মার নামাজের পর থেকেই উপজেলা সদরের সব কয়টি মসজিদ থেকে মুসল্লিরা আলাদা-আলাদা মিছিল নিয়ে উপজেলা সদরের থানা রোডস্থ বড় মসজিদের সামনে এসে জড়ো হতে থাকে। পরে সেখান থেকে বড় মসজিদের ঈমাম মাওলানা বজলুর রহমানের নেতৃত্বে প্রায় পাঁচ হাজার মুসলিম জনতার একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি থানা রোডের ধর্মপাশা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,ধর্মপাশা সদর বড় মসজিদের ঈমাম মাওলানা বজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী,উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা এনামূল হক, বাদশাগঞ্জ জামে মসজিদের ঈমাম মাওলানা ফয়সল, হাসপাতাল জামে মসজিদের ঈমাম মাওলানা মুখলেছুর রহমান, কলেজ মসজিদের ঈমাম মাওলানা রফিকুল ইসলাম, মুফতি মাওলানা আবুল বাশার, উপজেলা আওয়ামীলীগ নেতা তৈমুর আহম্মেদ,ধর্মপাশা প্রেসক্লাব সম্পাদক মো. ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ, যুবলীগ নেতা শাহ আলী আকবর, নুর-নবী হাসান,সোহাগ চৌধুরী  প্রমূখ।

শেয়ার করুন

0 Comments: