Politics লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Politics লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭

আবারও নৌকার মাঝিঁ হতে চাঁন সাবেক সংসদ সদস্য মতিবুর রহমান।

আবারও নৌকার মাঝিঁ হতে চাঁন সাবেক সংসদ সদস্য মতিবুর রহমান।

আজিজুল ইসলাম (বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ)
 সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলাধীন সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় বাজারে আয়োজিত স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন এ সময় মতিবুর রহমান বলেন শেখ হাসিনা সরকার এদেশের উন্নয়নে যে, অবদান রেখেছে আর কোন সরকার এতো উন্নয়ন করতে পারেনি। আগামীতে দেশের উন্নয়নের জন্য আবার নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনা বিশ্ব নেতাদের একজন। সলুকাবাদ ইউপি বাঘবেড় বাজারে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে বাঘবেড় ইউপি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামলীগের সভাপতি মতিউর রহমান, তিনি তাঁর বক্তব্যে বলেন আজকে আওয়ামীলীগে এসে যারা ক্ষমতা দখল করতে চায়, তাদের প্রতিহত করতে হবে। আওয়ামীলীগে  কোন দ্বিধা দ্বন্ধ নাই, যারা দলে এসে উস্কানী দিতে চায়, দ্বিধা দ্বন্ধ সৃষ্টি করতে চায় এরা জাতীয় পার্টি এলে জাতীয়পার্টিতে, আ’লীগের সময় আ’লীগে, বিএনপির সময় বিএনপিতে যায়,  আওয়ামীলীগে ঐক্য থাকতে হবে। এরপর তিনি স্বেচ্ছাসেবকলীগের ইউপি অফিস উদ্বোধন করেন। সম্মেলন উদ্বোধন করেন। উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোশারফ হোসেন বাবলু, সভায় সভাপতিত্ব করেন সলুকাবাদ ইউপি স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোহাম্মদ আব্দুল হালিম মাস্টার, যুগ্ন আহবায়ক মহিবুর রহমান মানিকের সঞ্চালনায় বক্তব্য দেন, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক যু্েবর আহমদ অপু, জেলা যুবলীগ নেতা সবুজ কান্তি দাস, ও আরো অনেক নেত্রী বৃন্ধ প্রমুক উপস্থিত ছিলেন।

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের পর ওবাইদুল কাদের

রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের পর ওবাইদুল কাদের

বিএনপি মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের দেখতে যায়নি, শুধু সমালোচনা করছে
সোমবার বিকেলে কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থীশিবিরে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি রোহিঙ্গাদের মাঝে আওয়ামী লীগের ত্রাণসামগ্রী বিতরণ করেন। ছবি: ওবায়দুল কাদেরের ফেসবুক থেকে নেওয়াসহিংসতার কারণে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। এ পর্যন্ত বিএনপির কোনো নেতা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে আসেননি। শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে (এয়ারকন্ডিশন রুমে) বসে তাঁরা শুধু আওয়ামী লীগের সমালোচনা করতে জানেন।
আজ সোমবার বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থীশিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে তিনি রোহিঙ্গাদের মাঝে তাঁর দল আওয়ামী লীগের ত্রাণসামগ্রী বিতরণ করেন।
ওবায়দুল কাদের বলেন, মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি উল্টাপাল্টা কথা বলে দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে।
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে চাপ দেওয়া হচ্ছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সরকার আশা করছে, শিগগিরই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং তাদের খোঁজখবর নেন সেতুমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী প্রমুখ।